কথা নয়, 'কাজ' করেই নির্বাচকদের জবাব দিলেন মহম্মদ শামি!
ভারতের এই ফাস্ট বোলার মহম্মদ শামি দুর্দান্ত পারফরম্যান্স করেও উপেক্ষিত। তাই এবার বিসিসিআই নির্বাচকদের কাছে বড় বার্তা পাঠালেন মহম্মদ শামি।

রবিবার লখনউ বনাম হায়দরাবাদ ম্যাচে মহম্মদ শামি চার ওভারে মাত্র ৯ রান দেন। উপরন্তু উইকেট নেন দু'টি। এই স্পেলে তিনি ১৮টি ডট বল করেন এবং অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডের মতো মারাত্মক ব্যাটারের উইকেট তুলে নেন। ভারতের এই ফাস্ট বোলার মহম্মদ শামি দুর্দান্ত পারফরম্যান্স করেও উপেক্ষিত। তাই এবার বিসিসিআই নির্বাচকদের কাছে বড় বার্তা পাঠালেন তিনি।
বিসিসিআই নির্বাচকদের বড় বার্তা দিলেন মহম্মদ শামি!
শামি পারফর্ম করেও জাতীয় দলে ডাক পাচ্ছেন না। এদিন লখনউ বনাম হায়দরাবাদ ম্যাচে সামি ৪ ওভারে মাত্র ৯ রান দেন। আর উইকেট নেন দু'টি। শামি ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আর দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ কিংবা তার পরে টি-২০ বিশ্বকাপের জন্য তাঁকে দলে বিবেচনা করা হয়নি। তবুও শামি দমছেন না। তিনি বল হাতে নিজের ম্যাজিক দেখিয়েই চলেছেন।
শামির ম্যাজিক দেখল বিসিসিআই!
সানরাইজার্স হেনরিক ক্লাসেন ও নীতীশ রেড্ডির দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে সানরাইজার্সকে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রানে পৌঁছে দেন। এদিকে লখনউ টস জিতে প্রথমে ফিল্ডিং নেয়। শুরু থেকেই হায়দরাবাদ বিপর্যয়ের মুখে পড়েন। সামি প্রথম ওভারেই আঘাত হানেন। অভিষেক শর্মাকে শূন্য রানে আউট করেন স্লোয়ারে।
ট্রাভিস হেডকে আউট করেন শামি:
ট্রাভিস হেডকেও স্লোয়ারে ফেরান সামি। পরিস্থিতি আরও খারাপ হয় যখন প্রিন্স যাদবের ইনসুইং বলে ঈশান কিষান বোল্ড হন। ৪ ওভারের মধ্যেই ৩ উইকেটে ১১ রান হয়ে যায় সানরাইজার্স। চাপ বাড়তে থাকে এবং নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। লিয়াম লিভিংস্টোন পাল্টা আক্রমণ করার চেষ্টা করেন। দিগ্বেশ রাঠির বলে ইনিংস শেষ হয় লিভিংস্টোনের। ১০ ওভারে ৪ উইকেটে ৩৫ রান। এই অবস্থায় হায়দরাবাদকে টেনে তোলেন ক্লাসেন এবং রেড্ডি। শুরুতে তাঁরা ধীরস্থিরভাবে ইনিংস গড়ে তোলেন। পরে ধীরে ধীরে রানের গতি বাড়ান।
আরো পড়ুন: বিরাট-রোহিত নেই, নতুন প্রজন্মের ক্রিকেটারদেরকে বেছে নিতে চাইছে বিসিসিআই!
ট্যাগ:


