পাক ক্রিকেটার আবরারকে নয়া সমস‍্যা হাজির সানরাইজার্সে, পাক স্পিনারকে খেলানোর 'পারমিশন' দেবে না পিসিবি!

ভারতীয় মালিকানাধীন সংস্থা পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়াতে ইতিমধ্যেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু এই বার পাক ক্রিকেটারকে নিয়ে নতুন অস্বস্তিতে পড়ল সান গোষ্ঠী।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Abrar Ahmed SRH
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

পাক ক্রিকেটার আবরারকে নিয়ে এখন জোর সমালোচনা চলছে। ‘দ্য হান্ড্রেড’-এ সানরাইজার্স লিডসের হয়ে খেলার গ্যারান্টি আবরারের নেই। নিলামে এই পাক স্পিনারকে প্রায় ২ কোটি ৩৪ লাখ দিয়ে কিনেছে কাব্য মারানের দল। ভারতীয় মালিকানাধীন সংস্থা পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়াতে ইতিমধ্যেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু এই বার পাক ক্রিকেটারকে নিয়ে নতুন অস্বস্তিতে পড়ল সান গোষ্ঠী।

আরো পড়ুন: কুলদীপ যাদবের বিয়েতে হাজির বাগেশ্বর বাবা! উপহারে ভরিয়ে দিলেন বাগেশ্বর বাবা!

আবরার আহমেদকে‌ নিয়ে কেন সমস্যায় পড়ল সানরাইজার্স?

ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ ইংল্যান্ডের লিগে আবরারকে দলে নেওয়াতে চরম ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশই। সোস্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল ঝড়ও উঠেছে। তাঁদের একাংশের অভিযোগ, জাতীয় আবেগের বিরুদ্ধে গিয়ে আবরারকে দলে কিনেছেন সানরাইজার্স কর্তৃপক্ষ। এই জন্য সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে কাব্যকেও। আর এই তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হওয়ার পরে পরেই সানরাইজার্স লিডসের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট পুরোপুরিভাবে সাসপেন্ড করে দেওয়া হয়। কিন্তু এখানেই শেষ নয়। এর পরেও আবরারকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টরি। বিদেশের প্রতিযোগিতায় কোনও হস্তক্ষেপ করতে রাজি হয়নি বিসিসিআই। তবুও আবরারের খেলা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আবরারকে খেলার অনুমতিই দেবে না পিসিবি!

হ্যাঁ, আবরার আহমেদকে ‘দ্য হান্ড্রেড’-এ খেলার অনুমতি না-ও দিতে পারে পিসিবি। কারণ, ওই একই সময় ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে পাকিস্তানের। আগামী ১৫ই জুলাই থেকে ৭ই অগস্টের এই সফরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটি টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। এদিকে ‘দ্য হান্ড্রেড’ শুরু হয়ে যাবে ২১শে জুলাই থেকেই। আর শেষ হবে ১৬ অগস্ট। আবরারের মতো স্পিনারকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল তৈরি করতে একেবারেই রাজি নন পাকিস্তানের নির্বাচকেরা।

আরো পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৯ লাখ টাকা কম পেয়েছে ইংল্যান্ড! আইসিসির পুরস্কারের পার্থক্যে হইচই শুরু !

আবরার প্রসঙ্গে মুখ খুলেছেন পিসিবি কর্তা!

সূত্রের খবর, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পিসিবির এক কর্তা বলেছেন, ‘‘মনে হয় আবরার দ্য হান্ড্রেড খেলবে না। একই সময় পাকিস্তানের টেস্ট সিরিজ় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। তবে অনেকগুলো টাকার ব্যাপার। আবরারের এজেন্ট দ্য হান্ড্রেড-এর নিলামে ওর নাম দিয়েছিলেন। আবরার হয়ত মনে করেছিল, বোর্ড ওকে খেলার অনুমতি দেবে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে যে ক্রিকেটারদের সম্পর্ক ভালো, তাদের মধ্যে আবরার একজন। মনে হয় ব্যাপারটা এখন ৫০-৫০।’’

 পিসিবি সূত্রে খবর, কর্তাদের সঙ্গে কথা বলেই নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন এই পাক স্পিনার। কিন্তু নিলাম পরবর্তী বিতর্কে পাক কর্তারা কিছুটা হলেও চিন্তিত।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে