CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

অনেক হল, এবার আইপিএল ব্যান তুলতে চলেছে বাংলাদেশ! আর তাতেই কি মুখ পুড়বে পাকিস্তানের?

বাংলাদেশে আইপিএল ব্যান করা হয়েছিল। কিন্তু যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন চলছিল। যেহেতু এবার বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে, তাই আইপিএল ব্যান নিয়ে অন্যরকম সিদ্ধান্ত আসতে পারে বলেই কার্যত জানা যাচ্ছে।

IPL-Bangladesh
IPL-Bangladesh

ভৌগলিকভাবে বাংলাদেশের অবস্থান এমনই যে, ভারতকে ছাড়া বাংলাদেশের চলবে না। কিন্তু বিগত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশের সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন দেখা যাচ্ছিল। তবে গত ১২ই ফেব্রুয়ারি সেখানে নির্বাচন সংঘটিত হওয়ায় নতুন সরকার গঠিত হয়েছে। ফলে সেই ছবি এবার কিছুটা হলেও অন্যরকম। হ্যাঁ, নতুন সরকার গঠিত হওয়ার পরেই পুরনো ছবি আমূল বদলে যেতে চলেছে। ঠিক যাদের সমর্থনে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান, এবার সেই বাংলাদেশই আইপিএল সম্প্রচার ব্যান তুলে নিতে চলেছে। 

ভারতকে নিয়ে কী ভাবছে বাংলাদেশ?

ক্রীড়ামন্ত্রী আমিনুল হক শপথ গ্রহণের পর ভারতীয় উপ-হাইকমিশনারের সঙ্গে সদ্য দেখা করেছেন। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় না রাখলে বাংলাদেশের সমস্যা যে বাড়বে, তা খুব ভালো করেই জানে নতুন সরকার। আর তাই এবার স্টান্স বদল করল বাংলাদেশ।

আরো পড়ুন: প্রকাশিত হল ‘দ্য হান্ড্রেডের’ নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা! এই তালিকায় কারা জায়গা পেলেন?

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কী বলেছেন আলিমুল হক?

সুত্রের খবর, সংবাদমাধ্যমে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রী আমিনুল বলেছেন, খেলাধুলাসহ সব বিষয়েই ভারতের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। ইউনুস প্রধানমন্ত্রী থাকাকালীন যা যা সমস্যা ছিল, সেগুলি সমাধান করতে উদ্যোগী হয়ে উঠেছেন আমিনুল। তাঁর মতে, “প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাই লক্ষ্য বাংলাদেশ সরকারের। আজ শপথগ্রহণের পরেই আমি ভারতের ডেপুটি হাই-কমিশনারের সঙ্গে দেখা করেছি। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ পরিস্থিতি বদল করতে বদ্ধপরিকর। সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই আমাদের যেন সুসম্পর্ক থাকে"‌।

এসবের মাঝে কেন চর্চায় আইপিএল?

আসলে, কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি টাকায় কিনেছিল মুস্তাফিজুর রহমানকে। কিন্তু নিরাপত্তা প্রসঙ্গে বোর্ডের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা। আর তারপর থেকেই সৃষ্টি হয় তুমুল বিতর্কের। অন্তর্বর্তীকালীন সরকার মুস্তাফিজুরের ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে ভারতের দল পাঠায়নি। আর এই কারণেই বাংলাদেশের বদলে খেলেছে স্কটল্যান্ড। 

কিন্তু এখন মনে করা হচ্ছে, এই রাজনৈতিক রদবদলের পর আইপিএলের উপর থেকে ব্যান তুলে নিতে পারে বাংলাদেশ সরকার। আসলে এর আগে বলা হয়েছিল, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার করা হবে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এখন অবস্থানের বদল ঘটতে পারে।

আরো পড়ুন: কোচ সালাউদ্দিন বিশ্বকাপ ইস্যুতে ফাঁস করে দিলেন সব গোপন সত্য, আসিফ নজরুলকে বললেন 'মিথ্যুক'!

এ প্রসঙ্গে আমিনুল স্বীকার করেছেন, কূটনৈতিক জটিলতার কারণে দলকে বিশ্বকাপে পাঠানো সম্ভব হয়নি। আর সেই জটিলতা মেটাতে বদ্ধপরিকর আমিনুল। অথচ, বাংলাদেশের পাশে দাঁড়াতেই বিশ্বকাপের আগে ‘বয়কট’ নাটক শুরু করেছিল পাকিস্তান। যদিও, শেষ অবধি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলে এবং হারে পাকিস্তান।

সুত্রের খবর, বিসিবির প্রাক্তন সিইও সৈয়দ আশরাফুল হক বলেছিলেন, “পাকিস্তানের ফাঁদে পা দিয়েছে বাংলাদেশ।” বাংলাদেশ বোর্ডের উচিত ছিল ক্রিকেটারদের রক্ষা করা। তা না করে তাঁরাও পরিস্থিতির দোষারোপ করতে শুরু করেছিলেন। এখন যদি আবার বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মিল হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক মঞ্চে ফের মুখ পুড়বে পিসিবি প্রধানের।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে