ঝোড়ো ব্যাটিং দিয়ে শুরু করেও টিকতে পারলেন না সঞ্জু!
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচেই ৭৬ রানের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মহা চাপে পড়ে যান সূর্যকুমার যাদবেরা। তাই সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ওপেন করতে নেমেছিলেন সঞ্জু এবং অভিষেক। মাপোসার ওভার থেকে আসে ২৩ রান। নো বলে বাউন্ডারি হওয়ার পর দুটি ওয়াইডো করেন তিনি। আর তারই সুযোগ নিলেন ভারতের ব্যাটারেরা। তবে ভালো শুরু করেও আউট হয়ে যান সঞ্জু স্যামসন। চালিয়ে খেলছিলেন, কিন্তু বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট খোয়ালেন। ১৫ বলে ২৪ রান করে ক্রিজে ফিরলেন তিনি।
আরো পড়ুন: গুরুতর অবস্থা রিঙ্কুর বাবার, চতুর্থ স্টেজের লিভার ক্যান্সারে ভুগছেন ভারতীয় ফিনিশারের বাবা!
Souvik Das
editor