CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

দীর্ঘ ২৩ বছর পর এই প্রথমবার বিরল অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল! জানেন, আদতে কী ঘটতে চলেছে?

২০০৩ সালে ডারউইনেই বাংলাদেশের বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০০৪ সালে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধেও ম্যাচ খেলেছিল। তবে ম্যাকেতে টেস্ট হতে যাচ্ছে এই প্রথম বারের মতো।

BANGLADESH TEST
BANGLADESH TEST

বহুদিন পর বাংলাদেশ এক বিরল অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে। আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। আর এমন ছবি সবসময় দেখা যায় না, সুতরাং এই দৃশ্যকে বিরলই বলা চলে। বলা চলে ক্রিকেট প্রেমীদের একটা গোটা প্রজন্ম এমন কিছু দেখেননি। এখন সেই বিরল অভিজ্ঞতাটাই হতে যাচ্ছে বাংলাদেশের। বলতে গেলে, প্রায় ২ যুগ অর্থাৎ দীর্ঘ ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ খেলতে চলেছেন নাজমুল হোসেন শান্তরা।

কবে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ?

২০২৬ সালের আগস্ট মাসে দু-দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৭ আগস্ট। ভেন্যু হল- ম্যারারা স্টেডিয়াম, ডারউইন। 

পাশাপাশি, দ্বিতীয় টেস্ট ম্যাচ সংঘটিত হবে ২২ থেকে ২৬ আগস্ট। এই ম্যাচটি হবে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা, ম্যাকে।

আরো পড়ুন: বিদায়ঘণ্টা বেজে গেল পাকিস্তানের, বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম দল হিসেবে এন্ট্রি নিল ইংল্যান্ড!

শেষ কবে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ হয়েছিল?

সালটা ২০১৭। এই সালের পর থেকে  দুই দেশের মধ্যে এই প্রথম টেস্ট সিরিজ সংঘটিত হবে। অস্ট্রেলিয়ার মাটিতে এটি দ্বিতীয় সিরিজ হবে। এর আগে ২০০৩ সালে তারা সেখানে খেলেছিল। এরপর ২০২০ সালে বাংলাদেশে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেই সিরিজ বাতিল হয়। আর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে বাংলাদেশ। 

২০০৩ সালে ডারউইনেই বাংলাদেশের বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০০৪ সালে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধেও ম্যাচ খেলেছিল। তবে ম্যাকেতে টেস্ট হতে যাচ্ছে এই প্রথম বারের মতো। 

আরো পড়ুন: দীর্ঘ ২২ বছর পর সচিনকে ভুল আউট দেওয়ার জন্য ক্ষমা চাইলেন এই আম্পায়ার! কে এই আম্পায়ার?

সূত্রের খবর, এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এখন যে আন্তর্জাতিক সূচি খুবই ঠাসা, তা গোপন কিছু নয়। আগস্ট মাসে খেলা যায়, এমন বিশ্বমানের ভেন্যু পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। এতে গ্রীষ্মের বাইরে টেস্ট খেলার আরেকটি সুযোগ তৈরি হয়েছে।’

তবে এই সিরিজের আগে আগামী জুন মাসে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে। আর তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে