এবার নিজের দেশে ফিরবেন শাকিব আল হাসান! শাকিবকে বাংলাদেশে ফেরাতে এত তৎপরতা কেন?

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হলেন শাকিব আল হাসান। আর তাঁকে বাংলাদেশে ফেরাতে চাওয়ার নেপথ্যে এটিই হল সবচেয়ে বড় কারণ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় বাংলাদেশের ক্রিকেটের উপর থেকে উৎসাহ অনেকটাই কমে গিয়েছে ক্রিকেট সমর্থকদের।

Souvik Das
Souvik Das

4 মিনিট পড়া
SHAKIB AL HASAN

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

বাংলাদেশের অন্যতম অলরাউন্ডারের নাম শাকিব আল হাসান। তিনি এখন দেশের বাইরে রয়েছেন। কিন্তু দেশের হয়ে আবারও শাকিবকে মাঠে দেখার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে তড়িঘড়ি দেশে ফেরাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শাকিবের বিরুদ্ধে হওয়া সমস্ত মামলার নথি ইতিমধ্যেই দেশের সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর তরফে এই খবর পাওয়া যাচ্ছে।

কেন শাকিব এখনও দেশের বাইরে?

শেষ ২০২৪ সালে কানপুরে ভারতের বিরুদ্ধেই টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি, তারপর থেকে আর দেশের হয়ে খেলতে দেখা যায়নি শাকিবকে। যদিও তিনি এর আগে ইচ্ছাপ্রকাশ করেছিলেন যে, নিজের দেশের মাটিতে একটি সিরিজ খেলে তিনি অবসর নিতে চান। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং আওয়ামী লীগের পতনের পর থেকে আর বাংলাদেশে ফিরতে পারেননি শাকিব। কারণ, তিনি আওয়ামী লিগের একজন সাংসদও ছিলেন। এখনও পর্যন্ত শাকিবের বিরুদ্ধে খুনসহ বহু মামলা চলছে বাংলাদেশের আদালতে। আর সবচেয়ে বড় কথা হল, দেশে ফিরলে শাকিবকে গ্রেফতারও করা হতে পারে। আর এই আশঙ্কার জেরেই বাংলাদেশে ফেরেননি শাকিব। শাকিবকে আর যে কখনও বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে না, তেমনটাই জানিয়েছিলেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা।

আরো পড়ুন: দীর্ঘ ২৩ বছর পর এই প্রথমবার বিরল অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল! জানেন, আদতে কী ঘটতে চলেছে?

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যখনই বাংলাদেশ বাদ পড়ল, তারপরেই এই ছবিটা একটু বদলাল। দীর্ঘ আট ঘণ্টার এক বৈঠকে শাকিবকে আবার ফেরানোর দাবি শোনা যাচ্ছে। কারণ, বাংলাদেশের শাসন এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের হাতে নেই। এখন সরকার বদলেছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। আর তাই সরকার বদলের পর শাকিবকে ফেরানোর প্রক্রিয়া যেন নতুন করে গতি পেয়েছে।

শাকিবকে নিয়ে কী জানাচ্ছেন ক্রীড়ামন্ত্রী?

বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক শাকিব প্রসঙ্গে জানিয়েছেন, শাকিব ও বাংলাদেশের আর এক প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার বিরুদ্ধে হওয়া সব মামলার নিষ্পত্তির চেষ্টা চলছে। এমনকি তাঁদের ক্রিকেটে ফেরার দরজাও খুলে দেওয়া হবে। যেহেতু শাকিবের মতো মোর্তাজাও আওয়ামী লিগের সাংসদ ছিলেন, তাই তাঁকে নিয়েও আলোচনা চলছে। কারণ, বাংলাদেশে পালাবদলের পর থেকে মোর্তাজাকেও জনসমক্ষে দেখা যায়নি।

আর আমিনুলের এই মন্তব্যের পরে পরেই শাকিবের আইনি দল তাঁর বিরুদ্ধে হওয়া একাধিক মামলা নিয়ে নথি তৈরি করেছে। এমনকি সেইসমস্ত নথিগুলিকে পাঠিয়েও দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা ‘ক্রিকবাজ’-কে বলেছেন, “শাকিবের মামলার সব নথি আমরা সরকারের কাছে পাঠিয়ে দিয়েছি।”

আরো পড়ুন: বিক্রি হচ্ছে না সেমিফাইনালের টিকিট, ধন্দের চোটে টিকিটই কাটছেন না ক্রিকেট প্রেমীরা!

শাকিবকে নিয়ে কী বললেন মেহেদি হাসান মিরাজ?

এই চর্চার মাঝেই শাকিবের ফেরা নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের এক দিনের দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শাকিব প্রসঙ্গে তিনি বলেন, “শাকিব ভাইয়ের সঙ্গে আবার খেলতে পারলে খুব ভালো লাগবে। আমরা অনেক বছর একসঙ্গে খেলেছি। যদি শাকিব ভাই পাকিস্তান সিরিজের আগে ফেরে তা হলে খুব খুশি হব।” বোর্ডের কর্তা এবং অধিনায়কের কথা থেকে পরিষ্কার, তাঁরা দ্রুত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে ফেরাতে চাইছেন।

কেন শাকিব বাংলাদেশের কাছে এতটা মূল্যবান?

আসলে, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হলেন শাকিব আল হাসান। আর তাঁকে বাংলাদেশে ফেরাতে চাওয়ার নেপথ্যে এটিই হল সবচেয়ে বড় কারণ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় বাংলাদেশের ক্রিকেটের উপর থেকে উৎসাহ অনেকটাই কমে গিয়েছে ক্রিকেট সমর্থকদের। সম্প্রতি আয়োজন করা হয়েছিল অদম্য ক্রিকেট প্রতিযোগিতা, আর সেখানে ফাঁকা গ্যালারি ক্রিকেট কর্তাদের চিন্তা অনেকাংশে বাড়িয়েছে। তাই এই পরিস্থিতিতে আবার দেশের ক্রিকেটকে জাগিয়ে তুলতে পুরোনো সেই ‘পোস্টার বয়’-এর উপরেই ভরসা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ, আগামীবছর এক দিনের বিশ্বকাপ রয়েছে। আর সেখানে শাকিবকে খেলানোর চেষ্টা করতে পারে বিসিবি। সেইজন্য ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এক দিনের আইসিসি ক্রমতালিকায় সেরা ১০ দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। আর সেক্ষেত্রে শাকিবই বড় ভূমিকা নিতে পারেন। এই সমস্ত কারণেই হয়তো দ্রুত শাকিবের বিরুদ্ধে হওয়া মামলার নিষ্পত্তি করে ফেলতে চাইছে বিসিবি এবং সে দেশের নতুন সরকার। শেষ পর্যন্ত কী হয়, এখন সেটাই দেখার বিষয়।

আমাদের অনুসরণ করুন

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে