CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

ওয়েস্ট ইন্ডিজ জিততেই কীভাবে 'পরিষ্কার' হয়ে গেল ভারতের সেমিফাইনালের রাস্তা? রইল পুরো হিসেব-নিকেশ!

টিম ইন্ডিয়ার কাছে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা খুব পরিষ্কার এবং স্পষ্ট। ভারতকে তাদের পরবর্তী দুটো ম্যাচ, অর্থাৎ, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে হবে। এই ২ ম্যাচ যে কোনও মূল্যে জিততে হবে সূর্যকুমার যাদবদের।

India-West Indies
India-West Indies

জমজমাটি বিশ্বকাপের আসর। রমরমিয়ে চলছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। যদিও, সুপার এইট পর্বে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হলে সেখানে ভারতকেই হারতে হয়। আর তাতেই ভারতের সেমিফাইনালে ওঠা নিয়ে তৈরি হয় সংশয়। তবে, খুশির খবর হল, এবার ভারতের সামনে সেমিফাইনালে ওঠার রাস্তা খুব একটা কঠিন নয়। গত ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের ব্যবধানে ভারত হেরে গেলেও, ওয়েস্ট ইন্ডিজের জয় ভারতের কাজটা এবার অনেকটা সহজ করে দিয়েছে। কারণ, ওয়েষ্ট ইন্ডিজের কাছে জিম্বাবোয়ে এত বড় রানের ব্যবধানে পরাজিত হয়েছে যে, ভারতের নেট রান রেট তাদের তুলনায় ঠিকঠাক জায়গাতে রয়েছে।

কীভাবে ভারতের সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা সহজ হল?

জিম্বাবোয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে ভারতের ক্রিকেট ফ্যানেদের একটু হলেও স্বস্তি মিলেছে‌। কারণ, ওয়েষ্ট ইন্ডিজের এই জয়ের সরাসরি প্রভাব সেমিফাইনালের দৌড় এবং নেট রান রেটের উপর এসে পড়েছে।

আরো পড়ুন: দীর্ঘ ১৯ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের রেকর্ড গড়ল ওয়েষ্ট ইন্ডিজ, কেবলমাত্র ৪,৬ হাঁকিয়েই করেছে ১৭৮ রান!

 ১০৭ রানের বড় ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানরা ২ পয়েন্ট সংগ্রহ করেছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি তাদের নেট রান রেটও বেশ ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। ওয়েষ্ট ইন্ডিজের কাছে হারের পর জিম্বাবোয়ের নেট রান রেট আপাতত -৫.৩৫০। অর্থাৎ, ভারতের থেকেও তারা নীচে চলে গিয়েছে। তবে, জিম্বাবোয়ে তাদের প্রথম ম্যাচ হেরেছে ঠিকই, কিন্তু হাতে এখনও তাদের ২ ম্যাচ বাকি রয়েছে।

এদিকে, ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে জিম্বাবোয়ে আর ওয়েস্ট ইন্ডিজ। সেই কারণে সেমিফাইনালে যাওয়ার আসল লড়াইটা ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেই যে হবে তা বলা বাহুল্য। ভারত তাদের প্রথম ম্যাচটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  হেরে যাওয়ার পর নেট রান রেটও -৩.৮০০ হয়ে গিয়েছিল। কিন্তু, জিম্বাবোয়ে এই বড় ব্যবধানে হারায় তাদের নেট রান রেটও অত্যন্ত ড্রপ করেছে। 

সুতরাং, যদি ভারত তাদের আগামী ম্যাচে জিম্বাবোয়েকে একটা বড় রানের ব্যবধানে হারাতে পারে, তাহলে টিম ইন্ডিয়ার নেট রান রেট অনেকটাই শুধরে যাবে।

ভারতের সেমি ফাইনালে পৌঁছানোর অঙ্ক!

টিম ইন্ডিয়ার কাছে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা খুব পরিষ্কার এবং স্পষ্ট। ভারতকে তাদের পরবর্তী দুটো ম্যাচ, অর্থাৎ, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে হবে। এই ২ ম্যাচ যে কোনও মূল্যে জিততে হবে সূর্যকুমার যাদবদের। আর যদি এটাই হয় তাহলে সেক্ষেত্রে ভারত পৌঁছে যাবে ৪ পয়েন্টে। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ জিতে আছে। তাই এই পরিস্থিতিতে যদি তারা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে, তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ দাঁড়িয়ে থাকবে ২ পয়েন্টে। অপরদিকে, ভারতের হয়ে যাবে ৪ পয়েন্ট। তখন দক্ষিণ আফ্রিকা প্রথম আর ভারত দ্বিতীয় স্থান অর্জন করে ফেলবে। 

আরো পড়ুন: অক্ষরকে না খেলিয়ে কেন খেলানো হল ওয়াশিংটনকে? এবার এই প্রশ্নের উত্তর দিতেই মুখ খুললেন ব্যাটিং কোচ!

কিন্তু, যদি ওয়েস্ট ইন্ডিজ তাদের আগামী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু ৪ পয়েন্টে চলে আসবে। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকা যদি জিম্বাবোয়েকে হারিয়ে দেয়, তাহলেও তিনটে দলই ৪ পয়েন্টে এসে দাঁড়াবে। আর এটাই সবথেকে বড় মাথাব্যথার কারণ। ভারতের কাছে বাকি দুটো ম্যাচে জয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচও ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং, ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা একেবারেই বন্ধ হয়ে যায়নি।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে