<![CDATA[কেন সেমিফাইনাল ম্যাচের শেষ ওভারে শিবম দুবে-কে বল করতে পাঠানো হয়েছিল? এবার সব সত্য হয়ে গেল ফাঁস!]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 08:23:01 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[কেন সেমিফাইনাল ম্যাচের শেষ ওভারে শিবম দুবে-কে বল করতে পাঠানো হয়েছিল? এবার সব সত্য হয়ে গেল ফাঁস!]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/semi-final-tactic-why-shivam-dube-got-the-last-over/ https://www.cricketwinner.com/bn/cricket-news/semi-final-tactic-why-shivam-dube-got-the-last-over/ Sat, 07 Mar 2026 15:49:39 GMT souvik-das Shivam Dube Final Over
Shivam Dube Final Over

ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। অপেক্ষা আর মাত্র একটা রাতের, তারপরেই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহারণ। ফাইনালে ট্রফির যুদ্ধে নামবে ভারত ও নিউজিল্যান্ড।

কেন ক্রিকেট প্রেমীরা এখনও সেমিফাইনালের ম্যাচেই মজে আছেন?

এখনও অনেকেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের উত্তেজনায় মজে আছেন। হাড্ডাহাড্ডি সেই ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে দিয়েছিল ভারত। এখনও অনেকে ভুলতে পারছেন না, কীভাবে শিবম দুবে শেষ ওভারে বল করতে এসে ২২ রান দিয়ে ফেললেন। ১৮তম ওভারে জশপ্রীত বুমরাহ যেখানে মাত্র ৬ রান দিলেন, আর এই ৬ রান না দিলে যে কী হতো, সেটা ভাবলেও কেমন যেন গা শিউরে ওঠে।

আরো পড়ুন: বাবার প্রেমিকা মাহিকাকে দেখে একেবারে তেতে উঠল হার্দিকে পাঁচ বছর বয়সী ছেলে অগস্ত্য! কিন্তু কেন?

চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২৫৩ রান করে। কিন্তু এর পরেও টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত ছিল না। কারণ ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও একেবারে শক্তিশালী মনোভাব নিয়ে মাঠে খেলতে নেমেছিল। জেকব বেথেল ৪৮টি বল খেলে ১০৫ রান করেন, কিন্তু য্জশপ্রীত বুমরাহই  ছিলেন জয়ের কারিগর। যিনি একেবারে পিক টাইমে ২ ওভার করেন এবং ম্যাচের মোড় টিম ইন্ডিয়ার দিকে ঘুরিয়ে দেন। এদিকে এরই মধ্যে শিবম দুবে শেষ ওভারে বল করতে যান। কিন্তু এটা কি আগে থেকেই ঠিক ছিল যে দুবে-ই শেষ ওভারটি করবেন নাকি প্ল্যানিং অন্য কিছু ছিল?

শেষ ওভারে কার বল করার কথা ছিল?

শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৩০ রান। ৪৫ বলে সেঞ্চুরি করা জেকব বেথেল তখনও ক্রিজে খেলছিলেন, তাই এক ওভারে ৩০ রান করা অসম্ভব বলা যাচ্ছিল না। শেষ ওভারের দায়িত্ব শিবম দুবের উপর এসে পরে। ভালো দিক হল যে, তিনি প্রথম বলেই জেকব বেথেলকে আউট করে ভারতের জয় নিশ্চিত করে দেন। তবে জোফ্রা আর্চার শিবম দুবের ওভারে পরপর ৩টি ছক্কা মারেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শেয়ার করা একটি ভিডিওতে শিবম দুবে বলেছেন, "আমি জানতাম যে ওভারের প্রথম ২ বল সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, কারণ ২ বল ঠিকঠাক গেলে ম্যাচ আমাদের দিকে চলে আসত। এটা আগেই ঠিক হয়ে গিয়েছিল যে শেষ ওভার আমাকে করতে হবে। আমি ঘাবড়ে গিয়েছিলাম। বিশ্বকাপের সেমিফাইনালে শেষ ওভার করা সবসময়ই চ্যালেঞ্জিং হয়।"

পাশাপাশি দুবে আরও বলেন, "বেথেল সেঞ্চুরি করে ফেলেছিল, তাই আমার ধারণা ছিল শেষ ওভার সহজ হবে না। আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম এবং নিজের যোগ্যতার উপর ভরসা রেখেছিলাম।"

আরো পড়ুন: 'জাসসি জ্যায়সা কোয়ি নেহি', বুমরাহকে নিয়ে এবার বড় কথা বলে দিলেন যুজবেন্দ্র চাহাল!

]]>
U/A 13+