সেঞ্চুরি একেবারে জলে গেল বেথেলের, ৭ রানের ব্যবধানে দুর্ধর্ষ জয় হাসিল করে ফাইনালে এন্ট্রি নিল 'ভারতীয় বাহিনী'!
ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের হাইলাইটস।

আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছে ভারত বনাম ইংল্যান্ড। প্রথমে টসে হেরে যায় ভারত। ফলে ভারতকে প্রথমে ব্যাট করতে নামতে হয়।
সেমিফাইনালের ম্যাচে ভারতের পারফরম্যান্স!
একথা সকলেরই জানা যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির দূত হলেন রোহিত শর্মা। তাই ভারতের প্রায় প্রতিটি ম্যাচেই মাঠে থেকেছেন তিনি। ওয়াংখেড়েতেও আজও ছিলেন রোহিত। টসের আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে হিটম্যানকে।
সেমিফাইনালেও আজও ব্যর্থ হলেন অভিষেক শর্মা। সেই অফস্পিনারের বলেই আউট হলেন তিনি। উইল জ্যাকসকে তুলে মারতে গিয়ে ফিরে গেলেন সাজঘরে।
আরো পড়ুন: বহুদিন পর আবার একসাথে সেমিফাইনালের গ্যালারিতে উচ্ছ্বাসে মাতলেন ধোনি ও রোহিত! দর্শকরা মুখরিত!
এর মাঝেই উঁচু ড্রাইভ মারতে গিয়েছিলেন সঞ্জু। কিন্তু সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন ব্রুক। ফলে প্রাণ পেয়েই আর্চারকে ছক্কা মারলেন সঞ্জু।
এরপর আউট হয়ে গেলেন ঈশান কিষাণ। রশিদের বলে তুলে খেলতে গিয়ে জ্যাকসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন তিনি। তবে ১৮ বলে ৩৯ করেছেন ঈশান।
কিন্তু, এরপরেই থামল সঞ্জুর ঝোড়ো ইনিংস। আবার একটি শতরান হাতছাড়া হল সঞ্জুর। উইল জ্য়াকসের বাইরের বলে বড় শট মারতে গিয়ে ৪২ বলে ৮৯ রান করে আউট হন ভারতীয় ওপেনার। ১৬০ রানে ভারতের তৃতীয় উইকেট পড়ে।
এরপরেই ছক্কা মারার পরের বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে সুইপ মারতে গিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু আদিল রশিদের বল ব্যাটে লাগাতে পারেননি তিনি। ফলে ৬ বলে ১১ রানে আউট হলেন ভারত অধিনায়ক। ১৯০ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ে। তবে ১৭ ওভারেই ভারতের রান ২০০ পার হয়ে যায়।
এদিকে, হার্দিক পান্ডেয়ার ভুলে রান আউট হন শিবম। বল সরাসরি ফিল্ডারের হাতে চলে গিয়েছিল। হার্দিক প্রথমে কয়েক পা এগোন। কিন্তু তা দেখে শিবমও বেশ খানিকটা এগিয়ে যান। আর তারপরেই শিবমকে ফেরত পাঠান হার্দিক। তিনি ক্রিজে ঢোকার আগেই উইকেটে বল মেরে দেন ব্রুক। ফলে, ২৫ বলে ৪৩ রান করে আউট শিবম।
এরপর ৭ বলে ২১ রান করে আউট হয়ে যান তিলক বর্মা।
পরবর্তীতে হার্দিককে সাজঘরে ফিরতে হল রান আউট হয়ে। ১২ বলে ২৭ রান করে আউট হয়ে যান হার্দিক। দু’রান নিতে গিয়ে রান আউট হলেন তিনি।
এভাবেই ভারত আজ ইংল্যান্ডের সামনে ২৫৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল।
সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের পারফরম্যান্স!
২৫৪ রানের টার্গেট পূরণ করতে গিয়ে মাঠে নামেন ইংরেজরা। কিন্তু প্রথম বলেই উইকেট নিয়ে নেন হার্দিক। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিল সল্টকে আউট করেন হার্দিক। তাঁর বলে বড় শট মারতে গিয়ে অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ইংরেজ ওপেনার।
এরপর, জসপ্রীত বুমরাহের প্রথম বলে ৭ রানের মাথায় আউট হন ব্রুক। পিছন দিকে অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ ধরলেন অক্ষর। ৩৮ রানে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ে যায়।
পরবর্তীতে জেকব বেথেলের হাতে পর পর তিন বলে তিন ছক্কা খান বরুণ চক্রবর্তী। যদিও সেই ওভারেই জয় বাটলারকে (২৫) আউট করেন তিনি। ৬৪ রানে ইংল্যান্ডের তৃতীয় উইকেট পড়ে যায়।
পরে প্রতি বলে বড় শট মারতে গিয়ে আউট হন ব্যান্টন (১৭)। উইকেট নেন অক্ষর প্যাটেল। ইংল্যান্ড ৯৫ রানে তাদের চতুর্থ উইকেট হারায়।
টি২০-তে আইসিসি ক্রমতালিকায় এক নম্বর বোলার বরুণ। কিন্তু সেই তিনিই ২ ওভারে ৩৭ রান দিয়েছেন। তাঁর বলে হাত খুলে মেরেছেন বেথেল ও ব্যান্টন।
এরপরে অর্শদীপের বলে তুলে মেরেছিলেন জ্যাকস। বাউন্ডারির ধারে অসাধারণ ক্যাচ নিয়ে পড়ে যেতে যেতে তা দুবের হাতে দিলেন অক্ষর। দুই ক্রিকেটারের যৌথ প্রয়াসে জ্যাকসকে ফিরিয়ে জুটি ভাঙল ভারত। এদিকে ৪৫ বলে শতরান করেন বেথেল। ইংল্যান্ডকে একাই টানছিলেন তিনি।
পরে হার্দিকের বলে ১৮ রান করে আউট হন স্যাম কারেন। ২২২ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট পড়ে।
অবশেষে ৪৮ বলো ১০৫ রান করে রান আউট বেথেল। আর সেই সঙ্গে শেষ হয়ে যায় ইংল্যান্ডের জয়ের আশা। হার্দিকের দুরন্ত থ্রোয়ে রান আউট হন বেথেল।
শেষমেষ বিশ্বকাপের ফাইনালে ভারত
৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল। রবিবার অহমদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবেন সূর্যকুমারেরা।
ট্যাগ:
Souvik Das
editor


