CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এ কী! হঠাৎ করেই বাড়ি চলে গেলেন রিঙ্কু সিং! জিম্বাবোয়ে ম্যাচের আগে আচমকা কী হল রিঙ্কুর?

এমনিতেই পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান বেশ সংকটজনক, তার উপরে রিঙ্কু সিংয়ের মতো একজন দক্ষ ফিনাশারের বাড়ি ফেরাকে কেন্দ্র করে বেশ চিন্তায় পড়েছে ভারতীয় দল।‌ যেহেতু বাড়ি গেছেন রিঙ্কু, তাই স্বাভাবিকভাবেই মঙ্গলবার সন্ধ্যেয় অনুশীলন করতে পারেননি তিনি। আশঙ্কা করা হচ্ছে, জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না।

RINKU SINGH
RINKU SINGH

টি-২০ বিশ্বকাপ চলছে রমরমিয়ে। এখন বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ। গোটা দেশ তাকিয়ে রয়েছে ভারতের জয়ের দিকে। কিন্তু, শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে যেভাবে ভারত ৭৬ রানের ব্যবধানে হেরেছে তাতে আলোচনা চলছে তুমুলে। দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের প্রথম ম্যাচেই বড় রানের ব্যবধানে হেরে বেশ চাপে পড়ে গিয়েছে সূর্যকুমার যাদবেরা। এই বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের প্রতিপক্ষ জিম্বাবোয়ে। কিন্তু, তার আগেই ভারতীয় দলের জন্য এল খারাপ খবর। সেদিনের ম্যাচে সম্ভবত খেলবেন না রিঙ্কু সিং। মঙ্গলবার আচমকাই বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু। 

আরো পড়ুন: দীর্ঘ ২২ বছর পর সচিনকে ভুল আউট দেওয়ার জন্য ক্ষমা চাইলেন এই আম্পায়ার! কে এই আম্পায়ার?

কেন হঠাৎ করে গুরুত্বপূর্ণ ম্যাচ ছেড়ে বাড়ি ছুটটে হল রিঙ্কুকে?

আসলে, নিজের পারিবারিক জরুরি কারণেই বাড়ি ফিরে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ঝোড়ো ব্যাটার। টিম ইন্ডিয়া সূত্রে খবর, গুরুতরভাবে অসুস্থ রিঙ্কুর বাবা খানচন্দ সিং। ইতিমধ্যেই গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। এমনকি ভেন্টিলেটরে রেখে চিকিৎসা চলছে রিঙ্কুর‌ বাবার। আর এই খবর পাওয়া মাত্রই নিজেকে আটকে রাখতে পারেননি রিঙ্কু। তড়িঘড়ি কোচ গৌতম গাম্ভীরের অনুমতি নিয়েই তিনি বাবাকে দেখতে গিয়েছেন। মঙ্গলবার সকালবেলাতেই দলের হোটেল ছাড়েন রিঙ্কু। এর আগের দিন অর্থাৎ, সোমবার দলের সঙ্গেই চেন্নাইয়ে পৌঁছোন রিঙ্কু।

আরো পড়ুন: 'ভারতের পক্ষে সেমিফাইনালে পৌঁছানো সম্ভব নয়', মোহাম্মদ আমিরের ভবিষ্যদ্বাণীতে ভারতের বিদায়ঘন্টা বেজে গেল!

রিঙ্কু না থাকলে কী হবে ভারতীয় দলের?

এমনিতেই পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান বেশ সংকটজনক, তার উপরে রিঙ্কু সিংয়ের মতো একজন দক্ষ ফিনাশারের বাড়ি ফেরাকে কেন্দ্র করে বেশ চিন্তায় পড়েছে ভারতীয় দল।‌ যেহেতু বাড়ি গেছেন রিঙ্কু, তাই স্বাভাবিকভাবেই মঙ্গলবার সন্ধ্যেয় অনুশীলন করতে পারেননি তিনি। আশঙ্কা করা হচ্ছে, জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। আর রিঙ্কুর মতো একজন পেশাদার ফিনিশারকে ছাড়াই প্রথম একাদশ বেছে নিতে হবে কোচ গৌতম গাম্ভীরকে।

ট্যাগ:IndiaRinku Singh

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে