<![CDATA[মাত্র ৩৩ বলে ১০০ রান! বিশ্বকাপ সেমিফাইনালে ধামাকা ব্যাটিং করে এখন 'ইউনিভার্সাল বস' এই তারকা!]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 11:37:02 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[মাত্র ৩৩ বলে ১০০ রান! বিশ্বকাপ সেমিফাইনালে ধামাকা ব্যাটিং করে এখন 'ইউনিভার্সাল বস' এই তারকা!]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/record-33-ball-hundred-in-world-cup-semi-final-match-report/ https://www.cricketwinner.com/bn/cricket-news/record-33-ball-hundred-in-world-cup-semi-final-match-report/ Thu, 05 Mar 2026 12:49:29 GMT souvik-das Finn Allen
Finn Allen

ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা। এখানে কখন কী ঘটে তা কেউ জানে না। তবুও চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ব্যাটিংয়ের সংজ্ঞাই যেন বদলে দিয়েছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৩৩ বলে ১০০ রান করে তিনি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড গড়লেন।

ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন ফিন আ্যালেন!

ফিন অ্যালেন ক্রিস গেইলের ২০১৬ সালে করা ৪৭ বলে সেঞ্চুরির ১০ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন। গেইলের রেকর্ড ভেঙে তিনি সেই জায়গায় নিজের নাম নথিভুক্ত করলেন। আর এই দুর্ধর্ষ ইনিংস শুধুমাত্র বিশ্বকাপের দ্রুততম শতকই নয়, কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষেও টি-২০ আন্তর্জাতিক ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি। এই পুরো ইনিংসে অ্যালেন মাত্র ৪টি ডট বল খেলেছেন। যা সত্যিই নজিরবিহীন।

আরো পড়ুন: পাকিস্তান দল থেকে 'ছাঁটাই' করা হল বাবরকে, বাংলাদেশ সিরিজে কাকে কাকে রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড?

ফিন অ্যালেন এখন 'ইউনিভার্সাল বস'!

ফিন অ্যালেন এখন আন্তর্জাতিক টি-২০-তে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটসম্যান হিসেবে নিজের নাম এন্ট্রি করালেন। কিউই দলের হয়েও তিনি গ্লেন ফিলিপসের ৪৬ বলে সেঞ্চুরির রেকর্ড পেছনে ফেলে এই দুর্দান্ত নতুন ইতিহাস গড়েছেন। বিশ্বকাপের নকআউটের চাপের ম্যাচে এমন ঝোড়ো ইনিংস খেলে অ্যালেন প্রমাণ করে দিয়েছেন যে, আধুনিক ক্রিকেটের নতুন ‘ইউনিভার্স বস’ হলেন তিনিই। আইপিএলের এই মরসুমে তাঁকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে।

গেইল বনাম আ্যালেন!

এর আগে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের নামে ছিল। গেইল ২০১৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৪৭ বল খেলে ১০০ রান করেছিলেন। আর বিগত ১০ বছর ধরে এই রেকর্ড ভাঙা অসম্ভব মনে করা হচ্ছিল। কিন্তু এবার এই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন ফিন অ্যালেন। এমনকি গেইলের থেকে ১৪ বল আগেই তিনি পার করে দিলেন সেঞ্চুরির গন্ডি। তাঁর এই ইনিংস প্রমাণ করল আধুনিক ক্রিকেটে কোনো লক্ষ্য বা রেকর্ডই আর নিরাপদ নয়।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ফিন অ্যালেনের এই ইনিংসটি সেমিফাইনালের মতো বড় মঞ্চে করে দেখিয়েছেন। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এ পর্যন্ত কোনো ব্যাটসম্যান নকআউট পর্বে অর্থাৎ সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি। আর অ্যালেন নকআউট ম্যাচে সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান হয়ে উঠলেন।

আরো পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২৫ জন খেলোয়াড়কে পেছনে ফেলে বিরাট চমক দিলেন সঞ্জু স্যামসন!

]]>
U/A 13+