CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বিদায়ঘণ্টা বেজে গেল পাকিস্তানের, বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম দল হিসেবে এন্ট্রি নিল ইংল্যান্ড!

জয় হাসিল করার জন্য ১৬৫ রান তাড়া করতে নেমেছিল ইংল্যান্ড, কিন্তু তাদের শুরুটা মোটেও ভালো হয়নি। এদিন প্রথম একাদশে ফেরা শাহিন আফ্রিদি নিজের প্রথম দু’ওভারেই আউট করে দেন দুই ওপেনার ফিল সল্ট (০) এবং জস বাটলারের মতো ক্রিকেটারকে (২)। এমনকি ইংল্যান্ডের জ্যাকব বেথেল (৮), টম ব্যান্টনেরাও (২) ভরসা দিতে পারেননি।

ENG-VS-PAK
ENG-VS-PAK

পাকিস্তানের পারফরমেন্স নিয়ে সাম্প্রতিক সময়ে একটু বেশিই চর্চা হচ্ছে। আর হবে নাই বা কেন! কারণ, পাকিস্তান যেভাবে একের পর এক ম্যাচ হেরেছে তাতে এই দলকে নিয়ে সমালোচনা হওয়াটা খুব স্বাভাবিক । ভারতের কাছে হারের পরই পাকিস্তানের একটি ভিডিও ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় পাক ক্রিকেটারদের ওয়ার্ম আপ করতে। কিন্তু সেই ওয়ার্ম আপের অঙ্গভঙ্গি দেখে নেটাগরিকরা পাক ক্রিকেটারদের নিয়ে তুমুল হাসাহাসি করে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছিল পাকিস্তানের,‌ কিন্তু এবার সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান। 

ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের পারফরমেন্স!

প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। তারপর তারা ৯ উইকেট হারিয়ে করে ১৬৪। আর এর জবাবে ১৯.১ ওভারেই ৮ উইকেটে ১৬৬ রান তুলে নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজেদের দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তুলে দিলেন হ্যারি ব্রুক। ৫১ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আর এদিনের হারের ফলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও অনেকটাই কমে গেল। শাহিন আফ্রিদির ৪ উইকেট নেওয়াটা খুব একটা কাজে লাগল না। 

আরো পড়ুন: বিক্রি হচ্ছে না সেমিফাইনালের টিকিট, ধন্দের চোটে টিকিটই কাটছেন না ক্রিকেট প্রেমীরা!

প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ হলেন সাইম আয়ুব (৭)। পাশাপাশি ব্যর্থ হয়েছেন সলমনও (৫)। ২৭ রানেই ২ উইকেট পড়ে যায় পাকিস্তানের। ফলে এর জেরে চাপে পড়ে যায় পাকিস্তান। তবে পরে ইনিংসের হাল ধরেন ওপেনার সাহিবজাদা ফারহান এবং চার নম্বরে নামা বাবর আজম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আবারও প্রয়োজনের সময় দায়িত্ব নিতে ব্যর্থ হলেন। ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এদিকে ফারহান করলেন ৪৫ বলে ৬৩। ফারহানের ইনিংসে রয়েছে ৭টি চার এবং ২টি ছক্কা। পাক দলকে তেমন ভরসা দিতে পারেননি ফখর জামান (১৬ বলে ২৫), শাদাব খানেরাও (১১ বলে ২৩)। সত্যি বলতে, দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় তাঁদের ঝোড়ো ব্যাটিংই।

পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের পারফরমেন্স!

জয় হাসিল করার জন্য ১৬৫ রান তাড়া করতে নেমেছিল ইংল্যান্ড, কিন্তু তাদের শুরুটা মোটেও ভালো হয়নি। এদিন প্রথম একাদশে ফেরা শাহিন আফ্রিদি নিজের প্রথম দু’ওভারেই আউট করে দেন দুই ওপেনার ফিল সল্ট (০) এবং জস বাটলারের মতো ক্রিকেটারকে (২)। এমনকি ইংল্যান্ডের জ্যাকব বেথেল (৮), টম ব্যান্টনেরাও (২) ভরসা দিতে পারেননি। কিন্তু বলা চলে, ২২ গজের এক প্রান্ত নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রেখেছিলেন অধিনায়ক ব্রুক। আর তাঁর ব্যাটের উপর ভর করেই এগোতে থাকে ইংল্যান্ডের ইনিংস। ৫১ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন ব্রুক। এর মধ্যে রয়েছে ১০টি চার এবং ৪টি ছক্কা। শাহিনের বলে আউট হওয়ার আগে দলের জয় নিশ্চিত করে দিয়ে যান ইংল্যান্ডের ব্রুক। যদিও শেষ দিকে তাঁকে কিছুটা সাহায্য করেন স্যাম কারেন (১৫ বলে ১৬) এবং উইল জ্যাকস। ২৩ বলে ২৮ রান করেন জ্যাকস। আবার, শেষ দিকে পর পর উইকেট হারিয়ে পরিস্থিতি বেশ খানিকটা কঠিন করে তুলেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। কিন্তু শেষমেশ ২২ গজে থেকে জয় নিশ্চিত করেন লিয়াম ডসন (১) এবং জফ্রা আর্চার (৫)।

৩০ রানে ৪ উইকেট নিয়েও পাকিস্তান ক্রিকেট দলকে জেতাতে পারলেন না শাহিন আফ্রিদি। এদিকে, ২৬ রানে ২ উইকেট মহম্মদ নওয়াজ। ৩১ রানে ২ উইকেট নেন উসমান তারিক।

পাশাপাশি, ইংল্যান্ডের সফলতম বোলার লিয়াম ডসন ২৪ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২৬ রানে ২ উইকেট নেন জেমি ওভারটন। আবার, ৩২ রানে ২ উইকেট নিয়েছেন জফ্রা আর্চার।

আরো পড়ুন: এ কী! হঠাৎ করেই বাড়ি চলে গেলেন রিঙ্কু সিং! জিম্বাবোয়ে ম্যাচের আগে আচমকা কী হল রিঙ্কুর?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে