CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সারা তেন্ডুলকর নয়, শুভমন গিলের 'গার্লফ্রেন্ড' হলেন অন্য কেউ, এই 'সুন্দরী অভিনেত্রী'র সঙ্গে প্রেম করছেন ভারতীয় ব্যাটার?

এমনকি এযাবৎ সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমন গিলের সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়েছে নেটপাড়ায়। এছাড়া গত বছর বিভিন্ন সময়ে একসঙ্গে দেখাও গিয়েছিল সারা-শুভমনকে।

Shubman Gill-Sara Tendulkar-Ridhima Pandit
Shubman Gill-Sara Tendulkar-Ridhima Pandit

দীর্ঘদিন ধরেই শুভমন গিল আর সারা তেন্ডুলকরের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। এমনকি এযাবৎ সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমন গিলের সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়েছে নেটপাড়ায়। এছাড়া গত বছর বিভিন্ন সময়ে একসঙ্গে দেখাও গিয়েছিল সারা-শুভমনকে। একটা সাক্ষাৎকারে ক্রিকেট তারকা নিজেও স্বীকার করেন যে, তিনি প্রেম করছেন। কিন্তু তিনি প্রেমিকার নাম উহ্য রাখেন। এই সবের মাঝেই আচমকা শোনা যায়, শুভমনের মনের মানুষ নাকি অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত। তাঁর সঙ্গে বাগ্‌দানও নাকি সেরে ফেলেছেন! অবশেষে শুভমনকে নিয়ে নীরবতা ভাঙলেন তিনি। ‘মিষ্টি ছেলে’-এর তকমা দিয়ে বললেন অনেক কিছু। 

আরো পড়ুন: কেকেআরের জন্য চলে এল বিরাট খারাপ খবর, সাসপেন্ড হয়ে গেলেন এই প্রাক্তন তারকা! জানেন, কে এই ক্রিকেটার?

শুভমন গিলের মনের মানুষ কি তবে ঝদ্ধিমায়?

সম্প্রতি ঋদ্ধিমা পন্ডিত ‘দ্য ৫০’ রিয়্যালিটি শোয়ে উপস্থিত ছিলেন। সেখানে শুভমন গিলকে নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, তিনি কি খ্যাতি বা অর্থের জন্য শুভমন গিলের নাম ভাঙানোর চেষ্টা করছেন? আর তাতেই ঋদ্ধিমা জানান, তিনি নিজে যে জায়গায় পৌঁছেছেন সেটা একমাত্র নিজের যোগ্যতায়। তাঁর কারও কোনো নামের প্রয়োজন নেই। এ প্রসঙ্গে ঋদ্ধিমা বলেছেন, ‘‘আমার জীবনে কোনও বিতর্ক নেই, আমি একজন বোরিং মানুষ। তাই এ সব বলে আমার গায়ে কাদা ছেটানোর চেষ্টা করবেন না। অমি শুভমনকে চিনি না, ও চেনে না আমাকে।’’

আরো পড়ুন: বিশ্বকাপ জেতার পরে 'ছদ্মবেশ' ধারণ করে ট্রেনে করে বাড়ি ফিরতে হল শিবম দুবেকে! কিন্তু কেন?

কীভাবে শুভমনের সঙ্গে নাম জড়ালো ঋদ্ধিমার?

আসলে, কীভাবে ঋদ্ধিমা পন্ডিতের সঙ্গে শুভমনের নাম জড়িয়ে গেল সেই কিনারা নিজেও করতে পারছেন না বলে জানান অভিনেত্রী। ভারতীয় টেস্ট ও একদিনের ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে বিয়ে বা প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেও শেষে ঋদ্ধিমার সংযোজন, ‘‘শুভমন ছেলেটাকে মিষ্টি দেখতে।’’

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে