CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

গুরুতর অবস্থা রিঙ্কুর বাবার, চতুর্থ স্টেজের লিভার ক্যান্সারে ভুগছেন ভারতীয় ফিনিশারের বাবা!

দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউটের ক্লিনিক্যাল অনকোলজির প্রধান ডঃ প্রজ্ঞা শুক্লার কাছ থেকে এই বিষয়ে কথা বলেছিল এক জনপ্রিয় সংবাদমাধ্যম৷ আর সেই সাক্ষাৎকারেই তিনি কথা বলেন রিঙ্কু সিংয়ের বাবার স্টেজ-৪ লিভার ক্যানসার সম্বন্ধে৷ আর, এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে, এটি একটি মেটাস্ট্যাসিস রোগ, অর্থাৎ, এটি শরীরের অন্য কোনও অংশ থেকে লিভারে এসেছে, নাকি এটি লিভারের ভিতরেই উদ্ভূত ক্যানসার৷‌

Rinku Singh and his Father
Rinku Singh and his Father

বর্তমানে ভারতীয় দলের অন্যতম ফিনিশার হলেন রিঙ্কু সিং। খুব গরীব ঘর থেকে উঠে এসে নিজেকে ২২ গজের ময়দানে প্রমাণ করেছিলেন রিঙ্কু। মা, বাবা, বোন— সবাইকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিলেন রিঙ্কু। কিন্তু, রিঙ্কুর কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় কেবলমাত্র একটা ফোন কল পেয়েই। তড়িঘড়ি টি-টোয়েন্টি বিশ্বকাপ ছেড়ে নিজের ঘরে ফিরতে হয়েছিল তাঁকে। কারণ, তাঁর বাবা খানচন্দ্র সিং লিভার ক্যানসারের জন্য নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। খানচন্দ্র সিং চতুর্থ পর্যায়ের লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এছাড়াও, আরও কিছু গুরুতর সমস্যার জেরে তাঁকে বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

আরো পড়ুন: এ কী! হঠাৎ করেই বাড়ি চলে গেলেন রিঙ্কু সিং! জিম্বাবোয়ে ম্যাচের আগে আচমকা কী হল রিঙ্কুর?

ফোর্থ স্টেজ লিভার ক্যান্সার থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা কতটা? 

দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউটের ক্লিনিক্যাল অনকোলজির প্রধান ডঃ প্রজ্ঞা শুক্লার কাছ থেকে এই বিষয়ে কথা বলেছিল এক জনপ্রিয় সংবাদমাধ্যম৷ আর সেই সাক্ষাৎকারেই তিনি কথা বলেন রিঙ্কু সিংয়ের বাবার স্টেজ-৪ লিভার ক্যানসার সম্বন্ধে৷ আর, এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, এখনও পর্যন্ত স্পষ্ট নয় যে, এটি একটি মেটাস্ট্যাসিস রোগ, অর্থাৎ, এটি শরীরের অন্য কোনও অংশ থেকে লিভারে এসেছে, নাকি এটি লিভারের ভিতরেই উদ্ভূত ক্যান্সার৷‌ যে কোনও ক্যানসারের প্রাথমিক উৎস নির্ণয় করাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে সাধারণত দেখা যায় যে লিভার ক্যানসারের চতুর্থ পর্যায়ে পৌঁছে যাওয়া রোগীদের আরোগ্য লাভের সম্ভাবনা খুব কম। পাশাপাশি, জানা যাচ্ছে যে, খানচন্দ্র সিং ভেন্টিলেটর সাপোর্টে আছেন, যা কেবল তার লিভার ক্যানসারই নয়, তার অন্যান্য অঙ্গগুলিও সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাকেই যেন বাড়িয়ে দেয়। 

পাশাপাশি, ডাঃ শুক্লা আরও ব্যাখ্যা করেন যে, লিভার ক্যান্সারের প্রাথমিক উৎস শনাক্ত করার পর, রোগীদের তাদের লিভারের ঠিক কতখানি অংশ প্রভাবিত হয়েছে তা নির্ধারণ করার জন্যও মূল্যায়ন করা হয়। যদি লিভারের সম্পৃক্ততা একেবারে ন্যূনতম হয়, তাহলে সাধারণত স্টেরিওট্যাকটিক বডি রেডিয়েশন থেরাপির মাধ্যমে এই চিকিৎসা করা হয়।

আরো পড়ুন: সঞ্জু নয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন ৩২ বছর বয়সী এই 'দাপুটে' অলরাউন্ডার, চেনেন কি এই ক্রিকেটারকে?

আর যদি লিভারের একটি ছোট অংশে ক্যান্সার কোষ থাকে, তাহলে লিভারের সেই অংশটি লিভার রিসেকশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে বলেই তিনি জানিয়েছেন‌। তবে এটি কেবল তখনই সম্ভব যদি আপনার লিভারের কার্যকারিতা খুব খারাপভাবে প্রভাবিত না হয় আর লিভারের একটি ছোট অংশই এতে জড়িত থাকে। কারণ, প্রতিটি ধাপে লিভার ক্যানসারের ফলাফল একই রকম হয় না।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে