CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

শিবম দুবে কি সত্যিই যুবরাজ সিং-এর 'ছায়া'?

২০২৬ সালের শুরু থেকেই ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই দুবের উন্নতি একেবারে চোখে পড়ার মতো। একটা সময় শিবম দুবে-কে শুধুমাত্র ‘স্পিন-পেসার’ বলা হত। কিন্তু এখন পেসারদের বিরুদ্ধেও তাঁর স্ট্রাইক রেট চোখে পড়ার মতো। এখন পেসারদের বিপক্ষে দুবের স্ট্রাইক রেট ১৯৫। আর স্পিনের বিপক্ষে তা ২২৪.৪৮।

Yuvraj Singh- Shivam Dube
Yuvraj Singh- Shivam Dube

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনা বরাবরই হয়। শুধু সময়ের সাথে সাথে নামগুলো পরিবর্তন হয়ে যায়। চলতি বিশ্বকাপে ভারতের অনৃতম ক্রিকেটার শিবম দুবে-কে নিয়ে চর্চা চলছে তুমুলে। এমন একটা সময় ছিল যখন শিবম দুবে-কে বলা হত “যুবরাজ সিং এর ছায়া”।

শিবম দুবে-র মধ্যে যুবরাজ সিং-এর 'ছায়া', কিন্তু কেন?

আসলে শিবম দুবের আগ্রাসী ব্যাটিং ও বড় শট খেলার ক্ষমতা— সব মিলিয়ে তাকে যুবরাজ সিং-এর সঙ্গে তুলনা করা হতো। আর সেই প্রত্যাশার চাপই যেন প্রথম দিকে খানিকটা থমকে দিয়েছিল শিবম দুবের যাত্রা। যদিও এখন দৃশ্যপট একেবারেই বদলে গেছে। বিশ্বকাপের মঞ্চে শিবম দুবে প্রমাণ করে দিয়েছেন, তিনি কারও ছায়া নন। সত্যি বলতে, ভারতীয় ক্রিকেট দলের অন্যতম প্রধান অস্ত্র হলেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের দুর্ধর্ষ পারফরম্যান্সই তাঁর ক্যারিয়ারের মোড় একেবারে ৩৬০ ডিগ্ৰি ঘুরিয়ে দেয়। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে নিজের দাপট দেখিয়ে তিনি আলাদা করে সবার নজর কাড়েন। শিবম দুবে জাতীয় দলে ফেরার পর প্রত্যেক বছরই তাঁর খেলা পরিণত হয়েছে। এই চলতি বিশ্বকাপেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নীল বাহিনীর টানা চতুর্থ জয় নিশ্চিত করতে বড় ভূমিকা নেন দুবে।

আরো পড়ুন: 'বাচ্চা' বৈভবের ঝোড়ো শটে বড় ছক্কা, আর সেই ছক্কায় ফাটল জলের পাইপ! বৈভবের কবজির জোর এত বেশি!

২০২৬ সালে শিবম দুবের উন্নতি!

২০২৬ সালের শুরু থেকেই ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই দুবের উন্নতি একেবারে চোখে পড়ার মতো। একটা সময় শিবম দুবে-কে শুধুমাত্র ‘স্পিন-পেসার’ বলা হত। কিন্তু এখন পেসারদের বিরুদ্ধেও তাঁর স্ট্রাইক রেট চোখে পড়ার মতো। এখন পেসারদের বিপক্ষে দুবের স্ট্রাইক রেট ১৯৫। আর স্পিনের বিপক্ষে তা ২২৪.৪৮। যা যে কোনও বোলিং আক্রমণের জন্য রীতিমতো ভয়ের কারণ।

যুবরাজ সিং-এর টি-টোয়েন্টি কীর্তি!

সালটা ২০০৭, টি-টোয়েন্টি অভিযানে যুবরাজ সিংয়ের পেসের বিপক্ষে স্ট্রাইক রেট ছিল ১৯৬.৮৭। আর এই সংখ্যাই স্পষ্ট করে দিচ্ছে, দুবে এখন কতটা কার্যকর। যদিও সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দুবের মানসিকতায়। নেদারল্যান্ডস ম্যাচে প্রথম ৯ বলে তিনি মাত্র ২ রান করেন। তবুও তিনি নিজের ধৈর্য হারাননি। সময় নিয়ে নিজের মতো করে ইনিংস খেলেছেন। কঠিন পরিস্থিতিতে ব্যাট করার অভিজ্ঞতা তাঁকে যে আরও পরিণত করেছে তা বলাই বাহুল্য। বর্তমানে দলের প্রয়োজন অনুযায়ী যে কোনও ভূমিকায় ম্যাচে নামতে প্রস্তুত ভারতের এই ক্রিকেটার।

এছাড়াও, শিবমের শারীরিক পরিবর্তনও পারফরম্যান্সে যথেষ্ট প্রভাব ফেলেছে। নিজের ওজন কমিয়ে পেশিশক্তি বাড়িয়েছেন তিনি, ফলে বোলিং গতিও বেড়েছে। একসময় টি-টোয়েন্টিতে এক ওভারে যে শিবম ৩৪ রান দিতেন, এখন সেই তিনিই অনেক বেশি নিয়ন্ত্রিত। চলতি বিশ্বকাপে চার ম্যাচে তিন তিনটি উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি , নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেট ব্যাটার বাস ডে লিডেকে আউট করে ম্যাচের মোড় পুরোপুরিভাবে ঘুরিয়ে দেন দুবে। এমনকি, শেষ ওভার বল করার দায়িত্বও ছিল তাঁর ওপরেই।

আরো পড়ুন: মহা বিপদে কেকেআর, আর কেকেআরকে 'একাই' উদ্ধার করতে পারেন ক্রিকেটের এই নতুন 'নায়ক'!

যুবরাজ সিং-এর সঙ্গে শিবম দুবে-র তুলনা ঠিক কতটা প্রাসঙ্গিক?

আসলে, প্রথমদিকে যুবরাজ সিং-এর সাঙ্গে শিবম দুবের তুলনা থাকলেও, এখন দুবে নিজের পরিচয় নিজেই গড়ছেন। কিন্তু তবুও অনেক দিক থেকেই ধীরে ধীরে তিনি যুবরাজ সুলভ ম্যাচজয়ী হয়ে উঠছেন।

ট্যাগ:IndiaShivam Dube

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে