CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

পাকিস্তান দল থেকে 'ছাঁটাই' করা হল বাবরকে, বাংলাদেশ সিরিজে কাকে কাকে রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড?

বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ থেকে সেই বাবর আজম, সাইম আয়ুবকে বাদই দিয়ে দিল পাকিস্তান। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন ছ’জন নতুন ক্রিকেটার।

Babar Azam and Saim Ayub
Babar Azam and Saim Ayub

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি পাকিস্তান। তাই ইতিমধ্যেই বিদায় নিয়ে নিয়েছে তারা। আর পাক ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ভীষণ সমালোচনা হয়েছে। এর জেরেই প্রশ্ন উঠেছিল, দলের কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে। যেমন বাবর আজম। তাই বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ থেকে সেই বাবর আজম, সাইম আয়ুবকে বাদই দিয়ে দিল পাকিস্তান। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন ছ’জন নতুন ক্রিকেটার। বিশ্বকাপে ভালো খেলা সাহিবজাদা ফারহানকে এক দিনের দলে ইতিমধ্যেই ডাকা হয়েছে।

আরো পড়ুন: আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২৫ জন খেলোয়াড়কে পেছনে ফেলে বিরাট চমক দিলেন সঞ্জু স্যামসন!

নতুন কোন কোন ক্রিকেটারকে দলে নিল পাকিস্তান?

গত বছর শাহিন আফ্রিদিকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আর সেই জায়গা ধরে রেখেছেন মহম্মদ রিজওয়ান। লেগস্পিনার আবরার আহমেদ এবং অলরাউন্ডার ফাহিম আশরফও দলে আছেন। এক দিনের ক্রিকেটে অভিষেক হওয়ার জায়গায় রয়েছেন আরও অনেকেই। ২৮ বছরের আব্দুল সামাদ সম্প্রতি টি-টোয়েন্টিতে আগ্রাসী ব্যাটিং করে নজর কেড়েছিলেন। ২০ বছরের মাজ সাদাকাতের সঙ্গে ২১ বছরের ওপেনার শামিল হুসেনকে জায়গা দেওয়া হয়েছে বলে খবর। এছাড়া, অভিষেক হতে পারে ঘাজি ঘোরির। পাশাপাশি বাংলাদেশে যাচ্ছেন ২১ বছরের সাদ মাসুদও।

আরো পড়ুন: কোটি টাকা খরচ করে ছেলে অর্জুনের বিয়ে দিলেন শচীন, আয়েজন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে! ভাইরাল হল ভিডিও...!

বোলিং বিভাগেও কি নতুন মুখকে দেখা যাবে?

না, বোলিং বিভাগে নতুন তেমন কেউ নেই। শাহিনের সঙ্গে পেসার হিসাবে থাকছেন মহম্মদ ওয়াসিম জুনিয়র ও হ্যারিস রউফ। এছাড়া, অলরাউন্ডার হিসাবে আশরফ ছাড়াও থাকছেন হুসেন তালাত। বাঁ হাতি স্পিনার ফয়সাল আক্রমকেও দলে নেওয়া হয়েছে বলেই খবর।

এই মুহূর্তে সাইমকে বাদ দেওয়া তাৎপর্যপূর্ণ। তাঁর এটা প্রিয় ফরম্যাট। শেষ ১৩টি ম্যাচে তিনটি শতরান এবং দু’টি অর্ধশতরান রয়েছে। তাঁর জন্যই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় অ্যাওয়ে সিরিজ় জিতেছে পাকিস্তান। সেখানে ফারহান ২০২৪ থেকে এক দিনের ক্রিকেটে খেলেনইনি।

আর বাবরও এক দিনের ক্রিকেটে নেহাত খারাপ নন। ২০২৫-টা খুব সাধারণ গেলেও এই ফরম্যাটেই তিনি শতরানের খরা কাটিয়েছেন। টি-টোয়েন্টিতে খারাপ খেলার দায়ে কেন এক দিনের দল থেকে তিনি এবং সাইম বাদ, তা নিয়েই এখন তুমুল চর্চা চলছে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে