CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

নতুন বিয়ে করেই প্রাক্তন স্ত্রী-র থেকে ৫.৭২ কোটি টাকা ফেরত পাচ্ছেন শিখর ধাওয়ান, আদালতে বিরাট জয় পেলেন 'গব্বর'!

প্রাক্তন স্ত্রী আয়েষার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০২৪ সাল থেকে আইরিশ সোফির সঙ্গে শিখরের ডেট করার কানাঘুষোর খবর আসছিল। যদিও সেই কানাঘুষোয় সত্যি হয়। গত বছর তাঁরা নিজেদের সম্পর্কে সিলমোহর দেন। আর এবার সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তারা। হ্যাঁ, ৪০ বছর বয়সে দ্বিতীয়বার নিজের বিয়ে সারেন শিখর।

SHIKHAR DHAWAN
SHIKHAR DHAWAN

এই কয়েকদিন আগেই দ্বিতীয়বার গাঁটছড়া বেঁধেছেন সাতপাকে বাঁধা পড়েছেন শিখর ধাওয়ান। নিজের অতীত জীবনকে পিছনে ফেলে নতুন 
করে পুনরায় জীবন শুরু করেছেন 'গব্বর'। কিন্তু, বিয়ের ঠিক পরে পরেই তাঁর পুরনো জীবন ফের চর্চায়। 

কেন লাইমলাইটে এলেন শিখরের প্রাক্তন স্ত্রী?

সালটা ২০১২। আয়েষা মুখোপাধ্যায়ের  সঙ্গে চার হাত এক করেছিলেন শিখর ধাওয়ান। আর সেই পক্ষের একটি ছেলেও রয়েছে শিখরের। কিন্তু শিখর-আয়েষার এই বিয়ে টেকেনি। দীর্ঘ ৯ বছর পর ঘর ভাঙে তাদের। বহু বিতর্কের পর দু'জনের বিবাহবিচ্ছেদ ঘটে ২০২৩ সালে। এরপরে ছেলের কাস্টাডি, টাকা, সম্পত্তি, আরও একাধিক বিষয় নিয়ে আয়েষার সঙ্গে আইনি লড়াইয়ে জড়ান ক্রিকেটের গব্বর। এর ফলে, নিজের প্রাক্তন স্ত্রীকে একটা সময় ৫.৭২ কোটি টাকা খোরপোশ দেওয়ার জন্য বলা হয়েছিল শিখরকে। কিন্তু দিল্লির এক ফ্যামিলি কোর্ট আয়েষাকে এই বিপুল পরিমাণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।

আরো পড়ুন: বিশ্বকাপ থেকে 'টাটা-বাইবাই' হয়ে গেল শ্রীলঙ্কার, নিউজিল্যান্ড জিততেই পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ!

টাকা ফেরত দেওয়া নিয়ে কী নির্দেশ দিয়েছে আদালত?

সম্পত্তি সংক্রান্ত অস্ট্রেলিয়ার এক ফ্যামিলি কোর্ট ঠিক যা সিদ্ধান্ত দিয়েছিল, তার ওপর ভিত্তি করেই দিল্লির আদালতের তরফে আয়েষাকে শিখরের সব টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, রাজধানীর আদালতের তরফে জানানো হয় অস্ট্রেলিয়ার আদালতে সম্পত্তি দেওয়া নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা নিয়ে ভারতীয় আইনে কোনোকিছু নেই। তাই অস্ট্রেলিয়া আদালতের এই সিদ্ধান্ত ভারতীয় আইনি ধারার সম্পূর্ণ পরিপন্থী বলেই জানানো হয় ভারতীয় কোর্টের তরফে। আদালতের তরফে স্পষ্ট জানানো হয়, ভারতীয় নাগরিককে বিদেশের আদালত এমনভাবে সম্পত্তি হস্তান্তরের নির্দেশ দিতে পারে না।

শিখরের বর্তমান দাম্পত্য জীবন!

প্রাক্তন স্ত্রী আয়েষার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০২৪ সাল থেকে আইরিশ সোফির সঙ্গে শিখরের ডেট করার কানাঘুষোর খবর আসছিল। যদিও সেই কানাঘুষোয় সত্যি হয়। গত বছর তাঁরা নিজেদের সম্পর্কে সিলমোহর দেন। আর এবার সেই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তারা। হ্যাঁ, ৪০ বছর বয়সে দ্বিতীয়বার নিজের বিয়ে সারেন শিখর।    

আরো পড়ুন: বিক্রি হচ্ছে না সেমিফাইনালের টিকিট, ধন্দের চোটে টিকিটই কাটছেন না ক্রিকেট প্রেমীরা!

বিগত দু'বছর ধরে সোফি ও শিখর একে অপরের সঙ্গে ডেট করছিলেন। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে কখনই রাখঢাক রাখেননি কেউ। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই দু'জনকে একসাথে ছবি দিতে দেখা যেত। যদিও এখন তারা অফিসিয়ালি হাসবেন্ড-ওয়াইফ।

ট্যাগ:Shikhar Dhawan India

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে