<![CDATA[লাজ-লজ্জার মাথা খেয়ে ফের ভবিষ্যদ্বাণী করলেন 'জ্যোতিষী' পাক তারকা, বললেন, 'ভারত ফাইনালে যাবে না'! ]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 11:24:20 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[লাজ-লজ্জার মাথা খেয়ে ফের ভবিষ্যদ্বাণী করলেন 'জ্যোতিষী' পাক তারকা, বললেন, 'ভারত ফাইনালে যাবে না'! ]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/pakistan-star-predicts-india-wont-reach-final/ https://www.cricketwinner.com/bn/cricket-news/pakistan-star-predicts-india-wont-reach-final/ Tue, 03 Mar 2026 18:27:51 GMT souvik-das Mohammad Amir
Mohammad Amir

চলতি টি-২০ বিশ্বকাপে তো নিজেদের মুখ পুড়িয়েছে পাক ক্রিকেট দল। এমনকি পাক ক্রিকেটারদের পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে, পিসিবি-র চেয়ারম্যান নকভি ইতিমধ্যেই সব অংশগ্ৰহনকারী ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা করে জরিমানা করেছে। বহুদিন আগেই বিদায় নিয়ে নিয়েছে পাকিস্তান। শেষ ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।‌ কিন্তু সেখানেও তীরে এসে তরী ডুবেছিল‌ শ্রীলঙ্কার তাই। তা নাহলে পাকিস্তানকে সেদিনও হারতে হত। এরই মধ্যে আবার ভারতীয় দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ক্রিকেট তারকা মহম্মদ আমির। পাকিস্তানের পেসার মহম্মদ আমির ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ভারত বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে না। কিন্তু সে গুড়ে বালি! পাকিস্তান না উঠলেও ভারত দিব্যি বিশ্বকাপের সেমিতে খেলবে। আর এবার নতুন ভবিষ্যদ্বাণী করলেন 'জ্যোতিষী' আমিরের। 

আরো পড়ুন: বারংবার সুযোগ মিলছে, কিন্তু সেভাবে ফর্মে দেখা যাচ্ছে না 'হান্টার' অভিষেককে! সেমিতে কি তাহলে বাদের খাতায় নাম উঠছে অভিষেকের?


ভারতীয় দলকে নিয়ে ফের কী ভবিষ্যদ্বাণী করলেন আমির?

এবার তাঁর দাবি, ভারত ফাইনাল খেলতে পারবে না। দেশের ক্রিকেটভক্তরা আবারও অপেক্ষা করছেন, আমির ভবিষ্যদ্বাণী ব্যর্থ হওয়ার।‌ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ জিতে সেমির অঙ্ক একটু জটিল করে ফেলেছিল টিম ইন্ডিয়া ঠিকই। কিন্তু সেটা ছিল সাময়িক। ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে দিব্যি এন্ট্রি নিয়ে নিয়েছে ভারত। ৫০ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে যান সঞ্জু স্যামসন। এবার বৃহস্পতিবার ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে অংশগ্রহণ করবে সূর্য বাহিনী।

আমিরের নতুন‌ ভবিষ্যদ্বাণী নিয়ে ইতিমধ্যেই হাসির রোল!

লাজ-লজ্জার মাথা খেয়ে নয়া ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছেন আমির। পাকিস্তানের জনপ্রিয় কৌতুকাভিনেতা তাবিশ হাশমির অনুষ্ঠান 'হার না মানা হ্যা'-তে আমির বলেন, "ভারত ভালো ক্রিকেট খেলছে না। তাই ভারত ফাইনালে যেতে পারবে না।" সেমির ভবিষ্যদ্বাণী ব্যর্থ হওয়া সত্ত্বেও ঝুঁকতে কোনোমতেই রাজি নন আমির। তিনি আরও বলেন, "আমার সেমিফাইনালের হিসেব একদম সঠিক ছিল। কিন্তু সঞ্জু স্যামসন ভালো ক্রিকেট খেলে গেল। তাও বলব জশপ্রীত বুমরাহ ছাড়া ভারতের কোনও বোলার ফর্মে নেই। ওদের ব্যাটিং দেখুন, হঠাৎ করে ধসে পরছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই হবে। কিন্তু আমি নিশ্চিত ভারত ফাইনালে খেলবে না।" আর এখানেই উঠছে প্রশ্ন, সঞ্জু স্যামসন বা বুমরাহ, দুজনেই তো ভারতেরই। তাঁরাই তো ভারতকে জেতাবেন, এটাই তো স্বাভাবিক।

আরো পড়ুন: সেমিফাইনালে আদৌ খেলতে পারবেন তো সঞ্জু স্যামসন? আইসিসি-র শাস্তির খাঁড়া 'কাল' হয়ে দাঁড়াবে না তো?

প্রসঙ্গত, সেমিফাইনালের আগে আমিরকে জিজ্ঞেস করা হয়েছিল যে, শেষ চারে কাদের দেখছেন তিনি? তখনও আমিরের খাতায়কলমে টিকে ছিল পাকিস্তান। ফলে, কোনওরকম কোনো রাখঢাক না করেই আমির বলে দেন, “পাকিস্তান উঠবে। কিন্তু ভারত পারবে না।” যদিও, প্রাক্তন পাক পেসারের মুখে এমন উত্তর শুনে তাজ্জব হয়ে যান খাস উপস্থাপকও। এখন‌ দেখার বিষয়, আমিরের এই ভবিষ্যদ্বাণীকেও ভারতীয় দল কীভাবে মিথ্যে প্রমাণিত করে।

]]>
U/A 13+