CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

'একাই একশো', ওয়েস্ট ইন্ডিজকে দায়িত্ব নিয়ে ধরাশায়ী করে দিলেন সঞ্জু স্যামসন, ভারতের সেমিতে এন্ট্রি কনফার্ম!

টসে জিতে সূর্যকুমাররা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। অর্শদীপের প্রথম ওভার থেকে মাত্র তিন রান নেন হোপ-চেজ। ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার একই দিকে চলে এসেছিলেন।

Sanju Samson
Sanju Samson

আজ, রবিবার ইডেনে মুখোমুখি হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। 

ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স!

টসে জিতে সূর্যকুমাররা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। অর্শদীপের প্রথম ওভার থেকে মাত্র তিন রান নেন হোপ-চেজ। ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার একই দিকে চলে এসেছিলেন। বরুণ চক্রবর্তী বল না দেখেই ছুড়ে দেন। ফলে রান আউটের সুযোগ নষ্ট হয়ে যায়। এদিকে, লোপ্পা একটা ক্যাচ ফেলে দেন অভিষেক। রস্টনের শট সময় নিয়ে অনায়াসে ধরতে পারতেন তিনি। সেটাও তালুবন্দি করতে পারেননি তিনি। এরপর বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন হোপ। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দিল ভারত। উইকেট হারানোর পরেই চালিয়ে খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর বুমরাহের বলে চালিয়ে খেলতে গিয়েছিলেন হেটমায়ার। কিন্তু ব্যাটে সূক্ষ্ম ছোঁয়া লেগে বল পৌঁছোয় উইকেটকিপারের হাতে। তবে রিভিউ নিয়েও লাভের লাভ কিছুই হয়নি।

কিন্তু, এর পরবর্তীতেই ধাক্কা দিলেন বুমরাহ। জোরে বোলারের মন্থর বলে আলগা শট খেলতে গিয়েছিলেন চেজ। কভারে ক্যাচ ওঠে। আর তারপরেই ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরেন সূর্য। 

এরপর হার্দিকের বলে অফসাইডে খেলতে গিয়েছিলেন রাদারফোর্ড। ব্যাটের কানায় লেগে বল গেল সঞ্জুর হাতে। শেষ দিকে চালিয়ে খেলেও দুশোর গন্ডি পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 

আরো পড়ুন: যুদ্ধের আঁচ থেকে রেহাই পেল না চলতি বিশ্বকাপও, আইসিসি-র কক্ষে তড়িঘড়ি হয়ে গেল মিটিং!

ভারতের দুর্ধর্ষ পারফরমেন্স!

আজকের ম্যাচের হিরো সঞ্জু স্যামসন। প্রথমেই আকিলকে একটি চার এবং দু’টি ছয় মেরেছিলেন সঞ্জু। তবে সেই ওভারেরই শেষ বলে খারাপ শট খেলে আউট হলেন অভিষেক। ১১ বলে ১০ রানে ফিরলেন তিনি। 

অভিষেকের পর ঈশানও ফিরলেন। হোল্ডারের বলে শট মেরেছিলেন মিড অনে। আর তারপরেই ক্যাচ ধরলেন হেটমায়ার।

একটু চিন্তান্বিত লাগছে ভারতের দুই ব্যাটারকে। চিন্তায় ছিল ডাগআউটও।
আর তখনই একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল, বিশ্বকাপের চাপ কি জাঁকিয়ে বসছে শিবিরে?

তবে চাপের মুখেই অর্ধশতরান করলেন সঞ্জু। মোটিকে চার মেরে ৫০ পেরোলেন। ২৬ বলে অর্ধশতরান হয়েছিল তাঁর। বল করতে এসেই সাফল্য পেলেন শামার জোসেফ। দ্বিতীয় বলেই ফেরালেন অধিনায়ক সূর্যকে। বাউন্ডারির ধারে ক্যাচ ধরলেন রাদারফোর্ড।

এদিকে আবার, হোল্ডারকে মারতে গিয়ে হেটমায়ারের হাতে ধরা পড়লেন তিলক (২৭)। 

চালিয়ে খেলতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটের কানায় লেগে বল গেল এক্সট্রা কভারে। জোসেফের বলে ক্যাচ নিলেন হোল্ডার। হার্দিক আউট হয়ে যান ১৭ রানে।

কিন্তু, শেষ ওভারের প্রথম দু’বলে ছয় এবং চার মেরে ভারতকে জিতিয়ে দিলেন সঞ্জু। ভারতের সেমির যাত্রা সফল হল।

আরো পড়ুন: তৃতীয়বার বিয়ের প্রসঙ্গ উঠতেই ক্ষেপে গেলেন শোয়েব মালিক! বলে ফেললেন বড় কথা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে