সঞ্জু নয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন ৩২ বছর বয়সী এই 'দাপুটে' অলরাউন্ডার, চেনেন কি এই ক্রিকেটারকে?
ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীরও মনে হয়েছে যে, ভারতকে তাদের দ্বিতীয় সুপার এইট ম্যাচে ৩২ বছর বয়সী তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে রাখা উচিত।

আজ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত-জিম্বাবোয়ে। আর এই ম্যাচ দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন আপামোর ভারতবাসী। কারণ, আজ বলতে গেলে ভারতের মরণ-বাঁচন ম্যাচ। সুপার এইট পর্বে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে একটা বড় রানের ব্যবধানে হারে ভারত। আর সেটাই যেন ভারতীয় দলের কাছে কাল হয়ে দাঁড়ায়। তবে আজকের ম্যাচে ভারত যদি জিম্বাবোয়ের বিরুদ্ধে হারে তাহলে রীতিমতো কোণঠাসা হয়ে পড়বে সূর্যকুমার যাদবের দল। আর সেক্ষেত্রে সেমিফাইনালের দৌড় থেকে ভারত ছিটকে না গেলেও ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। এমনকি থাকবে নেট রানরেটের অঙ্কও। গৌতম গাম্ভীর আজকের ম্যাচের জন্য দলে যে একাধিক বদল করতে পারেন তা আশা করা যাচ্ছে।
আজ সন্ধ্যে ৭-টাই মুখোমুখি হচ্ছে ভারত-জিম্বাবোয়ে!
টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ আজ, বৃহস্পতিবার সুপার এইটের দুটো বড় ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্টইন্ডিজ। আর সন্ধ্যার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভারত আর জিম্বাবোয়ের মধ্যে। আর বলতে গেলে, ভারতীয় ফ্যানেদের নজর এখন এই দুই ম্যাচের দিকেই রয়েছে, কেননা, ভারতকে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জিম্বাবোয়েকে যেমন বড় রানের ব্যবধানে হারাতে হবে, তেমনই তার আগে দক্ষিণ আফ্রিকাকেও হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে ৷
ভারতের চেন্নাইয়ের চিপকে ভারত-জিম্বাবোয়ের খেলা হবে। দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের পরে আজকের ম্যাচের প্লেয়িং-১১-এ অনেক বড় পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যেখানে অক্ষর প্যাটেল-এর ফিরে আসা প্রায় নিশ্চিত বলেই গণ্য করা হচ্ছে।
আরো পড়ুন: কেন আজ ভারতকে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে?
অক্ষর প্যাটেলকে কি আজ খেলানো হবে?
ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীরও মনে হয়েছে যে, ভারতকে তাদের দ্বিতীয় সুপার এইট ম্যাচে ৩২ বছর বয়সী তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে রাখা উচিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেলকে না খেলানোয়, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছিল। বিশেষ করে তিনি যখন দলে সহ-অধিনায়কের ভূমিকা পালন করছিলেন। আর তাই, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হারের পর কোচ আর ক্যাপ্টেনের এই সিদ্ধান্তের অনেক সমালোচনা হয়েছে।
আজকের ম্যাচে কি বাদ যাবেন ওয়াশিংটন সুন্দর?
হ্যাঁ, ওয়াশিংটন সুন্দরকে বাইরে রেখে প্লেয়িং-১১-এ অক্ষর প্যাটেলের ফেরাটা প্রায় নিশ্চিত বলেই আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে। যদিও, এ বিষয়ে রবি শাস্ত্রী বলেছেন যে, চেন্নাইতে সুন্দর আর অক্ষর দু’জনকেই একসাথে খেলানো উচিত।
সূত্রের খবর, এ প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেছেন, ‘‘অক্ষর প্যাটেলকে দলে ফিরিয়ে আনতেই হবে। টিমে ওঁর অভিজ্ঞতার দরকার। আমার মনে হয় অক্ষর আর সুন্দর দু’জনকেই খেলানো উচিত। এতে টিমের কাছে একটা অতিরিক্ত বিকল্প থাকবে। কারণ যেকোনও দিন এমন হতে পারে যে কোনও একজন বোলার ভালো পারফর্ম করবে না, যেমন রবিবার বরুণ চক্রবর্তীর সঙ্গে হয়েছে।’’
পাশাপাশি রবি শাস্ত্রী আরও বলেছেন যে, ‘‘যদি অক্ষর প্যাটেল খেলেন তাহলে উনি ৮ নম্বরে ব্যাটিং করতে পারেন। ৫ নম্বরে হার্দিক পান্ডিয়া আছেন, ৬ নম্বরে শিবম দুবে আর ৭ নম্বরে ওয়াশিংটন সুন্দর। অক্ষর ৫ নম্বরেও ব্যাটিং করতে পারেন। যদি টি২০ ক্রিকেটে আট জন ব্যাটার মিলে ভালৈ স্কোর করতে না পারে, তাহলে কিছু না কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে যখন দলে এত শক্তি রয়েছে। আর দলের সমস্যা হচ্ছে, ওরা নিজেদের একটা অতিরিক্ত বোলিং অপশন দিচ্ছে না, যেটা আমার মতে খুব দরকার।’’
Souvik Das
editor


