কেকেআরের জন্য চলে এল বিরাট খারাপ খবর, সাসপেন্ড হয়ে গেলেন এই প্রাক্তন তারকা! জানেন, কে এই ক্রিকেটার?
এই ঘটনাটি ঘটে ২০২৩-২৪ মরশুমে। বার্বাডোসে BIM10 লিগ আয়োজিত হয়েছিল। আর সেখানেই দুর্নীতি হয়। তাদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা, বাকি প্লেয়ারদের গড়াপেটা করার জন্য উসকানোর অভিযোগ ছিল।

আইসিসি, ক্রিকেট মাঠে দুর্নীতি নিয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়েছে। পূর্ণশক্তি দল হোক বা সহযোগী দেশ, আইসিসি কখনই নিজেদের শক্ত অবস্থান থেকে সরে আসেনি। আর এই বার তারা দুর্নীতির দায়ে এক ক্যারিবিয়ান ক্রিকেটার ও দুই কর্তাকে সাসপেন্ড করে দিল।
কাদেরকে সাসপেন্ড করল আইসিসি?
এই ঘটনাটি ঘটে ২০২৩-২৪ মরশুমে। বার্বাডোসে BIM10 লিগ আয়োজিত হয়েছিল। আর সেখানেই দুর্নীতি হয়। তাদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা, বাকি প্লেয়ারদের গড়াপেটা করার জন্য উসকানোর অভিযোগ ছিল। আর সেই অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেই তদন্ত হয়ে যাওয়ার পরেই তারা এরকম সিদ্ধান্ত জানাল।
আরো পড়ুন: গৌতম গম্ভীরের একটা 'ভাষণেই' জিতিয়ে দেয় বিশ্বকাপ, শেষ মুহূর্তে হয় বিরাট পরিবর্তন!
BM10 টুর্নামেন্টে টাইটান্স দলের মালিক চিত্রঞ্জন রাঠোরের বিরুদ্ধে CWI কোডের তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে বলে খবর। পাশাপাশি ক্যারিবিয়ান ক্রিকেটার জেভন সার্লেসের বিরুদ্ধে চারটে ধারায় অভিযোগ আনা হয়েছে বলেও জানা গিয়েছে। একই অভিযোগ আনা হয়েছে ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধে।
এদের মধ্যে সার্লেস ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছিলেন। এদের CWI-এর ধারার পাশাপাশি আইসিসি-র একাধিক ধারা লাগু করা হয়েছে।
তিনজনের বিরুদ্ধে মূল অভিযোগ, BM10 টুর্নামেন্টের ম্যাচের ফলাফল, অগ্রগতি, ম্যাচকে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা বা তাতে জড়িত থাকা। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কাজে উৎসাহিত করা ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে।
সার্লেস ও গ্রিফিথের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের বিষয়টি CWI-কে না জানানোর। গ্রিফিথের বিরুদ্ধে অতিরিক্ত একটি অভিযোগ হলো, তদন্তের কাজে বাধা দেওয়া।
আরো পড়ুন: বিশ্বকাপ জেতার পরে 'ছদ্মবেশ' ধারণ করে ট্রেনে করে বাড়ি ফিরতে হল শিবম দুবেকে! কিন্তু কেন?
আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় তিনজনকেই সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি তিনজনকে ১৪ দিনের সময় দিয়েছে উত্তর দেওয়ার জন্য।
২০১৮ সালে কেকেআরের হয়ে আইপিএল খেলেন তিনি। মোট চারটে ম্যাচে সুযোগ পান। বল হাতে দুটো উইকেট নেন, বদলে দেয় ৮৯ রান। অলরাউন্ডার হলেও তিনি দুই ম্যাচে ব্যাট করে মোট ৮ রানের বেশি করতে পারেননি। অপরদিকে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত।
ট্যাগ:


