বাংলাদেশে আইপিএল সম্প্রচার ব্যান এবার তোলা হবে?
এখন থেকেই গোটা দেশ কার্যত আইপিএল জ্বরে কাবু। কিন্তু এরই মধ্যে আবার উঠে আসছে নতুন খবর। আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে চর্চিত ঘটনার মধ্যে একটি হল বাংলাদেশের সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপ বয়কট করা। মুস্তাফিজ়ুর রহমানকে এই মরশুমের আইপিএলের অংশ নিতে না দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি।

ভারতে এবার শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত আইপিএল। আগামী ২৮-শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৬। তাই এখন থেকেই গোটা দেশ কার্যত আইপিএল জ্বরে কাবু। কিন্তু এরই মধ্যে আবার উঠে আসছে নতুন খবর। আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে চর্চিত ঘটনার মধ্যে একটি হল বাংলাদেশের সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপ বয়কট করা। মুস্তাফিজ়ুর রহমানকে এই মরশুমের আইপিএলের অংশ নিতে না দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। কয়েক দিন আগে পর্যন্তও তলানিতে ঠেকেছিল ভারত-বাংলাদেশের সম্পর্ক। কিন্তু এবার পড়শি দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরই পাল্টে গিয়েছে সেই ছবি। ভারতের সঙ্গে আর কোনো সংঘাত নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রাখতে চাইছে বাংলাদেশ। এবার তেমনটাই ইঙ্গিত দিলেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার বাংলাদেশে উঠতে পারে আইপিএল সম্প্রচার নিয়ে ব্যানও।
আইপিএল ব্যান তুলে নেবে বাংলাদেশ!
বিসিসিআইয়ের তরফে মুস্তাফিজ়ুর রহমানকে এই মরশুমের আইপিএলে অংশ নিতে দেওয়া হয়নি। আর সেটার প্রতিবাদ জানাতেই একেবারে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনুস। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই বিষয়টাও পাল্টে যেতে পারেই এমন ইঙ্গিত দিয়ে দিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আরো পড়ুন: বৈভব খুব অবাধ্য ছেলে, একদমই পেশাদার নয়, বৈভবের গোপন কথা ফাঁস করে দিলেন তাঁর-ই সতীর্থ!
বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে ঠিক কী নির্দেশ দিলেন আমিনুল হক?
হঠাৎ করে কেন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, এবার সেটা খতিয়ে দেখে ও বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আইপিএল ব্যান প্রসঙ্গে আমিনুলের মন্তব্য:
সূত্রের খবর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল হক এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এখনও এই নিয়ে আলোচনা করিনি। ছুটি শেষ হওয়ার পরে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে বিষয়টা বোঝার চেষ্টা করব। তার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। খেলার মধ্যে রাজনীতি টানা উচিত নয়। কেন IPL সম্প্রচার বন্ধ হয়েছিল, সেটা জেনে তার পরে সিদ্ধান্ত নেব।’
আরো পড়ুন: পাকিস্তান সুপার লিগ ছেড়ে আইপিএলে যোগদান, রাগে 'লাল' হয়ে গেলেন মহসিন নকভি!
পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের যোগদান নিয়ে কী বললেন আমিনুল:
বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণ নিয়েও মুখ খুলেছেন আমিনুল হক। তিনি কার্যত স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে নিরাপত্তা সংক্রান্ত ইস্যু থাকলে কোনওভাবেই ক্রিকেটারদের পাকিস্তান যেতে দেবে না বাংলাদেশ। বিসিবিস-র পক্ষ থেকে সবটা বিশদে যখন জানানো হবে, তখনই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার বলেই জানিয়েছেন আমিনুল হক।
ট্যাগ:


