CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

কী হতে চলেছে কোহলি-রোহিতের ভবিষ্যৎ? বিরাট সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই, আইপিএলের পরই হবে 'মহা' পরিবর্তন?

ইংল্যান্ড সফরের পর আয়ারল্যান্ডের সঙ্গেও একটি সংক্ষিপ্ত ওয়ানডে সিরিজ খেলতে পারে ভারতীয় দল। আর এমনটাই আবেদন করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

Virat Kohli and Rohit Sharma
Virat Kohli and Rohit Sharma

ভারতীয় দল যে দুর্দান্ত ফর্মে রয়েছে তা আবারও প্রমাণ করে দিয়েছে তারা। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ যেভাবে জয় হাসিল করে নিয়েছে টিম ইন্ডিয়া, তাতে তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু বিশ্বকাপ এখন অতীত। এবার নেক্সট টার্গেট হল  ওয়ানডে বিশ্বকাপ। যেটা অনুষ্ঠিত হবে পরের বছর। আর ইতিমধ্যেই সেই দিকেই ফোকাস করা শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। আইপিএলের পরই ভারতীয় দল আমূল বদলে যাচ্ছে বলা যায়। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে, ভারতীয় দলের ফোকাস এবং প্রস্তুতির ধরন এবার পুরোপুরিভাবে বদলে যাচ্ছে। আর সেই সঙ্গে বদলে যাবে সূচিও। 

আরো পড়ুন: আইপিএল ২০২৬ শুরুর আগেই বিরাট খুশির দিয়ে দিল গুজরাত টাইটান্স! গুজরাত শিবিরে এন্ট্রি নিচ্ছেন এই 'বাঘা' ক্রিকেটার!

*কী কী বদল আসছে টিম ইন্ডিয়ায়?

আসলে, এতদিন পর্যন্ত টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়া ফোকাস করছিল ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণগুলিতে। কিন্তু এবার সেই ফোকাস একেবারে সরে যাবে ওয়ানডে-তে। প্রতিটি সিরিজেই অতিরিক্ত ওয়ানডে ম্যাচ খেলা হবে। ফলে পূর্ব নির্ধারিত সিরিজগুলির সূচিও আমূলভাবে বদলে যাচ্ছে। নতুন দুই একটি সিরিজ খেলারও ছাড়পত্র দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

বিরাট-রোহিতকে নিয়ে কী ভাবছে ভারতীয় দল?

সত্যি বলতে, ভারতের ওয়ানডে দলের মূল স্তম্ভ হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আর দু'জনেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলতে চান বলে খবর। সূত্রের খবর, বোর্ডও তাঁদের দলে রেখেই সাতাশের টিম সাজানোর পরিকল্পনা করছে। কিন্তু এইক্ষেত্রে সমস্যা হল, এঁরা দু'জনের কেউই এখন ওয়ানডে ছাড়া অন্য কোনও ফরম্যাট খেলেন না। আর ঘরোয়া ক্রিকেটেও সেভাবে দেখা যায় না তাঁদের। তাই দুই মহাতারকাকে গেম টাইম দিতে ভারতীয় দল নিজেদের ক্রীড়াসূচি আমূল বদলে ফেলতেই চলেছে। প্রতিটি সিরিজেই একপ্রকার যুক্ত হচ্ছে অতিরিক্ত ওয়ানডে ম্যাচ। এমনকি কয়েকটি নতুন ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। উদ্দেশ্য একটাই, তা হল- এই দুই মহাতারকাকে নিয়মিত গেম টাইম দিয়ে সতেজ রাখা।

আরো পড়ুন: বর্ষসেরা ক্রিকেটার হয়ে গেলেন 'ইনি', বিসিসিআইয়ের তালিকায় বিশ্বকাপ জিতিয়েও জায়গা হল না বুমরাহ বা সঞ্জুর!

কবে থেকে ওয়ানডে সিরিজ খেলতে শুরু করবে ভারত?

সূত্র মারফত জানা গিয়েছে যে, আইপিএলের পর একাধিক দেশ থেকে ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব পাচ্ছে টিম ইন্ডিয়া। আর সেগুলির মধ্যে বেশ কয়েকটি অনুরোধ নাকি ইতিমধ্যে গ্রহণও করা হয়েছে। এমনিতে ভারত ফের ওয়ানডেতে মাঠে নামবে জুন মাসে। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ৩টি ম্যাচের সিরিজ আছে। এরপর রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। শোনা যাচ্ছে, ইংল্যান্ড সফরের পর আয়ারল্যান্ডের সঙ্গেও একটি সংক্ষিপ্ত ওয়ানডে সিরিজ খেলতে পারে ভারতীয় দল। আর এমনটাই আবেদন করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আর বিসিসিআই সেই আবেদন মেনেও নিয়েছে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে