<![CDATA[সঞ্জু আর অভিষেকের ঝোড়ো ইনিংসে ভারত পৌঁছে গেল ২৫৫-তে! নিউজিল্যান্ডের টার্গেট ২৫৬!]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 08:26:34 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[সঞ্জু আর অভিষেকের ঝোড়ো ইনিংসে ভারত পৌঁছে গেল ২৫৫-তে! নিউজিল্যান্ডের টার্গেট ২৫৬!]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/sanju-samson-abhishek-sharma-power-india-to-255-vs-new-zealand/ https://www.cricketwinner.com/bn/cricket-news/sanju-samson-abhishek-sharma-power-india-to-255-vs-new-zealand/ Sun, 08 Mar 2026 21:03:26 GMT souvik-das Sanju Samson Final
Sanju Samson Final

আজ, ৮-ই মার্চ রবিবার ভারত আর নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রথমে টস হেরে ব্যাটিং করতে হয় সূর্যকুমার যাদবদের।

বিশ্বকাপ ফাইনালে টস জিতলেন মিচেল স্যান্টনার।

ম্যাচ শুরুর আগেই মাঠের মধ্যে ট্রফি নিয়ে এলেন দুই বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা। দু’জনেই টি২০ বিশ্বকাপ জিতেছেন।

ভারতের প্রথম একাদশে কারা রয়েছেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে কোন ১১জন খেলছেন। টসের পর জানিয়ে দিলেন সূর্যকুমার যাদব। সুতরাং সেমিফাইনালের জয়ী একাদশে কোনও পরিবর্তন করেনি ভারতীয় শিবির।

আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ শেষ হলেই অবসর নিয়ে নেবেন সূর্যকুমার কুমার যাদব! আদৌ কি এই খবর সত্যি?

ফাইনাল ম্যাচে ভারতের দুর্ধর্ষ পারফরমেন্স!

শুরুটা খুব একটা ভালো করেনি ভারত। দ্বিতীয় ওভারেই বল করলেন ফিলিপ্স। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনও পাওয়ার প্লে-তে বল করেননি এই কিউয়ি অলরাউন্ডার।

পাঁচ ওভারের মধ্যে ৮টি ওয়াইড বল করে নিউজিল্যান্ডের! এই অবস্থায় প্রশ্ন উঠছিল, বিশ্বকাপ ফাইনালে কিউয়ি বোলারেরা কি চাপে?

৬ ওভারে ভারত ৯২/০
শেষ পাওয়ার প্লে। এ বারের বিশ্বকাপে পাওয়ার প্লে-তে এত রান করতে পারেনি কোনও দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যুগ্ম সর্বোচ্চ রান। ২০২৪ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ১ উইকেটে ৯২ করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ব্যাট করছেন সঞ্জু (৩৩) এবং অভিষেক (৫১)।

কিন্তু এরপর আউট হয়ে গেলেন অভিষেক। রাচিনের বল ব্যাটের কানায় লেগে ক্যাচ আউট অভিষেক (২১ বলে ৫২)। ভারত ৯৮/১। ৬টি চার এবং ৩টি ছয় মেরেছেন অভিষেক।

আরো পড়ুন: বাবার প্রেমিকা মাহিকাকে দেখে একেবারে তেতে উঠল হার্দিকের পাঁচ বছর বয়সী ছেলে অগস্ত্য! কিন্তু কেন?

১৪ ওভারে ভারত পৌঁছেছিল ১৯১/১।

ফাইনালে এসে অর্ধশতরান করলেন ঈশানও। অর্থাৎ ভারতের প্রথম তিন ব্যাটারই ৫০-এর গন্ডি পেরিয়ে গেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার কোনও দলের প্রথম তিন ব্যাটার পরপর অর্ধশতরান করলেন।

টানা তৃতীয় ম্যাচে শতরানের দোরগোড়া থেকে ফিরলেন সঞ্জু। এই ম্যাচেও আউট হয়ে গেলেন ৮৯ রানে। নিশামের বলে তুলে খেলেছিলেন। সঞ্জুর ক্যাচ ধরলেন কোল ম্যাকঞ্চি।

নিশামের বলে চ্যাপম্যানের হাতে ক্যাচ দিয়ে আউট ঈশান (২৫ বলে ৫৪) ভারত ২০৪/৩।

নিশামের বলে আউট হলেন সূর্যও (০)। দুরন্ত ক্যাচ নিলেন রাচিন। ১ ওভারে ৩ উইকেট হারিয়ে হঠাৎ চাপে ভারত। ১৬ ওভারে ২০৪/৪।

হেনরির বলে মারতে গিয়ে আউট হার্দিক (১৩ বলে ১৮)। বলের গতি বুঝতে না পেরে আউট। ভারত ২২৬/৫।

২০ ওভারে ভারত পৌঁছাল ২৫৫/৫-তে।
অপরাজিত থাকলেন তিলক (৮) এবং দুবে (২৬)। শেষ ওভারে ২৪ রান তুললেন দুবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তুলল ভারত।

]]>
U/A 13+