শ্রীলঙ্কা হারতেই পাকিস্তানের মাথাব্যথা বেড়ে গেল! সেমিতে উঠতে এখন মাত্র একটাই পথ খোলা পাকিস্তানের!

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে। আবার একইসাথে, ইংল্যান্ডের কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে। আর এই অঙ্ক মিললে পাকিস্তানের পয়েন্ট হবে ৩। নিউজিল্যান্ডের পয়েন্ট থাকবে ৩। আর তখন বিচার্য হবে নেট রানরেট।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
PAKISTAN SRI LANKA

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

টি-২০ বিশ্বকাপে এবারে সেভাবে নিজেদের দাপট দেখাতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল। যদিও এখনও মাটি কামড়ে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে এবার আরও খানিকটা পিছিয়েই পড়ল পাকিস্তান। এর কারণ কী জানেন? আসলে, বুধবার নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা ম্যাচ হেরে যায়। যার জেরে সলমন আলি আঘাদের শেষ চারে ওঠার সম্ভাবনা আরও কমে যায়।

এই অবস্থায় পাকিস্তানের কী হবে?

এখনও পর্যন্ত ইংল্যান্ড সুপার এইটের গ্রুপ ২ থেকে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। আর বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে সামিল রয়েছে এখন দুই দল। পাকিস্তান ও নিউজিল্যান্ড, দুজনেরই সুযোগ রয়েছে শেষ চারে জায়গা করে নেওয়ার। যদিও বুধবারের হারের পর শ্রীলঙ্কা বিদায় নিয়েছে।

আরো পড়ুন: গুরুতর অবস্থা রিঙ্কুর বাবার, চতুর্থ স্টেজের লিভার ক্যান্সারে ভুগছেন ভারতীয় ফিনিশারের বাবা!

সুতরাং, দু’টি ম্যাচের মধ্যে আপাতত একটি ম্যাচ হেরেছে পাকিস্তান। আর অপরটি বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে। দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট হয়েছে ১। ফলত, সর্বাধিক ৩ পয়েন্টে যেতে পারবে তাঁরা। আর তাই, যদি তাঁদের খাতে ৩ পয়েন্ট থাকে, তাহলে সেটা নিয়েও কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান। যদিও তার জন্য মিলতে হবে একটি অঙ্ক।

সেমিতে যেতে হলে কী করণীয় পাকিস্তানের?

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে। আবার একইসাথে, ইংল্যান্ডের কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে। আর এই অঙ্ক মিললে পাকিস্তানের পয়েন্ট হবে ৩। নিউজিল্যান্ডের পয়েন্ট থাকবে ৩। আর তখন বিচার্য হবে নেট রানরেট। নেট রানরেটে পাকিস্তানের (-০.৪৬১) থেকে অনেক এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড (+৩.০৫০)। সুতরাং, শনিবার পাকিস্তানকে একটা বড় রানের ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে।

কিন্তু কী ঘটলে বিদায় ঘন্টা বাজবে পাকিস্তানের?

শনিবারের আগে শুক্রবার যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে শেষ ম্যাচ খেলতে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নেবে পাকিস্তান। আর সেইক্ষেত্রে শনিবারের ম্যাচ তখন হয়ে যাবে কেবলই নিয়মরক্ষার।

আরো পড়ুন: সঞ্জু নয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন ৩২ বছর বয়সী এই 'দাপুটে' অলরাউন্ডার, চেনেন কি এই ক্রিকেটারকে?

আমাদের অনুসরণ করুন

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে