CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

কোচ সালাউদ্দিন বিশ্বকাপ ইস্যুতে ফাঁস করে দিলেন সব গোপন সত্য, আসিফ নজরুলকে বললেন 'মিথ্যুক'!

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। আর এ নিয়ে নিজেদের মধ্যেই টানাপোড়েন চলছিল বহুদিন ধরে। তবে এবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ নজরুলের গোপন কথা ফাঁস করে দিলেন কোচ সালাউদ্দিন। দেখুন ঠিক কী বললেন তিনি।

Collected Image - Bangladesh Cricket Board
Collected Image - Bangladesh Cricket Board

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বহুদিন ধরেই টালমাটাল। তবে, গত ১২ই ফেব্রুয়ারি সেখানে নির্বাচন সংঘটিত হয়েছে। ফলে, সেখানকার রাজনৈতিক দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাই, বিশ্বকাপ শুরুর আগে সদ্য প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন বাংলাদেশ দলের বিশ্বকাপ বয়কট করা আসলে সরকারের সিদ্ধান্ত। কিন্তু পরে তিনি তার বক্তব্য পাল্টে জানান, এটি সরকারের নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল। আসিফ নজরুলের এই দুধরনের মন্তব্য নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে কী বললেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন?

তবে, এই বিষয়টা আরও বেশি লাইমলাইটে এল, যখন এই বিষয় নিয়ে বিসিবি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মুখ খুললেন। সুত্রের খবর, মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ক্ষোভ উগরে দেন মোহাম্মদ সালাউদ্দিন, তিনি বলেন, 'উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে আমরা আসলে এটা মানতে পারতেছি না।'

এখানেই শেষ নয়, তিনি নিজের মন্তব্যে আরও যোগ করে বলেন, 'আমিতো জানি আমার দুইটা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।'

আরো পড়ুন: বিসিবি-র কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব আল হাসানের নাম! বাংলাদেশ সরকার সাকিব আল হাসানকে নিয়ে কী ভাবছে?

এর আগে আসিফ নজরুল কী বলেছিলেন?

গত ১০ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ না খেলার প্রসঙ্গে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে সেই সময়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।’

যদিও পরে সমালোচনার মুখে নিজের বক্তব্য থেকে সরে আসেন তিনি।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে