CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বারংবার সুযোগ মিলছে, কিন্তু সেভাবে ফর্মে দেখা যাচ্ছে না 'হান্টার' অভিষেককে! সেমিতে কি তাহলে বাদের খাতায় নাম উঠছে অভিষেকের?

টিম ইন্ডিয়ার ফিনিশার হিসেবে রিঙ্কু সিং এখনও পর্যন্ত সেভাবে নজর কাড়তে পারেননি। ৫টি ইনিংস খেলে তিনি মাত্র ২৪ রান করেছেন।

Abhishek Sharma-2
Abhishek Sharma-2

এক ধাপ এক‌ ধাপ করে এগিয়ে গিয়ে ভারত ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছে। কিন্তু ট্রফি জিততে গেলে এখনও কয়েক ধাপ পেরোতে হবে ভারতীয় দলকে।  আগামী ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে কার্যত নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে ক্রিকেট প্রেমীদের একাংশ দাবি তুলতে শুরু করেছেন যে, সেমিফাইনালের মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে অভিষেক শর্মাকে বাদ দেওয়া হোক। আর তাঁর পরিবর্তে দলের মিডল অর্ডারে সুযোগ দেওয়া হোক রিঙ্কু সিংকে

আরো পড়ুন: সেমিফাইনালে আদৌ খেলতে পারবেন তো সঞ্জু স্যামসন? আইসিসি-র শাস্তির খাঁড়া 'কাল' হয়ে দাঁড়াবে না তো?

কেন অভিষেক শর্মাকে বাদ দিতে বলছেন ক্রিকেট সমর্থকরা?

সময় পরিবর্তনশীল। কখনও ভালো সময় কাটে, আবার কখনও বা খারাপ সময় কাটে। এবারের বিশ্বকাপটা অভিষেক শর্মার জন্য খুব একটা ভালো কাটেনি। গ্রুপ পর্বে আমেরিকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে তো তিনি রানের খাতাটাই খুলতে পারেননি। সুপার এইট পর্বে তিনি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি যথাক্রমে ১৫, ৫৫ এবং ১০ রান করেছেন। একে ব্যাটে রান নেই, আর তার উপরে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটো গুরুত্বপূর্ণ ক্যাচও তিনি মিস করে দেন তিনি। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁর উপরে আরও রেগে গিয়েছেন।

অভিষেকের বদলে কেন রিঙ্কু সিংকে‌ সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে?

আসলে,‌টিম ইন্ডিয়ার ফিনিশার হিসেবে রিঙ্কু সিং এখনও পর্যন্ত সেভাবে নজর কাড়তে পারেননি। ৫টি ইনিংস খেলে তিনি মাত্র ২৪ রান করেছেন। যদিও এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে, রিঙ্কু যে সময়ে ব্যাট করতে নামেন, তখন ওভার সংখ্যা থাকে একেবারেই হাতে গোনা। তাই, এমন একটা জায়গায় তিনি যে খুব বেশি বল খেলার সুযোগ পাবেন, তা কিন্তু নয়। তবে এইক্ষেত্রে প্লাস পয়েন্ট হল, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দুর্দান্ত ফিল্ডিং পারফরমেন্সের কারণে তাঁকে 'ফিল্ডার অফ দ্য ম্যাচ' পুরস্কারে সম্মানিত করা হয়েছিল।

আরো পড়ুন: অভিষেক শর্মাকে নিয়ে দেখা যাচ্ছে সংশয়, সেমিতে আদৌ জায়গা হবে তো অভিষেকের?

সেমি-র প্রথম একাদশে কি আদৌ থাকবেন অভিষেক?

এখন প্রশ্ন হল, ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে অভিষেক শর্মাকে বাদ কি দেওয়া হবে? যদি তাঁকে সত্যিই বাদ দেওয়া হয় তাহলে আদৌ কি এটা বুদ্ধিমানের কাজ হবে? হ্যাঁ, এই প্রশ্নগুলোও এখন মাথাচাড়া দিচ্ছে। কারণ, অভিষেক নিঃসন্দেহে একজন ম্যাচ উইনার। আর সেইকারণে একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়া সত্ত্বেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে বসানোর ঝুঁকি নেবে না। কারণ, কোন ম্যাচে যে তিনি জ্বলে উঠবেন সেটা কেউ বলতে পারবেন না। এখন সেমিতে যদি তিনি খেলেন তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে ঠিক কতটা জ্বলে উঠতে পারবেন সেটাই দেখার।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে