ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারবে না— ভারতকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করে ফেললেন মোহাম্মদ আমির!
ভারতীয় দলকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন পেসার বিরাট ভবিষ্যদ্বাণী করে ফেললেন। যা নিয়ে চর্চা তুঙ্গে।

ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বরাবরই আদায়-কাচকলায়! সাম্প্রতিককালে এই সম্পর্কের আরও অবনতি ঘটেছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। কিন্তু বিগত বেশ কিছু বছরে ভারতকে হারাতেই পারেনি পাকিস্তান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ সংঘটিত হলে সেখানেও ভারত পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করে। তবে এবার পাকিস্তানের প্রাক্তন পেসার মোহাম্মদ আমির ভারতীয় টিমকে নিয়ে চূড়ান্ত ভবিষ্যদ্বাণী করলেন।
মোহাম্মদ আমিরের ভবিষ্যদ্বাণী!
প্রাক্তন পাক পেসার এর আগেও ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তবে এবার তিনি পুরো ভারতীয় দলকে লক্ষ্য করে ভবিষ্যদ্বাণী করলেন। আমিরের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়নরা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে না।
আমিরের মতে, গত তিনটি আইসিসি ইভেন্টে অপরাজিত থাকা সূর্যকুমার যাদবের ভারত সুপার ৮-এর গ্রুপ এ থেকে কোনোমতে বেরিয়ে আসতে পারবে না।
ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স!
সূর্যকুমারের বাহিনী বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডসকে পরাজিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে এখন পর্যন্ত একটিও ম্যাচ না হেরে সুপার ৮-এ উঠে এসেছে নীলবাহিনী।
অভিষেক শর্মা টুর্নামেন্টে এখনও তার খাতা খুলতে পারেননি, তিনটি শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও ভারত নিজের জায়গার এক ইঞ্চিও ছাড়তে দেয়নি।
আরো পড়ুন: ‘আমরাই ভারতকে হারিয়েছি’, টি২০ বিশ্বকাপে শাদাব খানের মন্তব্য ঘিরে বিতর্ক চরমে! সতর্ক করল পিসিবি!
মোহাম্মদ আমিরের ভবিষ্যদ্বাণীর প্রেক্ষাপট!
ভারতের সুপার ৮ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে রয়েছে। 'হারনা মানা হ্যায়' শো চলাকালীন, উপস্থাপক আমিরকে সুপার ৮ গ্রুপের 'এ' থেকে তার সেমিফাইনাল ভবিষ্যদ্বাণী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি উত্তর দিয়েছিলেন, "দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।"
উপস্থাপক যখন বলেন যে, তিনি মনে করেন না ভারত শেষ চারে যাবে, তখন আমির তীব্রভাবে মাথা নাড়েন আর বলেন,
"আপনি যদি তাদের ম্যাচগুলি দেখেন, তাহলে পাকিস্তানের প্রতিযোগিতা ছাড়া সমস্ত খেলায় ব্যাটিং ভেঙে পড়েছে। সুপার ৮ ম্যাচগুলিতে চাপ বাড়বে। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যে কোনও দলকে হারাতে পারে"।
ভারত তাদের সুপার ৮ পর্বের অভিযান শুরু করবে রবিবার, ২২শে ফেব্রুয়ারি, আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ভারত চেন্নাইয়ে যাবে সিকান্দার রাজার জিম্বাবুয়ের বিপক্ষে, বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারী।
ভারতের শেষ সুপার ৮ পর্বের ম্যাচটি ১লা মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে।
সুপার ৮ পর্বের প্রতিযোগিতাটি হবে শনিবার, ২১শে ফেব্রুয়ারী কলম্বোতে শুরু হবে যখন পাকিস্তান আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এখন দেখার বিষয় কার ভিত সবচেয়ে শক্ত। মোহাম্মদ আমিরের ভবিষ্যদ্বাণী কি আদৌ সত্যি হবে? একথা সময় বলবে।
ট্যাগ:
Souvik Das
editor


