<![CDATA[‘টাফ এনভায়রনমেন্ট মেকস টাফ পিপল’— জম্মু-কাশ্মীরের আউকিবকে নিয়ে সৌরভ গাঙ্গুলির আবেগঘন পোস্ট ভাইরাল!]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 13:30:28 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[‘টাফ এনভায়রনমেন্ট মেকস টাফ পিপল’— জম্মু-কাশ্মীরের আউকিবকে নিয়ে সৌরভ গাঙ্গুলির আবেগঘন পোস্ট ভাইরাল!]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/sourav-ganguly-emotional-post-on-jammu-kashmir-talent-auqib/ https://www.cricketwinner.com/bn/cricket-news/sourav-ganguly-emotional-post-on-jammu-kashmir-talent-auqib/ Fri, 27 Feb 2026 21:40:38 GMT souvik-das SOURAV GANGULY AND AQUIB NABI
SOURAV GANGULY AND AQUIB NABI

পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম গর্বিত এবং চর্চিত নাম হল সৌরভ গাঙ্গুলি। দীর্ঘদিন তিনি ভারতীয় দলের মাথা ছিলেন। তাঁর হাত ধরেই ভারতের আসল অগ্ৰগতির পথ শুরু হয়। এবার সেই সৌরভ গাঙ্গুলিই মুগ্ধ হয়ে গেলেন। জম্মু-কাশ্মীরের তরুণ পেসার আকিব নবির দুর্দান্ত পারফরম্যান্স দেখে তিনি আর না শেয়ার করে পারলেন না। কথায় আছে, রত্নের মূল্য জহুরির কাছে। তাই একথা খুব স্পষ্ট যে, ক্রিকেট দলের রত্নকে খোঁজার মতো চোখ মিস্টার গাঙ্গুলির আছে।

আকিব নবিকে নিয়ে কী বললেন সৌরভ গাঙ্গুলি?

সৌরভ গাঙ্গুলি এই তরুণ পেসারকে নিয়ে বললেন, ইংল্যান্ড সফরের দলে নেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবা উচিত। কারণ, রঞ্জি ট্রফির ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে নবির দুর্দান্ত পাঁচ উইকেটের পারফরম্যান্সের পরই গাঙ্গুলির এই প্রশংসা ও সমর্থন সামনে আসে।

আরো পড়ুন: জিম্বাবোয়েকে হারিয়ে মাঠ থেকেই বিদেশি তরুণীকে ভিডিও বার্তা দিলেন তিলকের! এই তরুণীর সাথে দেখাও করতে চান তিলক!

আকিব নবির ঝোড়ো পারফরমেন্স!

শুক্রবার কেএসসিএ হুবলি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় ফাইনাল। আর এই ম্যাচে আউকিব নবি ২৩ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নেন। তাঁর ঝোড়ো বোলিংয়ে অলআউট হয়ে যায় প্রতিপক্ষের তাবড় তাবড় ক্রিকেটাররা। এর ফলে প্রথম ইনিংসে ২৯১ রানের বিশাল লিড পেয়ে যায় জম্মু ও কাশ্মীর। আর, এই ম্যাচের ভাগ্য কার্যত সেখানেই নির্ধারিত হয়ে যায়। চলতি মরসুমে নবি এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৬০টি উইকেট নিয়েছেন, আর তাঁর গড় মাত্র ১২.৫৬। যদিও এর মধ্যে রয়েছে সাতটি পাঁচ উইকেটের ইনিংস, যা যে কোনও বোলারের জন্য অনবদ্য সাফল্য।

এক্স হ্যান্ডেলে নবিকে নিয়ে কী লিখলেন গাঙ্গুলি?

এক্স-এ সৌরভ গাঙ্গুলি লিখেছেন, জম্মু ও কাশ্মীর দল তাদের প্রচেষ্টা ও মানসিক দৃঢ়তার মাধ্যমে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, কঠিন পরিবেশ কীভাবে কঠিন মানুষ তৈরি করে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “আকিব নবি জাতীয় দলের রঙ গায়ে জড়ানোর পথে এগোচ্ছে। গ্রীষ্মে ইংল্যান্ডই হওয়া উচিত তার শুরু করার সেরা জায়গা।”

আরো পড়ুন: তিনটে বিয়ে করেও সাধ মিটল না, এবার চতুর্থ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাক ক্রিকেটার শোয়েব মালিক?

চলতি বছর জুলাই মাসে ভারতের ইংল্যান্ড সফর নির্ধারিত রয়েছে। সেখানে পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে রওনা দেবে টিম ইন্ডিয়া। এই সিরিজ ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ, যা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুতরাং, সৌরভ গাঙ্গুলির মতে, ইংল্যান্ডের কন্ডিশন তরুণ পেসারদের নিজেদের প্রমাণ করার আদর্শ মঞ্চ, আর নবি সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য একেবারে প্রস্তুত।

]]>
U/A 13+