CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

একেই বলে 'ওয়ান ম্যান আর্মি', ইডেন কাঁপল সঞ্জুর নামে! ৫০ বলে ৯৭* রানের ঝোড়ো ইনিংস খেলে বুঝিয়ে দিলেন তাঁর কবজির জোর!

এদিন সঞ্জু রান তাড়া করতে নেমে একটি রেকর্ডও গড়লেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এত দিন পর্যন্ত ভারতের হয়ে রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল বিরাট কোহলির নামে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৮২ রান করেছিলেন। তবে এবার সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে দিলেন সঞ্জু। শেষ ওভারের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয় বলে চার মেরে দলকে জেতালেন সঞ্জু।

Sanju Samson-India
Sanju Samson-India

হ্যাঁ, সত্যিই এই ভাবেও কামব্যাক করা যায়। কয়েক দিন আগে পর্যন্ত যে ব্যাটারকে দেখে মনে হচ্ছিল যে, বেঞ্চে বসেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে, সেই ব্যাটারই আজ ভারতকে সেমিফাইনালে তুললেন।

সঞ্জুর ইনিংসে ভর করেই জিতল ভারত!

রবিবার ইডেনে সঞ্জু স্যামসনের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারাল ভারত। ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন সঞ্জু। এরপর সামনে বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড। যদিও ম্যাচ জিতলেও বেশ কয়েকটি চিন্তা থেকে গেল হেডমাস্টার গৌতম গাম্ভীরের। স্পিনারদের বোলিং, ফিল্ডিং ও অভিষেক শর্মার ফর্ম শেষ চারের লড়াইয়ে কিন্তু যথেষ্ট ভোগাতে পারে ভারতকে।

আরো পড়ুন: 'একাই একশো', ওয়েস্ট ইন্ডিজকে দায়িত্ব নিয়ে ধরাশায়ী করে দিলেন সঞ্জু স্যামসন, ভারতের সেমিতে এন্ট্রি কনফার্ম!

সবচেয়ে বেশি রান তাড়া করেও জয় পেল ভারত!

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই হল ভারতের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এর আগে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে ১৭৩ রান তাড়া করে জিতেছিল ভারত। আবার, দীর্ঘ ১২ বছর পর সেই নজির ভাঙল ভারত। এখানেই শেষ নয়, ২০১৬ সালে ভারতের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ১৯২ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর, বিদায় নিয়েছিল ভারত। কিন্তু সেই হারের বদলা এবার ইডেনে নিল টিম ইন্ডিয়া।

সঞ্জু স্যামসন আজকের ম্যাচের 'ওয়ান ম্যান আর্মি'!

রবিবারের ম্যাচে প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি সঞ্জু স্যামসন। ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ক্লিনিক্যাল ইনিংস। নিজের বিচারবুদ্ধিকে কাজে লাগিয়ে এদিন দুর্দান্ত খেলেছেন সঞ্জু। ঝুঁকি নিয়ে একটিও শট খেলেননি তিনি। যখন বড় শট খেলেছেন, একেবারে একশো শতাংশ নিজের আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। আর সময় যত গড়াচ্ছিল, তত ভারত নিজের জয়ের পথে এগোচ্ছিল। এরই মধ্যে আবার হার্দিকের ক্যাচ ফস্কান হোল্ডার। ততক্ষণ ভালো ফিল্ডিং করছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কঠিন সময়ে তারাও আর চাপ সামলাতে পারল না।

আরো পড়ুন: লাখ টাকার গাড়ি উপহার পেতেই নিজের মায়ের হাতে চাবি তুলে দিয়ে আসল 'হিরোগিরি' দেখালেন বৈভব!

এদিন সঞ্জু রান তাড়া করতে নেমে একটি রেকর্ডও গড়লেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে এত দিন পর্যন্ত ভারতের হয়ে রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল বিরাট কোহলির নামে। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৮২ রান করেছিলেন। তবে এবার সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে দিলেন সঞ্জু।
শেষ ওভারের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয় বলে চার মেরে দলকে জেতালেন সঞ্জু। ৫০ বলে ৯৭ রানে অপরাজিত থাকলেন তিনি। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির গন্ডি ছোঁয়া হল না ঠিকই, কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর মুখে তিনি হাসি ফুটিয়েছেন।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে