এবার পাকিস্তানের নির্বাচকদের উপর ক্ষেপে গেলেন মহম্মদ আমির, বলে ফেললেন বড় কথা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার কারণে ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এবার পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ আমির বলেছেন, ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত।

চলতি টি-২০ বিশ্বকাপে তো নিজেদের মুখ পুড়িয়েছে পাক ক্রিকেট দল। এমনকি পাক ক্রিকেটারদের পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে, পিসিবি-র চেয়ারম্যান নকভি ইতিমধ্যেই সব অংশগ্ৰহনকারী ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা করে জরিমানা করেছে। বহুদিন আগেই বিদায় নিয়ে নিয়েছে পাকিস্তান। শেষ ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু সেখানেও তীরে এসে তরী ডুবেছিল শ্রীলঙ্কার তাই। তা নাহলে পাকিস্তানকে সেদিনও হারতে হত। এরই মধ্যে আবার ভারতীয় দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ক্রিকেট তারকা মহম্মদ আমির। পাকিস্তানের পেসার মহম্মদ আমির ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ভারত বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে না। কিন্তু সে গুড়ে বালি!টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার কারণে ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এবার পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ আমির বলেছেন, ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত।
আরো পড়ুন: লাজ-লজ্জার মাথা খেয়ে ফের ভবিষ্যদ্বাণী করলেন 'জ্যোতিষী' পাক তারকা, বললেন, 'ভারত ফাইনালে যাবে না'!
পাক ক্রিকেটারদের ওপর জরিমানা নিয়ে ঠিক কী বললেন আমির?
এক সংবাদমাধ্যমে আমির বলেন, ‘জরিমানাই যদি সবকিছুর সমাধান হয় তাহলে সেটা নির্বাচক থেকে শুরু করে প্রশাসন–সবার ওপর প্রয়োগ করুন। খেলোয়াড়দের তো আর বন্দুক ধরে মাঠে নামানো হয়নি। ভুল কম্বিনেশনের জন্য নির্বাচকদেরও জবাবদিহি করতে হবে। তাদের জরিমানা দ্বিগুণ করুন। খেলোয়াড়দের বলির পাঁঠা বানানো বন্ধ করুন। এটাই আসল সমাধান নয়। সব সময় খেলোয়াড়দেরই কেন ভুগতে হবে?’
প্রাক্তন এই তারকা পেসার আরও বলেন, ‘সঠিক দলই যদি বাছাই করতে না পারেন তাহলে যারা এই দায়িত্বে আছে এবং পরিকল্পনা করেছে তাদের জবাবদিহি করতে হবে। ফখর জামান মাত্র দুই ম্যাচ খেলেছে। তাকে কি জরিমানা করবেন? সাহিবজাদা ফারহানকেও কি জরিমানা করা হবে?’
আমির, ‘জরিমানা সমাধান হতে পারে না। আমি প্রথম দিন থেকেই বলছি, ঘরোয়া ক্রিকেটে বিনিয়োগ করুন। সেখান থেকেই মানসম্পন্ন খেলোয়াড় ওঠে আসবে। কারও ওপর রাগ থাকলে জরিমানা করবেন না, দল থেকে বাদ দিন। এরপর তাকে টানা দুই বছর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করতে। দল থেকে বাদ পড়ার মতো বড় শাস্তি একজন খেলোয়াড়ের জন্য আর কিছু হতে পারে না।’
সম্প্রতি লাজ-লজ্জার মাথা খেয়ে নয়া ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছেন আমির। পাকিস্তানের জনপ্রিয় কৌতুকাভিনেতা তাবিশ হাশমির অনুষ্ঠান 'হার না মানা হ্যা'-তে আমির বলেন, "ভারত ভালো ক্রিকেট খেলছে না। তাই ভারত ফাইনালে যেতে পারবে না।" সেমির ভবিষ্যদ্বাণী ব্যর্থ হওয়া সত্ত্বেও ঝুঁকতে কোনোমতেই রাজি নন আমির। তিনি আরও বলেন, "আমার সেমিফাইনালের হিসেব একদম সঠিক ছিল। কিন্তু সঞ্জু স্যামসন ভালো ক্রিকেট খেলে গেল। তাও বলব জশপ্রীত বুমরাহ ছাড়া ভারতের কোনও বোলার ফর্মে নেই। ওদের ব্যাটিং দেখুন, হঠাৎ করে ধসে পরছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই হবে। কিন্তু আমি নিশ্চিত ভারত ফাইনালে খেলবে না।" আর এখানেই উঠছে প্রশ্ন, সঞ্জু স্যামসন বা বুমরাহ, দুজনেই তো ভারতেরই। তাঁরাই তো ভারতকে জেতাবেন, এটাই তো স্বাভাবিক।
আরো পড়ুন: সেমিফাইনালে আদৌ খেলতে পারবেন তো সঞ্জু স্যামসন? আইসিসি-র শাস্তির খাঁড়া 'কাল' হয়ে দাঁড়াবে না তো?
প্রসঙ্গত, সেমিফাইনালের আগে আমিরকে জিজ্ঞেস করা হয়েছিল যে, শেষ চারে কাদের দেখছেন তিনি? তখনও আমিরের খাতায়কলমে টিকে ছিল পাকিস্তান। ফলে, কোনওরকম কোনো রাখঢাক না করেই আমির বলে দেন, “পাকিস্তান উঠবে। কিন্তু ভারত পারবে না।” যদিও, প্রাক্তন পাক পেসারের মুখে এমন উত্তর শুনে তাজ্জব হয়ে যান খাস উপস্থাপকও। এখন দেখার বিষয়, আমিরের এই ভবিষ্যদ্বাণীকেও ভারতীয় দল কীভাবে মিথ্যে প্রমাণিত করে।
ট্যাগ:
Souvik Das
editor





