RR vs MI Highlights: রোহিত-সূর্য-হার্দিক পরপর সবাই আউট, যশস্বী-বৈভবের 'ঝোড়ো' ইনিংসকে টেক্কা দিতে পারল না মুম্বই!
আরআর বনাম এমআই আজেকর ম্যাচ হাইলাইটস দেখে নিন।

আইপিএল ২০২৬-এ আজকে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং ৫ বারের চ্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।
বৃষ্টি থামতেই হল ১১ ওভারের খেলা!
বেশ খানিকক্ষণ আগেই বৃষ্টি থেমে গিয়েছিল। তাই খেলা শুরু হল। কিন্তু, কয়েকটি বিশেষ নিয়ম পালন করতে হচ্ছে আজকের ম্যাচে। প্রথমত, দুটো দলই ১১-১১ ওভার খেলার সুযোগ পাচ্ছে। এরমধ্যে ৩.২ ওভার থাকছে পাওয়ারপ্লে। ২ জন বোলার চার ওভার করে বল করতে পারবেন। আর একজন বোলার করবেন ৩ ওভার।
রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স!
রাজস্থানের হয়ে আজকেও ওপেন করতে নামলেন যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। প্রথম ওভারে বল করতে এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের পেস তারকা দীপক চাহার। এই ওভারে যশস্বী মোট ২২ রান সংগ্রহ করলেন।
রাজস্থান রয়্যালস তৃতীয় ওভারে বিনা উইকেট হারিয়ে ৫৮ রান করে ফেলেছে। যশস্বী জয়সওয়াল ৩৭ এবং বৈভব সূর্যবংশী ২০ রানে ব্যাট করছেন।
রাজস্থানের প্রথম উইকেটের পতন ঘটে:
শার্দূল ঠাকুরের বলে বৈভব সূর্যবংশী বড় শট হাঁকাতে গিয়ে আউট হয়ে গেলেন। ১৪ বলে তিনি ৩৯ রান করেছেন।
এরপর আল্লাহ গজনফারের বলে মাত্র ২ রান করে আউট হয়ে গেলেন ধ্রুব জুরেল।
তারপর রাজস্থানের তৃতীয় উইকেটের পতন ঘটল। রিয়ান পরাগ ২০ রান করে আল্লাহ গজনফারের বলে আউট হয়ে গেলেন।
মুম্বই ইন্ডিয়ান্সকে জেতার জন্য ১৫১ রান করতে হবে আজ:
শেষ হল রাজস্থান রয়্যালসের ব্যাটিং। নির্ধারিত ১১ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ১৫০ রান করে ফেলেছে। তাই এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে জিততে হলে ১৫১ রান করতে হবে। রাজস্থানের হয়ে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। দুজনেই শুরুটা বেশ বিধ্বংসী মেজাজে করেন। বৈভব ৩৯ রানে আউট হয়ে গেলেনও, ৭৭ রানে অপরাজিত থাকেন যশস্বী।
মুম্বই ইন্ডিয়ান্সের আজকের পারফরম্যান্স!
মুম্বইয়ের তরফে প্রথমে ওপেন করতে নামেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। কিন্তু প্রথম ওভারেই জোফ্রা আর্চারের বলে আউট হয়ে যান রিকিলটন।
এরপর, সন্দীপ শর্মা-র নিখুঁত ইয়র্কারে সম্পূর্ণ পরাস্ত হন রোহিত শর্মা। এলবিডব্লিউ হয়ে ফিরলেন প্যাভিলিয়নে। প্যাডল সুইপ খেলতে গিয়ে বল মিস করে সামনে প্যাডে লাগায় জোরালো আবেদন করেন রাজস্থান রয়্যালসের বোলাররা।
রিভিউ নিলেও বাঁচতে পারলেন না রোহিত—বল ট্র্যাকিংয়ে তিনটি লাল সংকেত স্পষ্ট করে দেয় আউট।
এরপর, ১.৪ ওভারে নান্দ্রে বার্গার-এর দুর্দান্ত বাউন্সারে বড় উইকেট হারাল সূর্যকুমার যাদব। লেগ সাইডে শর্ট বলটি পুল করতে গিয়ে টাইমিং ঠিক হয়নি, ধীরগতির বল হওয়ায় শটে জোরও ছিল না। বলটি উঁচুতে উঠে যায় এবং ডিপে দাঁড়িয়ে থাকা জোফ্রা আর্চার সহজেই ক্যাচটি নেন।
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০/২ অবস্থায় বড় ধাক্কা খায় মুম্বই ইন্ডিয়ান্স।
তারপর, হার্দিক, তিলক থেকে একের পর ক্রিকেটাররা ব্যর্থ হন। শেষপর্যন্ত ২৭ রানে দুরন্ত জয়লাভ করে রাজস্থান রয়্যালস।
ট্যাগ:


