CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বিসিবি-র কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব আল হাসানের নাম! বাংলাদেশ সরকার সাকিব আল হাসানকে নিয়ে কী ভাবছে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু, সেই তালিকায় নাম নেই বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাকে নিয়ে কী ভাবছে বাংলাদেশের নতুন সরকার? আদৌ কি দেশে ফিরতে পারবেন তিনি? পড়ুন বিস্তারিত।

Collected Image - BCB and Shakib Al Hasan
Collected Image - BCB and Shakib Al Hasan

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় নেই সাকিব আল হাসান-এর নাম। বাংলাদেশের এককালীন অধিনায়কের নাম আজ নিশ্চিহ্ন ! বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব ।দীর্ঘদিনের জাতীয় দলের স্তম্ভ ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ হয়ে ওঠা এই অলরাউন্ডারের অনুপস্থিতি নিছকই ক্রীড়া-প্রযুক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রেক্ষাপট? এই প্রশ্নই বর্তমানে ঘুরপাক খাচ্ছে ক্রিকেটবিশ্বে‌। সেইসঙ্গে সরকারিভাবে সাকিবকে নিয়ে কী ভাবা হচ্ছে, সেটাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। আর তাই নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর যে মন্তব্য করেছেন, তাতে ইঙ্গিত মিলেছে যে, সরকার সাকিবের বিষয়ে পুরোপুরি দরজা বন্ধ করে দিতে চাইছে না। 

আরো পড়ুন: ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এতে কার কপাল খুলল?

সাকিবকে নিয়ে কী ভাবছে বাংলাদেশের নতুন সরকার?

বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী একেবারে স্পষ্ট করে বলেছেন, সাকিব ও মাশরাফি মুর্তজা-র বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিষ্পত্তি হলে তাদের ফেরার পথ খোলা থাকতে পারে। সুতরাং, ক্রীড়াক্ষেত্রে প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারেই যে উড়িয়ে দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়।

২০২৪ সালে গণঅভ্যুত্থানের ফলে রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশের পরিস্থিতি আমূল বদলে যায়। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা-র নেতৃত্বাধীন সরকার উৎখাতের পর শুরু হয় নতুন রাজনৈতিক অধ্যায়। আর সেই সময় থেকেই সাকিব এবং মাশরাফি বাংলাদেশের বাইরে অবস্থান করছেন।

সাকিব ও মাশরাফিকে কেন নিজের দেশ ছেড়ে থাকতে হয়েছে?

আসলে, দুজনই আওয়ামী লীগ সরকারের অধীনে সংসদ সদস্য ছিলেন। শেখ হাসিনার ক্ষমতার পালাবদলের পর তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। আর তাই বিষয়টি আর শুধু ক্রিকেটে সীমাবদ্ধ থাকেনি, সরাসরি রাজনৈতিক ও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে।

আরো পড়ুন: ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারবে না— ভারতকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করে ফেললেন মোহাম্মদ আমির!

কেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ‌ পড়ল সাকিবের নাম?

 বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সাকিব আল হাসানের নাম বাদ পড়ার ব্যাপারটি অনেকেই প্রত্যাশা করেছিলেন। কারণ, কেন্দ্রীয় চুক্তিতে সাধারণত সেই সমস্ত ক্রিকেটারদের নাম রাখা হয়, যারা নিয়মিতভাবে জাতীয় দলের পরিকল্পনার অংশ এবং দেশে অবস্থান করছেন। 

এই জায়গায় সাকিব প্রায় দেড় বছর ধরে জাতীয় দলে খেলেননি। সাকিবের সবচেয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৪ সালের শেষদিকে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট। আর এরপর থেকেই তিনি মূলত বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলায় ব্যস্ত ছিলেন। সুতরাং, কেন্দ্রীয় চুক্তিতে তাকে বাদ দেওয়া অসম্ভব কিছু নয়।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে