CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ফের ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসলেন শিখর ধাওয়ান, শিখরের 'আইরিশ' বউকে দেখেছেন কী?

শিখর ও সোফির সম্পর্ক নিয়ে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে গুঞ্জন চলছিল। এমনকি শিখর ইঙ্গিতও দিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় সোফি আয়ারল্যান্ডের নাগরিক।

shikhar dhawan marriage
shikhar dhawan marriage

এখন চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহা আসর। একদিকে ক্রিকেটপ্রেমীরা যখন টি২০ বিশ্বকাপে ভারতের ইনিংস দেখার জন্য মুখিয়ে রয়েছে, ঠিট সেইসময় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। যাকে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা 'গব্বর' নামেই চেনে। বিগত দুই বছর ধরে সম্পর্কে থাকার পর অবশেষে সঙ্গিনী সোফি শাইনের সঙ্গে চার হাত এক করলেন তিনি। এই বিয়ের অনুষ্ঠানে হাজির রোহিত শর্মা থেকে যুজবেন্দ্র চাহালের মতো তাবড় তাবড় ক্রিকেট তারকারাও। 

আরো পড়ুন: বিশ্বকাপের মাঝেই নিয়ম বদল আইসিসির!

ভাইরাল ছবিতে ধরা পড়ল বিশেষ মুহূর্ত!

সম্প্রতি সোস্যাল মিডিয়ায় শেয়ার করা এক ছবিতে দেখা যাচ্ছে যে, ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে রয়েছেন শিখর ও তাঁর আইরিশ নববধূ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিজেই ভক্তদের এই সুখবর দিয়েছেন শিখর ধাওয়ান। তবে, লক্ষ্যনীয় বিষয় ছিল শিখর পত্নীর বিশেষ সাজ। হ্যাঁ, তিনি আইরিশ কন্যা ঠিকই, কিন্তু সোফির সাজে ছিল খাঁটি ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। শনিবার যুজবেন্দ্র চাহাল নিজেও সোস্যাল মিডিয়ায় শিখরের বিয়ের অনুষ্ঠানে নাচের ছবি পোস্ট করেন। এমনকি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি নবদম্পতির ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘মেরে ইয়ার কি শাদি হে’।  যদিও অত্যন্ত ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয়েছে শিখর ও সোফির বিয়ে। পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর তেমন কাউকে নিয়ন্ত্রণ জানানো হয়নি।

শিখর ও সোফির সম্পর্কের গুঞ্জন অবশেষে সত্যি হল!

হ্যাঁ, শিখর ও সোফির সম্পর্ক নিয়ে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে গুঞ্জন চলছিল। এমনকি শিখর ইঙ্গিতও দিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় সোফি আয়ারল্যান্ডের নাগরিক। তিনি সাম্প্রতিক সময়ে একটি পরামর্শদাতা সংস্থায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আবুধাবি ও সংযুক্ত আরব আমিরশাহিতের দায়িত্বে রয়েছেন। আয়ারল্যান্ডের লিমরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে ডিগ্রি নিয়ে পাশ করেছেন সোফি। ২০২৪ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের ম্যাচ এবং শেষ ২০২৫ সালে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখর ধাওয়ানের সঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল সোফিকে। 

আরো পড়ুন: রবিবারে ভারতের সামনে জোড়া চ্যালেঞ্জ, দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশেরও মুখোমুখি হবে ভারতীয় দল!

শিখর ধাওয়ানের প্রথম বিয়ে কার সাথে হয়েছিল?

২০১২ সালে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় বক্সার আয়েশা মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২২ গজের গব্বর। কিন্তু, দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ছেদ ঘটে ২০২৩ সালে।

ট্যাগ:Shikhar Dhawan

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে