CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

মহা বিপদে কেকেআর, আর কেকেআরকে 'একাই' উদ্ধার করতে পারেন ক্রিকেটের এই নতুন 'নায়ক'!

কেকেআরের একের পর এক পেসারের চোট, তাই নাইট শিবিরের সমস্যা মেটাতে পারেন এই ক্রিকেটার। কিন্তু কে এই ক্রিকেটার? কীভাবে তিনি একাই কেকেআরকে বাঁচাতে পারেন? পড়ুন বিস্তারিত।

Collected Image - KKR
Collected Image - KKR

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা আসর। আর তাই এখন থেকেই সব দলগুলো নিজেদের আখের আগে থেকেই গুছিয়ে নিচ্ছে। কিন্তু, বিপদের সম্মুখীন হয়েছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স।কারণ, এর আগেই কেকেআর থেকে ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা। এছাড়া, ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। তাই ইডেন গার্ডেন্সের পেস সহায়ক পিচে সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই অবস্থায় কলকাতা নাইট রাইডার্স কী করবে? 

কেকেআরের বিপদের সময় 'দূত' হয়ে কে আসবেন?

আসলে এই পরিস্থিতিতে শাখরুখ খানের দলের সমস্যার সমাধান করতে পারেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি। এর পাশাপাশি আসন্ন আইপিএলে নাইটদের পেস বিভাগ বলতে টিমটিম করে জ্বলছেন বৈভব অরোরা ও উমরান মালিক। 


কিন্তু ইডেনের পিচে পেসাররা না থাকলে ঘরের মাঠের অ্যাডভান্টেজ কী করে নাইটরা? কে নেতৃত্ব দেবেন পেসারদের? 


শাহরুখ খানের মুশকিল আসান হয়ে দেখা দিতে পারেন এই নায়ক। যার পারফরম্যান্সের ছোঁয়ায় গত বছরও আরসিবির ট্রফি খরা কেটেছিল। তিনি একটাও ম্যাচ না খেলেননি, কিন্তু তবুও আরসিবির কাছে যেন 'দূত' হয়ে এসেছিলেন।

ব্লেসিং মুজারাবানি হলেন জিম্বাবোয়ের তারকা পেসার। যদিও চলতি বিশ্বকাপে তার নাম জেনে গিয়েছেন ক্রিকেটপ্রেমীদের একাংশই। আর এই পেসারের নাম রীতিমতো হইচই ফেলে দিয়েছে। কারণ, চলতি টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় 'শক' দেওয়া দেশটির নাম হল জিম্বাবোয়ে। প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছে এই আফ্রিকান দেশটি। ইতিমধ্যেই তারা পৌঁছেছে সুপার এইটে।

আরো পড়ুন: কোচ সালাউদ্দিন বিশ্বকাপ ইস্যুতে ফাঁস করে দিলেন সব গোপন সত্য, আসিফ নজরুলকে বললেন 'মিথ্যুক'!

জিম্বাবোয়ের জয়ের নেপথ্যে 'নায়ক' একজনই!

জিম্বাবোয়ের সাম্প্রতিক এই অভূতপূর্ব সাফল্যের নেপথ্যে অন্যতম নায়ক হলেন মুজারাবানি। মাত্র তিনটি ম্যাচ খেলেই তিনি ৯ উইকেট নিয়েছেন। একাই একেবারে দায়িত্ব নিয়ে তিনি চার উইকেট নিয়ে অজি ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দেন। এছাড়া, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও জোড়া উইকেট পেয়েছেন জিম্বাবোয়ের এই 'কিং'। সুপার এইটে জিম্বাবোয়ের অন্যতম ভরসা হতে চলেছেন এই দুর্ধর্ষ পেসার। 

জিম্বাবোয়ের এই নায়কের উপর কি আস্থা রাখবেন কিং খান? 

আসলে, প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীও এমনটাই চাইছেন। ইডেনের পিচে যথেষ্ট কার্যকরী হতে পারেন মুজারাবানি বলেই জানাচ্ছেন তিনি। কম দামে মুজারাবানিকে দলে নিতেই পারে নাইটরা। যেহেতু মুস্তাফিজুর রহমান, হর্ষিত রানা, পাথিরানা না থাকলে নাইটদের পেস বিভাগের নেতৃত্ব দেওয়ার মতো তেমন কেউ নেই। 
এখন, পরিস্থিতি কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে