CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

প্রকাশিত হল ‘দ্য হান্ড্রেডের’ নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা! এই তালিকায় কারা জায়গা পেলেন?

'দ্য হান্ড্রেড'-এর তালিকা প্রকাশ হতেই তাক লাগিয়ে দিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। ২৩ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম এই তালিকায় রয়েছে। দেখে নিন সেই সম্পূর্ণ তালিকা।

Hundred-Bangladesh
Hundred-Bangladesh

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এই খেলায় কার পাল্লা কখন ভারী হবে তা কিন্তু বলা খুব কষ্টসাধ্য। তবে ক্রিকেটের দর্শক সংখ্যা গগনচুম্বী। এর আগে ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় দলে নিয়ে আসত ‘দ্য হান্ড্রেডের’ ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু এবার এই প্রথম নিলাম পদ্ধতি চালু করেছে। দ্য হান্ড্রেডের আসন্ন আসরে নিজেদের প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ইতিমধ্যেই ৭১০ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। আর, অবাক করা বিষয় হল, ৭১০ জন ক্রিকেটারেরে মধ্যে সেখানে রয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। 

‘দ্য হান্ড্রেডের’ নিলামে সর্বোচ্চ রিজার্ভ প্রাইস কত?

‘দ্য হান্ড্রেডের’ নিলামে সর্বোচ্চ রিজার্ভ প্রাইস হল ১ লাখ পাউন্ড। আর এই ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।
পাশাপাশি, ৭৫ হাজার পাউন্ডের তালিকায় আছেন রিশাদ হোসেন।

আরো পড়ুন: বহদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা, কিন্তু এবার ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান!

'দ্য হান্ড্রেড'-এর ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে কারা আছেন?

এরপরে, ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে রয়েছেন– নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়।

এ ছাড়া শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকারও নাম দিয়েছেন মোট ৭১০ জনের এই তালিকায়। তাদের ভিত্তিমূল্যও ৩১ হাজার পাউন্ড।

ইসিবির মুখপাত্র বিসিবিকে কী বলেছেন?

সুত্রের খবর, ইসিবির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘আমরা বিশ্বের সকল পুরুষ ও নারী ক্রিকেটারকে দ্য হান্ড্রেডে স্বাগত জানাই এবং আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্য থেকে বেছে নেবে। ১৮টি দেশের প্রায় ১০০০ ক্রিকেটার দ্য হান্ড্রেডে নিলামের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ন্যূনতম ৫০ ক্রিকেটার আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের।’

আরো পড়ুন: বিসিবি-র কেন্দ্রীয় চুক্তিতে নেই সাকিব আল হাসানের নাম! বাংলাদেশ সরকার সাকিব আল হাসানকে নিয়ে কী ভাবছে?

‘দ্য হান্ড্রেডের’ নিলামে যারা নাম দিয়েছেন তাদের তালিকা!

এই তালিকায় রয়েছেন- মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাইম, সাব্বির রহমান, নাহিদ রানা ও সৌম্য সরকার।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে