'ভারতের পক্ষে সেমিফাইনালে পৌঁছানো সম্ভব নয়', মোহাম্মদ আমিরের ভবিষ্যদ্বাণীতে ভারতের বিদায়ঘন্টা বেজে গেল!
এর আগেও অভিষেক শর্মাকে আক্রমণ করেছিলেন পাক প্রাক্তন বোলাল। এবার তিনি ভারতীয় দলকে নিয়ে পড়লেন। বলেই দিলেন ভারতের দৌড় ফাইনাল পর্যন্ত তো হবেই না, এমনকি সেমিফাইনালেও পৌঁছতে পারবে না।

পাকিস্তানের প্রাক্তন বোলার মোহাম্মদ আমিরকে নিয়ে এখন পাকিস্তানে মাতামাতি চলছে চরমে। বোলিং ছেড়ে এখন যেন জ্যোতিষবিদ্যায় মনোনিবেশ করেছেন এই পাক ক্রিকেটার! ভারত ৭৬ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। তাই ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা একটু কঠিন হয়ে গেছে, কিন্তু ভারতের সেমিফাইনালে পৌঁছানোর সব রাস্তা যে একেবারেই বন্ধ হয়ে গেছে তা কিন্তু কখনোই নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল নিয়ে ইতিমধ্যেই নানান জল্পন-কল্পনা চলছে। কোন চারটি দল সেমিফাইনালে খেলবে, এখন এটাই যেন লাখ টাকার প্রশ্ন!
টি-২০ বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে মোহাম্মদ আমিরের ভবিষ্যদ্বাণী!
পাকিস্তানের প্রাক্তন তারকা মোহাম্মদ আমির ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালের তালিকায় রাখলেও ভারতকে কিন্তু সেই তালিকায় রাখেননি।
আরো পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ জিততেই কীভাবে 'পরিষ্কার' হয়ে গেল ভারতের সেমিফাইনালের রাস্তা? রইল পুরো হিসেব-নিকেশ!
প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের একটি জনপ্রিয় টিভি শো 'হারনা মানা হ্যায়'তে মোহাম্মদ আমির বলছেন, ''এটা আমার নিজের মতামত। বলছি না যে ভারত খারাপ দল। কিন্তু ভারতের ব্যাটিং প্রতিটি ম্যাচেই প্রায় ব্যর্থ হয়েছে। ওদের পক্ষে সেমিফাইনালে পৌঁছনো সম্ভব নয়। এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আরও ভালো দল। এজন্যই আমি ভারতকে সেমিফাইনালিস্ট হিসেবে রাখিনি।''
এছাড়াও আমির বলেছেন, ''আমার মতামত পছন্দ করবেন নাকি করবেন না, সেটা আপনাদের ব্যাপার। ভারত ফাইনাল খেলবে এটা বলতে কি আমাকে জোর করবেন? ভারত ফাইনালে খেলুক বা না খেলুক, তাতে আমার কী! আমার মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে। কারণ ওরা বেশ ভালো ক্রিকেট খেলছে।'' অর্থাৎ, আমিরের মতে, ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারবে না সূর্যকুমারের দল।
আমিরের ভবিষ্যদ্বাণী নিয়ে চলছে জোর সমালোচনা!
মোহাম্মদ আমিরের ভবিষ্যদ্বাণী যদি ভুল হয় তাতে অবশ্য তার কোনো মাথাব্যথা নেই। এ প্রসঙ্গে আমির বলেছেন, ''ভারত ফাইনালে উঠলে আমার কী! ওরা ফাইনাল খেললে ভালো, তাতে আমার কিছু যায় আসে না।''
আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত হলে গেল বাংলাদেশের, মহা খুশি টাইগাররা!
এর আগেও অভিষেক শর্মাকে আক্রমণ করেছিলেন পাক প্রাক্তন বোলাল। এবার তিনি ভারতীয় দলকে নিয়ে পড়লেন। বলেই দিলেন ভারতের দৌড় ফাইনাল পর্যন্ত তো হবেই না, এমনকি সেমিফাইনালেও পৌঁছতে পারবে না। এখন দেখার বিষয়, ভারতের চিরকালীন শত্রু পাকিস্তানের তরফে উঠে এই মন্তব্যকে ঠিক কতটা ভুল প্রমাণিত করতে পারে সূর্যকুমারের দল। যদিও, এখন শুধু অপেক্ষার সময়, সঠিক উত্তর তো সময় দেবে!
Souvik Das
editor


