CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

অভিষেক শর্মাকে নিয়ে দেখা যাচ্ছে সংশয়, সেমিতে আদৌ জায়গা হবে তো অভিষেকের?

ভারতের যা ব্যাটিং লাইন-আপ এবং ওয়েস্ট ইন্ডিজের যা বোলিং লাইন-আপ, তাতে ১৮-১৯ ওভারের মধ্যেই টিম ইন্ডিয়া রান তাড়া করে নেবে বলেই আশা করেছিলেন বিশেষজ্ঞরা। সেই ভাবনায় প্রথমেই ধাক্কা দেন অভিষেক শর্মা।

Abhishek Sharma
Abhishek Sharma

রবিবারের ম্যাচে সঞ্জু একাই ধরাশায়ী করে দিল ওয়েস্ট ইন্ডিজকে। নট আউট হয়ে সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে থামলেন সঞ্জু। দীর্ঘ দশ বছর পরে বিরাট কোহলির ভাঙা হৃদয় জুড়ে নিজেকে ২২ গজের মাঠে প্রমাণ করে দিলেন সঞ্জু স্যামসন। 

বিরাট কোহলি কী রেকর্ড গড়েছিলেন?

সালটা ২০১৬। ৩১শে মার্চ ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছিল ভারত। আর তার প্রায় ১০ বছর পরে ২০২৬ সালের ১ মার্চ সেই ক্যারিবিয়ানদেরই ‘কোয়ার্টার ফাইনালে’ পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল টিম ইন্ডিয়া। ওয়াংখেড়ের সেই অভিশপ্ত রাত যে ইডেনে ফিরে এল না, সেটার নেপথ্যে আছেন 'ওয়ান ম্যান আর্মি' সঞ্জু। যিনি ৫০ বলে ৯৭ রান করেও এদিন অপরাজিত থাকলেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করার সময় ভারতের কোনও ব্যাটারের সর্বোচ্চ রান। তিনি ভেঙে দিলেন কিং কোহলির রেকর্ডও। যিনি অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৮২ রান করেছিলেন।

আরো পড়ুন: একেই বলে 'ওয়ান ম্যান আর্মি', ইডেন কাঁপল সঞ্জুর নামে! ৫০ বলে ৯৭* রানের ঝোড়ো ইনিংস খেলে বুঝিয়ে দিলেন তাঁর কবজির জোর!

সেমিফাইনালে কী হবে ভারতের?

তবে এই জয় সত্ত্বেও একাধিক প্রশ্ন থেকে গেল। বিশেষত সেমিফাইনালে এরকম জঘন্য ফিল্ডিং করলে কী হবে? ইডেনে একাধিক ক্যাচ মিস করেছেন ভারতীয় ফিল্ডাররা। করতে পারলেন না রান-আউটও। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেই ক্ষত সামলে নিলেও সেমিতে কাজটা মোটেও সহজ হবে না। সেইসঙ্গে সহজ হবে না অভিষেক শর্মাকে খেলানোর সিদ্ধান্তও। ফর্মে না থাকা এক কথা। কিন্তু যেভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে আউট হচ্ছেন, তাতে তাঁকে সেমিতে বসানো হবে কিনা, তা নিয়েই এখন ভাবতে হবে গৌতম গম্ভীরদের।

রবিবার ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। একটা সময় অবশ্য মনে হচ্ছিল যে ভারতকে ২২০-২৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হবে। যদিও ১২ তম ওভারে তিন বলে দু'উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ইনিংসে লাগাম টানেন জসপ্রীত বুমরাহ। বিতর্কিত সিদ্ধান্তে ১২ বলে ২৭ রান করে আউট হয়ে যান শিমরন হেটমায়ার। আর ২৫ বলে ৪০ রান করে আউট হয়ে যান রস্টন চেজ।

অপরদিকে, ভারতের যা ব্যাটিং লাইন-আপ এবং ওয়েস্ট ইন্ডিজের যা বোলিং লাইন-আপ, তাতে ১৮-১৯ ওভারের মধ্যেই টিম ইন্ডিয়া রান তাড়া করে নেবে বলেই আশা করেছিলেন বিশেষজ্ঞরা। সেই ভাবনায় প্রথমেই ধাক্কা দেন অভিষেক শর্মা। চরম দায়িত্বজ্ঞানহীনের মতো খেলে ১১ বলে ১০ রান করে আউট হয়ে যান।

আরো পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, তাই যুদ্ধের জন্য বাড়ি ফেরা হচ্ছে না জিম্বাবোয়ের!

ট্যাগ:IndiaAbhishek Sharma

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে