আইসিসি র্যাঙ্কিংয়ে ২৫ জন খেলোয়াড়কে পেছনে ফেলে বিরাট চমক দিলেন সঞ্জু স্যামসন!
বোলিংয়ের ক্ষেত্রেই র্যাঙ্কিংয়েও ভারতীয় বোলাররা বিশেষ আধিপত্য বিস্তার করছেন। জসপ্রীত বুমরাহ অষ্টম স্থান থেকে থেকে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে পৌঁছে গেছেন।

সুপার এইটের শেষ ম্যাচে ভারত যখন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়, তখন সবাইকে চমকে দিয়ে একা দায়িত্ব নিয়ে সঞ্জু স্যামসন ম্যাচ জেতান। ৫০ বলে ৯৭* রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। চলতি টি-২০ বিশ্বকাপের মাঝে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি সর্বশেষ টি-২০ আন্তর্জাতিক প্লেয়ার র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। যেখানে ভারতীয় ব্যাটার এবং বোলাররা উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছেন। ভারতের সেমিফাইনালে ওঠার ফলে এই র্যাঙ্কিংয়ে বিশেষ প্রভাব পড়েছে। বিশেষত সঞ্জু স্যামসন তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে লাভবান হয়েছেন। এদিকে, তিলক ভার্মা এবং ঈশান কিষাণও যথেষ্ট উপকৃত হয়েছেন। অপরদিকে বোলারদের মধ্যে, জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিংয়ের মতো বোলাররাও তাঁদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
সঞ্জু স্যামসন তালিকায় পেল বিশেষ জায়গা!
ব্যাটিংয়ের র্যাঙ্কিংয়ে সঞ্জু স্যামসন সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছেন এ কথা একেবারে স্পষ্ট। তিনি ৬৫ তম স্থান ২৫ ধাপ এগিয়ে থেকে ৪০ তম স্থানে পৌঁছেছেন। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট হল ৫৪৯। স্যামসনের এই উত্থান এই চলতি বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ঘটেছে। যেখানে তিনি শেষ সুপার এইট ম্যাচে ৯৭* রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এবং দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একাই 'ওয়ান ম্যান আর্মি' হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ঈশান কিষাণের কোথায় জায়গা হল তালিকায়?
সঞ্জু স্যামসনের মতো ভারতীয় ওপেনার ঈশান কিষাণও লাভবান হয়েছেন। তিনি এই র্যাঙ্কিংয়ে পঞ্চম থেকে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে গেছেন। তিলক ভার্মাও এক ধাপ এগিয়ে সপ্তম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। কিন্তু, সূর্যকুমার পিছিয়ে গিয়ে সপ্তম স্থানে নেমে গেছেন। এদিকে বিশেষ সুখবর হল, অভিষেক শর্মা এখনও এক নম্বর ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন। অর্থাৎ, তিনি শীর্ষস্থানে তাঁর দখল বজায় রেখেছেন।
বোলিং র্যাঙ্কিংয়ে কার কোথায় জায়গা হল?
এছাড়া, বোলিংয়ের ক্ষেত্রেই র্যাঙ্কিংয়েও ভারতীয় বোলাররা বিশেষ আধিপত্য বিস্তার করছেন। জসপ্রীত বুমরাহ অষ্টম স্থান থেকে থেকে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে পৌঁছে গেছেন। বড় ম্যাচে উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে এই অর্জনে সহায়তা করেছে বলা যায়।
পাশাপাশি, অর্শদীপ সিংও দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি ৬ খেলোয়াড়কে পেছনে ফেলে এই র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে পৌঁছেছেন। উল্লেখ্য, দলের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এই তালিকায় শীর্ষে রয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই র্যাঙ্কিং আপডেট টি-২০ বিশ্বকাপের নকআউট পর্বের ঠিক আগে এসেছে।
ট্যাগ:
Souvik Das
editor


