CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

'জাসসি জ্যায়সা কোয়ি নেহি', বুমরাহকে নিয়ে এবার বড় কথা বলে দিলেন যুজবেন্দ্র চাহাল!

সেমিফাইনালে চার ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে ভারতীয় দলকে একেবারে বাঁচিয়ে দিয়েছেন বুমরাহ। একটা সময় দুর্ধর্ষ ব্যাটিং করছিলেন জ্যাকব বেথেল।

Jasprit Bumrah and Yuzvendra Chahal
Jasprit Bumrah and Yuzvendra Chahal

'জাসসি' আর অন্য কেউ নন, জাসসি হলেন জশপ্রীত বুমরাহ। একটা বড় রানের টি-টোয়েন্টি যুদ্ধে ডেথ ওভারে এসে স্রেফ ১৪ রান দিয়ে গেলেন যিনি, তিনিই হলেন বুমরাহ। সঞ্জু স্যামসনের ৪২ বলে ৮৯ রানের ইনিংস কিংবা অক্ষর প্যাটেলের দুর্ধর্ষ দুই ক্যাচের সঙ্গে সমতালে বন্দিত বুমরাহর স্পেল। সঞ্জু স্যামসন যেমন সিরিজ সেরার পুরস্কার নিতে গিয়ে সটান বলেই দিলেন, "বুমরাহর মতো বোলার লাখে একটা হয়"। এদিকে বুমরাহকে নিয়ে বড় কথা বলে ফেললেন যুজবেন্দ্র চাহাল। 

আরো পড়ুন: প্রকাশিত হল বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের তালিকা, কিন্তু তালিকায় রয়েছেন মাত্র একজন ভারতীয়! কে সেই তারকা জানেন?

বুমরাহকে নিয়ে ঠিক কী বললেন চাহাল?

আসলে, সেমিফাইনালে চার ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে ভারতীয় দলকে একেবারে বাঁচিয়ে দিয়েছেন বুমরাহ। একটা সময় দুর্ধর্ষ ব্যাটিং করছিলেন জ্যাকব বেথেল। কঠিন সময়ে একেবারে মাথা ঠান্ডা রেখে ঐতিহাসিক এক সেঞ্চুরি হাঁকান তিনি। বলতে গেলে, ১৪০ কোটি ভারতবাসী তখন যেন সিঁদুরে মেঘ দেখছেন। কিন্তু তারপরেই যেন কেমন সব নিস্তব্ধ হয়ে যায়। তবে ভারতবাসীর আবার সেই চিৎকার ফিরিয়ে আনলেন স্বয়ং বুমরাহ। নিজের তৃতীয় ওভারে তিনি দেন মাত্র ৮ রান। আর এরপর ১৮তম ওভারে যখন বল করতে এলেন, ইংল্যান্ডের দরকার ১৮ বলে ৪৫। টি-টোয়েন্টি ক্রিকেটে এটুকু রান সত্যি বলতে হয়েই যায়। কিন্তু কেন তিনি বিশ্বের সেরা পেসার, সেটা আবারও প্রমাণ করে দিলেন। সেই ওভারে দিলেন মাত্র ৬ রান। আর ওই ওভারটাই যেন ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল।

ম্যাচ শেষ হতেই সম্প্রচারকারী চ্যানেলকে যুজবেন্দ্র চাহাল বলেন, "এমনি এমনি তো বুমরাহকে জাতীয় সম্পদ বলা হয় না। ওর পা ধুয়ে জল খাওয়া উচিত।" চাপের মুখে যেভাবে মাথা ঠান্ডা রেখে বল করেছেন 
বুম বুম বুমরাহ, তার প্রশংসা করেন এই লেগস্পিনার। "ও না থাকলে ফাইনালে উঠত না ভারত।" বলে দিলেন চাহাল।

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, "অমন একটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ও কিন্তু এতটুকু নার্ভাস ছিল না। তাই দলের সবাই তার উপর ভরসা করে। আমাদের একটা বুমরাহ আছে, কোহিনুর চাই না।"

আরো পড়ুন: আর অপেক্ষা করতে পারল না বোর্ড, এত সফল একজন অধিনায়ককে শেষ পর্যন্ত ছেঁটেই ফেলল!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে