CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

টি-২০ বিশ্বকাপ শেষ হলেই অবসর নিয়ে নেবেন সূর্যকুমার কুমার যাদব! আদৌ কি এই খবর সত্যি?

এর আগে যে সূর্যকুমারকে আমরা দেখে এসেছি, সেই ফর্মে এখন তাঁকে আর সেভাবে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপে ৮ ম্যাচে তাঁর রান হয়েছে ২৪২। আঠ গড় ৩৪.৩৭।

Suryakumar Yadav
Suryakumar Yadav

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল খেলা সংঘটিত হওয়ার আগেই ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে উঠছে বড় প্রশ্ন। ইতিমধ্যেই সূর্যকুমারের নেতৃত্বে ভারত এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে। আর এবার ক্রিকেট প্রেমীদের নজর রয়েছে চলতি বিশ্বকাপের জয়ের দিকে। কিন্তু এই আবহে জল্পনা উঠছে, আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধের পর নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বিভিন্ন সংবাদমাধ্যমে এখনও পর্যন্ত অন্তত এমনই দাবি করা হয়েছে। আর এমন খবরে একেবারে তোলপাড় গোটা ক্রিকেটমহল। 

আরো পড়ুন: আর সবার মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গ্যালারিতে বসে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখবেন?

কেন সূর্যকুমার যাদবকে নিয়ে অবসরের জল্পনা চলছে?

বর্তমানে সূর্যের বয়স ৩৫ বছর। কিন্তু এরই মধ্যে জোর জল্পনা চলছে, এই টুর্নামেন্টই হয়তো তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ অধ্যায় হতে পারে। ঘনিষ্ঠ সূত্রে খবর, বিশ্বকাপের পরেই নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন স্কাই। ক্রিকেট জীবনের কেরিয়ারে ১১০ টি-টোয়েন্টি ছাড়াও ৩৭টি ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছেন। সুতরাং এযাবৎ বোঝাই যাচ্ছে যে, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট ছাড়া তিনি আর আগের মতো ধারাবাহিক নন। আর ভবিষ্যতেও তাঁকে অন্য ফরম্যাটে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর হয়তো এই কারণেই এবার ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবছেন সূর্য কুমার যাদব। যদিও এ ব্যাপারে তিনি নিজে কিংবা ভারতীয় বোর্ডের তরফে অফিসিয়ালি কোনোকিছু জানানো হয়নি।

সূর্যকুমার সত্যিই যদি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তাহলে কী হবে?

যদি এই মুহূর্তে সূর্যকুমার যাদব বিশ্বকাপের পর সত্যিই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, তবে সাদা বলের ক্রিকেটে তরুণদের জন্য দরজা খুলে যেতে পারে বলা চলে। টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় বড় দায়িত্ব নেওয়ার সম্ভাব্য দাবিদার হিসাবে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের নাম উঠে আসছে। যাঁদের মধ্যে অন্যতম হলেন শ্রেয়াস আইয়ারও। পাশাপাশি কোনও ক্রিকেটারের প্রথম একাদশে জায়গা যদি অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে কেবলমাত্র অধিনায়কত্বের ভিত্তিতে তাঁকে জাতীয় দলে ধরে রাখার ব্যাপারে অনীহা দেখাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ক্ষেত্রেও পরিস্থিতি তাঁর বিপক্ষে যেতে পারে।

আরো পড়ুন: প্রকাশ্যে ভারতকে হারানোর হুমকি দিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, কাল কী হবে ভারতের?

সূর্যকুমার যাদবের সাম্প্রতিক ফর্ম!

এর আগে যে সূর্যকুমারকে আমরা দেখে এসেছি, সেই ফর্মে এখন তাঁকে আর সেভাবে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপে ৮ ম্যাচে তাঁর রান হয়েছে ২৪২। আঠ গড় ৩৪.৩৭। কিন্তু, সূত্র মারফত জানা গেছে, গত অক্টোবরে তিনি বলেছিলেন, "২০২৮ সালের অলিম্পিক এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই আমি। তাই খুব সচেতনভাবেই এগোতে চাইছি। সবার আগে আমাকে ফিট থাকতে হবে। ৩৭-৩৮ বছর বয়সে এটা মোটেও সহজ কাজ নয়।"

 যাইহোক, মোদ্দা কথা হল, সূর্যকুমারের এখন পাখির চোখ হল চলতি টি-২০ বিশ্বকাপ ঘরে আনা। যদিও সব প্রশ্নের উত্তর মিলবে আগামীকালই।

ট্যাগ:IndiaSuryakumar Yadav

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে