CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়ে জয় হাসিল করে নিল টিম ইন্ডিয়া!

আয়োজক দলের কাছে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল ভারতীয় দল৷ তিন ম্যাচের সিরিজে একটিই ম্যাচ হারে ভারত- কিন্তু তারপর অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে পুঁতে দিল ভারতীয় নারীরা৷

Australia-W vs India-W
Australia-W vs India-W

আবারো জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ দুই ক্রিকেটার শ্রেয়াঙ্ক পাটিল এবং শ্রী চারানি দু’জনেই ৩ টি করে উইকেট তুলে নেন৷ তাঁদের ঝোড়ো বোলিংয়ের সামনে টিকতে পারল না বিপক্ষ দল।অ্যাডিলেড ওভালে টি টোয়েন্টি ম্যাচ ও সিরিজ দুটোই জিতে নিল হরমনপ্রীত কউর এন্ড কোং৷ এই সিরিজটি ছিল মালটি  ফরম্যাট সিরিজ৷ আর সেখানে টি টোয়েন্টি ফরম্যাটটি জিতে নিল টিম ইন্ডিয়া৷ ফলে পয়েন্টে ৪-২এ লিড পেল তারা৷

আরো পড়ুন: শিবম দুবে কি সত্যিই যুবরাজ সিং-এর 'ছায়া'?

দুর্দান্ত ইনিংস খেলে টিম ইন্ডিয়া!

এদিন অধিনায়ক হরমনপ্রীত সিং টসে জিতে প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নেন৷ আর তারপরেই বিপক্ষ দলকে শুরু থেকেই চাপে ফেলে দেয় টিম ইন্ডিয়া। পাশাপাশি, এদিন ভাইস প্রেসিডেন্ট স্মৃতি মন্ধানা ৫৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন৷ এছাড়াও জেমিমা রডরিগেজ অত্যন্ত ধৈর্য্যশীলভাবে অর্ধশতরান করেন৷ আর তাঁদের ব্যাটেই ভর দিয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান হাসিল করে নেয় টিম ইন্ডিয়া৷

কীভাবে অস্ট্রেলিয়াকে নিজের মাটিতে হারাল ভারতীয় দল?

শ্রেয়াঙ্ক পাওয়ার প্লে-র শুরুতেই বল হাতে আঘাত হানে৷ জর্জিয়া ভল এবং এলিসা পেরির উইকেট তিনি নিয়ে নেন৷ পাশাপাশি, চারানিও বড়সড় ধাক্কা দেন বল হাতে৷ ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই লিচফিল্ড হয়ে যান আউট৷ অ্যাশ গার্ডেনার ফিরে যান রডরিগেজের বিখ্যাত ক্যাচে৷ ২০১৭ সালের পর অস্ট্রেলিয়া নিজেদের দেশের মাঠে এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হারল৷

আরো পড়ুন: রবিবারে ভারতের সামনে জোড়া চ্যালেঞ্জ, দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশেরও মুখোমুখি হবে ভারতীয় দল!

আর অস্ট্রেলিয়াকে এভাবে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল৷ আয়োজক দলের কাছে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল ভারতীয় দল৷  তিন ম্যাচের সিরিজে একটিই ম্যাচ হারে ভারত- কিন্তু তারপর অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে পুঁতে দিল ভারতীয় নারীরা৷

এরপর মালটি ফরম্যাট সিরিজে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন তিনটি একদিনের ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে৷

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে