CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে কোহলিকে টপকে রেকর্ড গড়লেন পাকিস্তানের সাহিবজাদা, শ্রীলঙ্কার ম্যাচেই কপাল খুলতে চলেছে নাকি?

পাকিস্তানের ব্যাটিং বিভাগ যে এই রান তুলল তাতেই নেটিজেনদের একটা বড় অংশ হতবাক হয়ে গিয়েছে। কেননা, এই বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও দলের বিরুদ্ধেই এভাবে জ্বলে ওঠেনি পাকিস্থানি ব্যাটাররা। আর, তাছাড়া শ্রীলঙ্কাও এর আগে এত খারাপ বোলিং বা ফিল্ডিং করেনি। এই কারণেই কেউ কেউ বলছেন, এই ম্যাচ বড় ব্যবধানে হারলেই লাভ শ্রীলঙ্কার। কারণ, পাকিস্তান সেমিতে উঠলে তাদের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে।

SAHIBZADA FARHAN-VIRAT KOHLI
SAHIBZADA FARHAN-VIRAT KOHLI

চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে বিতর্ক জোরালো হল। সমালোচকদের জবাব দিয়ে একদিকে যখন সাহিবজাদা ফারহান দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়ছেন, ওই সময়েই নেটিজেনদের তরফে প্রশ্ন এল, এ ম্যাচে অন্য কোনও ব্যাপার লুকিয়ে নেই তো? সত্যি বলতে, এই প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। কারণ, যে পাকিস্তান এতদিন ব্যাটিংয়ের জন্য দিনরাত নিজের দেশেই সমালোচিত হচ্ছিল, তারাই শনিবারের ম্যাচে ২১২ রান করে তাক লাগিয়ে দিল। 


কীভাবে পাক ক্রিকেটাররা এই পাহাড়সম রানের ইনিংসটা খেলল?

পাকিস্তান যদি সেমিতে উঠতে চায় তাহলে কমপক্ষে ৬৫ রানে জিততে হবে তাদের। আর এই সমীকরণকে মাথায় রেখে শনিবার ব্যাট করতে নেমেছিলেন সাহিবজাদা ফারহান, এবং ফখর জামান। এই বিশাল রানের ব্যবধানে পাকিস্তানকে জিততে হলে শ্রীলঙ্কার সামনে বিশাল লক্ষ্যমাত্রা দিতে হবে, সেটা আগে থেকেই জানতেন পাকিস্তানের এই দুই ওপেনার। আর তারপরেই খেলা শুরু করেন তাঁরা। প্রথম থেকেই রানের গড় ছিল দশের বেশি। যদিও তাতে কিছুটা সাহায্য শ্রীলঙ্কার বোলাররাও করেছেন তাঁদের। ভুল লাইন-লেংথে বল, বিশ্রী ফিল্ডিং, আর তার উপরে ক্যাচ মিস, সবই করেছেন লঙ্কার ক্রিকেটাররা।

আরো পড়ুন: নিজেদের ঘরেই অশান্তি, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই বাদ দেওয়া হবে পাক অধিনায়ককে, বাদ পড়বেন বাবরও, চরম ক্ষুব্ধ বোর্ডপ্রধান নকভি!

দুই পাক ওপেনারই খেললেন ১৬ ওভার পর্যন্ত!

হ্যাঁ, পাকিস্তানের দুই ওপেনারই খেললেন টানা ১৬ ওভার পর্যন্ত। আর ততক্ষণে স্কোরবোর্ডে ১৭৬ রান উঠে গিয়েছে। এদিকে ফখর জামান ৮৪ রানে আউট হয়ে গেলেও সাহিবজাদা ফারহান ৫৯ বলে সেঞ্চুরি হাঁকান। ফলত, সেঞ্চুরি ইনিংসে বিরাট কোহলিকেও টপকে গিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এর আগে এক বিশ্বকাপে ৬ ম্যাচে ৩১৯ রান করে সর্বাধিক রানের মালিক ছিলেন ভারতের কিং কোহলি। এবার সেই রেকর্ডটাই ভেঙে দিলেন সাহিবজাদা ফারহান। এই বিশ্বকাপে তাঁর ঝুলিতে‌ সংগৃহীরত রান হল ৩৮৩। 

পাকিস্তানের পারফরমেন্সে সন্দেহ হচ্ছে নেটিজেনদের?

পাকিস্তানের ব্যাটিং বিভাগ যে এই রান তুলল তাতেই নেটিজেনদের একটা বড় অংশ হতবাক হয়ে গিয়েছে। কেননা,  এই বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও দলের বিরুদ্ধেই এভাবে জ্বলে ওঠেনি পাকিস্থানি ব্যাটাররা। আর, তাছাড়া শ্রীলঙ্কাও এর আগে এত খারাপ বোলিং বা ফিল্ডিং করেনি। এই কারণেই কেউ কেউ বলছেন, এই ম্যাচ বড় ব্যবধানে হারলেই লাভ শ্রীলঙ্কার। কারণ, পাকিস্তান সেমিতে উঠলে তাদের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে। যদিও স্রেফ অনুমানের ভিত্তিতে এই ধরনের অভিযোগ একেবারেই সমর্থনযোগ্য নয়। কারণ ক্রিকেট হল অনিশ্চয়তার খেলা।

আরো পড়ুন: সরকারের জমি অপব্যবহার করছেন ধোনি! তড়িঘড়ি নোটিস পৌঁছে গেল! এবার কী করবেন 'ক্যাপ্টেন কুল'?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে