CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

'বাচ্চা' বৈভবের ঝোড়ো শটে বড় ছক্কা, আর সেই ছক্কায় ফাটল জলের পাইপ! বৈভবের কবজির জোর এত বেশি!

রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বৈভব সূর্যবংশী। আর কয়েকদিন পরেই শুরু হবে আইপিএলের মহা আসর। এর আগেই সব দল নিজেদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। কিন্তু এই অনুশীলন ম্যাচেই একেবারে অবাক করার মতো কান্ড ঘটালেন বৈভব সূর্যবংশী।

Collected Image - Vaibhav Sooryavanshi
Collected Image - Vaibhav Sooryavanshi

আর মাত্র কয়েকটাদিনের অপেক্ষা, তারপরেই বসবে আইপিএলের আসর। এবারের আইপিএলের ট্রফিকে নিজেদের ঘরে আনতে সব দলগুলো একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে। কেউ নিজের এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। ইতিমধ্যেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দল।  রাজস্থান রয়্যালসের অনুশীলনে যোগ দিয়েছে কিশোর বৈভব সূর্যবংশী। আর অনুশীলন ম্যাচেই বিরাট কান্ড করে দিয়েছেন বৈভব। 

ঠিক কী কান্ড ঘটালেন বৈভব সূর্যবংশী?

'বাচ্চা' বৈভব বললে ভুল হবে। বৈভবের কবজির জোর দেখার মতো। আবারো এটাকে প্রমাণ করে দিলেন বৈভব। এবার দলের অনুশীলনে ছক্কা মেরে জলের পাইপ ফাটিয়ে দিয়েছেন বৈভব। পাশাপাশি, আইপিএলে ঘরের ম্যাচ খেলা নিয়েও জটিলতা কাটল রাজস্থান রয়্যালসের। এছাড়া, জয়পুরে ম্যাচ খেলার অনুমতিও পেয়েছে রিয়ান পরাগের দল।

আরো পড়ুন: প্রকাশিত হল ‘দ্য হান্ড্রেডের’ নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা! এই তালিকায় কারা জায়গা পেলেন?

'বাচ্চা' বৈভবের ঝোড়ো শট!

খুব কম সময়ের মধ্যেই নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছেন বৈভব। এত অল্প বয়সে এত বড় কীর্তি খুব কম জনেরই থাকে। আসলে, গোটা ক্রিকেট বিশ্বই বৈভবকে চেনে তার ঝোড়ো ব্যাটিংয়ের জন্য। লাইভ ম্যাচে তো বটেই, এছাড়াও অনুশীলনেও নিজের ব্যাটের জাদু দেখাতে ভোলেন না বৈভব।  রাজস্থান রয়্যালসের প্রাক্‌ মরসুম প্রস্তুতি শিবিরেও সতীর্থদের কোনোরকম ছাড় দিচ্ছে না সে। নিজের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা না দিয়েই রাজস্থানের শিবিরে যোগ দেওয়া বৈভব আবার করে দেখাল। এখন যে অ্যাকাডেমিতে শিবির চলছে, সেখানকার জলের একটি পাইপ নিজের ঝোড়ো ব্যাটিংয়ে ফাটিয়ে দিয়েছে বৈভব। হ্যাঁ, ছক্কা মেরে পাইপ একেবারে ফাটিয়ে দিয়েছে ১৪ বছরের এই ব্যাটার। বৈভবের ব্যাটে বল লাগার পর উড়ে গিয়ে সোজা মাঠের বাইরে বেশ উঁচুতে থাকা একটি পাইপে গিয়ে লাগে। আর বল লাগার সঙ্গে সঙ্গে পাইপ ফেটে জল পড়তে শুরু করে। ফাটা পাইপের এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন রাজস্থান রয়্যালসের টিম। আর এই ভিডিওর সঙ্গে তারা ক্যাপশনে যা লিখেছেন তার অর্থ হল, ‘এটা বৈভবের কাজ।’

আরো পড়ুন: অনেক হল, এবার আইপিএল ব্যান তুলতে চলেছে বাংলাদেশ! আর তাতেই কি মুখ পুড়বে পাকিস্তানের?

কেন রাজস্থান রয়্যালসের প্রতি অসন্তুষ্ট বিসিসিআই?

আসলে, আসন্ন আইপিএলে রাজস্থানের ঘরের ম্যাচ নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। রাজস্থান ক্রিকেট সংস্থায় গত কয়েক বছর ধরে কোনো নির্বাচিত কমিটি নেই। আর তাই নির্বাচিত কমিটি না থাকায় অসন্তুষ্ট হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

এমনকি আইপিএলের গত নিলামের সময় রাজস্থান কর্তৃপক্ষকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে, রাজস্থান ক্রিকেট সংস্থার পরিচালন ক্ষমতা নির্বাচিত কমিটির হাতে না যাওয়া পর্যন্ত জয়পুরে আর কোনো আইপিএলের ম্যাচ দেওয়া হবে না। তবে অবশেষে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয়েছে।

ট্যাগ:Vaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে