<![CDATA[৭২ রানের ব্যবধানে ভারত জিতল ঠিকই, কিন্তু তবুও থেকে গেল চিন্তা! জানেন, কেন?]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 13:29:25 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[৭২ রানের ব্যবধানে ভারত জিতল ঠিকই, কিন্তু তবুও থেকে গেল চিন্তা! জানেন, কেন?]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/india-win-by-72-runs-but-concerns-remain-analysis/ https://www.cricketwinner.com/bn/cricket-news/india-win-by-72-runs-but-concerns-remain-analysis/ Fri, 27 Feb 2026 12:03:25 GMT souvik-das SURYAKUMAR YADAV
SURYAKUMAR YADAV

গতকাল, বৃহস্পতিবার চেন্নাইয়ের বুকে মুখোমুখি হয়েছিল ভারত-জিম্বাবোয়ে। ভারত টস হেরেছিল ঠিকই। কিন্তু, প্রথমে অনবদ্য ব্যাটিং করে ভারত তুলে নেয় ২৫৬ রান। আর, এই বিপুল সংখ্যাকে চেজ করতে নেমে একেবারে হিমসিম খেয়ে যায় জিম্বাবোয়ে। 

জিম্বাবোয়ের হয়ে বেটের দুর্দান্ত ইনিংস!

গতকাল, অর্শদীপ তুলনায় ইকোনমিক্যাল বোলিং করলেন বলা চলে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হল, জিম্বাবোয়ের ব্রায়ান বেনেট ছাড়া সেভাবে কেউ তেমন খেলতে পারেননি। কেবলমাত্র সিকান্দর রাজা ২১ বলে ৩১ রান করেন।

সামনে রবিবার মুখোমুখি হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জিম্বাবোয়ের সামনে ভারতীয় বোলিংয়ের খারাপ চেহারা বেরিয়ে পড়ল।

আরো পড়ুন: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিঙ্কু সিংয়ের বাবা, এবার কী করবেন রিঙ্কু সিং?

কেন গৌতম গাম্ভীরের কপালে চিন্তার ভাঁজ রয়েছে?

আসলে, ভারতের দুই হতশ্রী রূপই দেখলেন হেড কোচ গৌতম গাম্ভীর।দক্ষিণ আফ্রিকা ম্যাচে ব্যাটিংয়ের দুর্দশা তো জিম্বাবোয়ে ম্যাচে বোলিংয়ের দুর্দশা। আর তাতেই গাম্ভীরের কপাল থেকে চিন্তার ভাঁজ নামছে না। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলদের বিরুদ্ধে যেভাবে জিম্বাবোয়ে খেলল তা সত্যিই প্রশংসার দাবিদার।

রবিবার কী হবে ভারতীয় দলের?

কলকাতার ইডেনে রবিবার  ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। গত কয়েক বছরে ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড সত্যিই ঈর্ষণীয়। পাশাপাশি রভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার যে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাতে ২০০ অথবা ২২০ রানও যেন কম হয়ে যেতে পারে।

পাশাপাশি, কলকাতার মাঠের বাউন্ডারি অনেকটাই ছোট। এদিন ভারত ২৫৬ রান তুলেছিল তাই, তা নাহলে শেষের দিকে শিবম দুবে যে বোলিং করলেন তাতে তাঁর দলে থাকা নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে।

আরো পড়ুন: হার্দিক ও অভিষেক জ্বলে উঠতেই ভারতের স্কোরবোর্ড পৌঁছে গেল ২৫৬ রানে, মাত্র ২৩ বলে অর্ধশতরান করলেন 'কুংফু' পান্ডেয়া!

সামনে কী অপেক্ষা করছে?

আসলে, রবিরার ভারতের জন্য 'ডু অর ডাই' ম্যাচ। আর তাই নিজের এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় টিম ইন্ডিয়া। তাই, ম্যাচে নামার আগে ভারতের বোলিং বিভাগকে উন্নত করতে মরিয়া টিম ম্যানেজমেন্ট।

]]>
U/A 13+