<![CDATA[লাখ টাকার গাড়ি উপহার পেতেই নিজের মায়ের হাতে চাবি তুলে দিয়ে আসল 'হিরোগিরি' দেখালেন বৈভব! ]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 11:43:50 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[লাখ টাকার গাড়ি উপহার পেতেই নিজের মায়ের হাতে চাবি তুলে দিয়ে আসল 'হিরোগিরি' দেখালেন বৈভব! ]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/vaibhav-suryavanshi-gifts-luxury-car-to-mother-heartwarming-moment/ https://www.cricketwinner.com/bn/cricket-news/vaibhav-suryavanshi-gifts-luxury-car-to-mother-heartwarming-moment/ Sat, 28 Feb 2026 23:08:45 GMT souvik-das VAIBHAV SURYAVANSHI
VAIBHAV SURYAVANSHI

প্রতিভা থাকলে বয়স কোনো মাইনে রাখে না। এ কথাকেই যেন বার বার সত্য প্রমাণিত করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর বয়স মাত্র ১৪ বছর! কিন্তু এই বয়সেই এমন এমন সব রেকর্ড গড়েছেন, যা সত্যিই নজিরবিহীন। এখনও পর্যন্ত গাড়ি চালনোর বয়সই হয়নি বৈভবের। তবুও একের পর এক গাড়ির চাবি তিনি পাচ্ছেন। 

পুরষ্কার হিসেবে লাখ টাকার গাড়ি পেলেন বৈভব!

আইপিএলের আগের মরসুমে ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’ পুরস্কার জিতে এবার একটি নতুন এসইউভি পেলেন বৈভব। আর এই সম্মান দেওয়া হয় সেই ব্যাটারকে, যিনি ন্যূনতম ১০০ বল খেলে মরসুমে সর্বোচ্চ স্ট্রাইক রেট বজায় রাখেন। আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে ২০৬.৬ স্ট্রাইক রেটে বৈভব ২৫২ রান করেন। আর, তাই পুরস্কার হিসেবে এই দামি গাড়িটি তুলে দেয় টাটা মোটরস। সংস্থার তরফে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে দেখা যাচ্ছে, পাটনায় পরিবারের সঙ্গে সাদা এসইউভিটি গাড়িটি ডেলিভারি নিচ্ছেন বৈভব ও তাঁর পরিবার।

আরো পড়ুন: ইডেনে ওয়েস্ট ইন্ডিজ জিতলেই বিদায়ঘণ্টা বেজে যাবে ভারতের, তার আগে কী বললেন ভারতের সহকারী কোচ?

মায়ের হাতে চাবি তুলে দিয়ে আসল 'হিরোগিরি' দেখালেন বৈভব!

বৈভব গাড়ি পুরষ্কার পেলেন ঠিকই, কিন্ত এই পুরস্কারের আসল বিশেষত্ব ধরা দেয় গাড়ির চাবিটি নিজের কাছে না রেখে বৈভব সেটা তুলে দেন তাঁর মায়ের হাতে। আবেগপ্রবণ হয়ে বৈভব বলেন, “এটাই আমার মায়ের জন্য প্রথম উপহার।” এর আগেও রাজস্থান রয়্যালসের তরফে প্রকাশিত একটি ভিডিওতে জানা গিয়েছিল যে, ছেলের অনুশীলনের জন্য তাঁর মা প্রতিদিন ভোররাতে উঠে রান্না করেন। এছাড়া, সংসারের যাবতীয় কাজকর্ম করে ছেলের অনুশীলনে প্রাণপাত করেন তিনি। 

নীতিশ কুমারের তরফেও ৫০ লক্ষ টাকার পুরষ্কার পেলেন বৈভব!

হ্যাঁ, সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কারও প্রদান করেন বৈভবকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই এই সম্মান দেওয়া হয় তাঁকে। এমনকি ফাইনালে দুরন্ত শতরান করে বৈভব টুর্নামেন্টের সেরার পুরস্কারও পান আন্ডার ১৯ ওয়ার্ল্ড কাপে।

আরো পড়ুন: সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে কোহলিকে টপকে রেকর্ড গড়লেন পাকিস্তানের সাহিবজাদা, শ্রীলঙ্কার ম্যাচেই কপাল খুলতে চলেছে নাকি?

]]>
U/A 13+