CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বহদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা, কিন্তু এবার ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান!

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসছে ওয়ানডে সিরিজ খেলতে। যেহেতু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্ৰহন করেনি তাই এই ম্যাচের জন্য ফ্যানেদের মধ্যে উদ্মাদনা চরমে। পাক দলের ঢাকা আসা নিয়ে ইতিমধ্যেই সূচি ঘোষণা করেছে বিসিবি।

Collected Image - Pakistan vs Bangladesh
Collected Image - Pakistan vs Bangladesh

দীর্ঘদিন ধরে বিশ্রামে রয়েছেন বাংলাদেশী ক্রিকেটাররা। কিন্তু অবশেষে খেলার সুযোগ মিলছে বাংলাদেশি ক্রিকেটারদের। ফের আন্তর্জাতিক উত্তেজনার ছোঁয়া লাগতে চলেছে বাংলাদেশে। দীর্ঘ বিরতিতে থাকা টাইগাররা এবার মাঠে ফিরবে পাকিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেছে 
বিসিবি। আর এই সূচিতে নিশ্চিত করা হয়েছে মার্চ মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

যেহেতু বাংলাদেশ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি, সেহেতু বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্রাম ও প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছেন। আর তাই নতুন উদ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশি দল। 

কবে ঢাকায় পা রাখবে পাকিস্তানি ক্রিকেট দল?

যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী ৯ই মার্চ ঢাকায় আসবে পাকিস্তান দল। পাক অধিনায়ক হিসেবে থাকবেন সালমান আলি আগা। তার নেতৃত্বেই পাক দল বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ, যেটি ঢাকার মিরপুরে অবস্থিত।

আরো পড়ুন: মহা বিপদে কেকেআর, আর কেকেআরকে 'একাই' উদ্ধার করতে পারেন ক্রিকেটের এই নতুন 'নায়ক'!

সূচি অনুযায়ী কবে কবে ওয়ানডে সিরিজগুলি অনুষ্ঠিত হবে?

বিসিবি দ্বারা প্রকাশিত সূচি অনুযায়ী, তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১১, ১৩ এবং ১৫ই মার্চ। আর এই প্রত্যেকটি ম্যাচ শুরু হবে দুপুর ২টো ১৫ মিনিটে। ডে-নাইট ফরম্যাটে ম্যাচগুলো আয়োজিত হওয়ার প্রবণতায় বেশি রয়েছে। 

পাকিস্তানের বিরুদ্ধে মার্চের সিরিজ শেষ হলেও এখানেই থেমে থাকবে না এই প্রতিবেশি দুই দলের ক্রিকেটীয় সম্পর্ক। সূত্র মারফত জানা গেছে, পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল শেষ হওয়ার পর এপ্রিল মাসেও আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সুতরাং, অল্প সময়ের ব্যবধানে দুই দফায় মুখোমুখি হবে এই দুই দেশ।

বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজ দেখার জন্য ফ্যানেদের মধ্যে উদ্মাদনা তুঙ্গে। কারণ, এই সবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় এসেছে। গত ১২ই ফেব্রুয়ারি সেখানে নির্বাচন সংঘটিত হয়েছে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারায় বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাই, সবকিছুই যে নতুনভাবে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটাই বলা বাহুল্য।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে