বিশ্বকাপের মাঝেই নিয়ম বদল আইসিসির!
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেথ গ্রুপ পর্ব শেষ। গতকাল থেকেই শুরু হয়েছিল সুপার এইট পর্ব। গতকাল প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল নিউজিল্যান্ড। কিন্তু, সে ম্যাচ দুর্ভাগ্যবশত সংঘটিত হয়নি। বৃষ্টির কারণে ভেস্তে যায় সেই ম্যাচ। আজ সন্ধ্যেয় আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। গতকাল থেকেই শুরু হয়েছিল সুপার এইট পর্ব। গতকাল প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল নিউজিল্যান্ড। কিন্তু, সে ম্যাচ দুর্ভাগ্যবশত সংঘটিত হয়নি। বৃষ্টির কারণে ভেস্তে যায় সেই ম্যাচ। আজ সন্ধ্যেয় আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ। তবে ইতিমধ্যেই সুপার এইট নিয়ে নতুন শর্তের কথা শুনিয়ে রেখেছে আইসিসি।
আরো পড়ুন: বৃষ্টির জেরে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ, পয়েন্ট টেবিলে কার কোথায় অবস্থান হল?
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বেও কোনোরকম কোনো বাড়তি দিন রাখেনি আইসিসি। নির্দিষ্ট দিনে খেলা না হলে পয়েন্ট ভাগ হয়ে যাওয়ার কথা ছিল। টি-টোয়েন্টি ম্যাচ হতে হলে দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতেই হবে। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে সুপার ওভার হবে। আবার, বৃষ্টির জন্য সুপার ওভার না হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হবে। আসলে আবহাওয়ার কথা মাথায় রেখেই গ্রুপ পর্বে আইসিসি এক ঘন্টা রিজার্ভ টাইম রেখেছিল। অর্থাৎ, একটি ম্যাচ ভারতীয় সময়ে শেষ হওয়ার কথা রাত ১০ টা নাগাদ। এই সময়টাকেই বাড়িয়ে ১১ টা ১০ করা হয়েছিল। এই সময়ের মধ্যে ৫ ওভার শেষ করতেই হত। শেষ আটের যুদ্ধের আগে এই সময়টাই বাড়িয়ে আইসিসি দেড় ঘন্টা বা ৯০ মিনিট করেছে। সুতরাং, আরও আধঘন্টা সময় বাড়িয়েছে। এই অতিরিক্ত ৩০ মিনিটের মধ্যে ৫ ওভারের খেলা শেষ করতে হবে দুই দলকে। কিন্তু, গতকাল এটাও সম্ভব হয়নি কেবলমাত্র বৃষ্টির কারণে।
আরো পড়ুন: অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়ে জয় হাসিল করে নিল টিম ইন্ডিয়া
গ্রুপ পর্যায়ে আয়ারল্যা!ন্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় বিদায় ঘন্টা বেজে গিয়েছে অস্ট্রেলিয়ার। দুই দলের পয়েন্ট ভাগ হওয়ায় ২০০৯ সালের পর কোয়ালিফাই করতে পারেনি অজিরা। সুপার এইটে ভারতের মোট ম্যাচ ৩টি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ১ মার্চ। সুপার এইট পর্বে এই অতিরিক্ত সময়ের নিয়ম বদল নিঃসন্দেহে স্বস্তি দেবে বাকি দলগুলিকে।
Souvik Das
editor


