Virat Kohli: দীর্ঘ ৩ মাস পর নতুন ট্যাটুর সঙ্গে ২২ গজের ময়দানে নামতে চলেছেন 'কিং কোহলি', কী জানাচ্ছেন আরসিবি কোচ ফ্লাওয়ার?
এই মরশুম শুরুর আগেই কোহলি নিজের বেস্ট ফর্মে রয়েছেন বলেই মনে করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

বিরাট কোহলি — আইপিএলের সর্বকালের সবচেয়ে বেশি রানসংগ্রাহক। দীর্ঘ ১৮ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গতবারে পেয়েছিলেন বিরাট। আর তাই এই মরশুমের আইপিএলেও একেবারে নতুন উদ্যমে মাঠে খেলতে চান তিনি। এই মরশুম শুরুর আগেই কোহলি নিজের বেস্ট ফর্মে রয়েছেন বলেই মনে করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
নিজের সেরা ফর্মে রয়েছেন বিরাট কোহলি!
শেষ ৩ মাস আগে বিরাট প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন। যদিও সেই প্রতিযোগিতায় বিরাটের ছন্দ সেইভাবে লক্ষ্য করা যায়নি। কিন্তু, সাম্প্রতিককালে বিরাটের ফর্ম এবং দক্ষতার প্রতি আস্থা রাখছেন আরসিবি কোচ আ্যান্ডি ফ্লাওয়ার।
বিরাটকে নিয়ে কী বললেন আরসিবি কোচ:
সূত্রের খবর, ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আরসিবি কোচ ফ্লাওয়ার বলেন, 'মানসিকভাবে বিরাট দারুণ জায়গায় রয়েছেন। ওর মধ্যে এখনও খিদেটা রয়েছে এবং অনুশীলনে ওকে বল হিট করতে দেখে মনে হচ্ছে নিজের সেরা ফর্মে রয়েছে ও।’
আরো পড়ুন: MS Dhoni: '....সরে দাঁড়াক', আইপিএল ২০২৬-এ ধোনির খেলা নিয়ে বড় কথা বলে দিলেন তাঁরই সতীর্থ!
আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক হলেন কিং কোহলিই!
হ্যাঁ, বিরাট কোহলিই হলেন আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক। এই টুর্নামেন্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বাধিক শতরান হাঁকিয়েছেন তিনিই। এমনকি এক মরশুমে সর্বাধিক রান করার কৃতিত্বও রয়েছে বিরাটের দখলে। আর বর্তমানে তিনি আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন। এবার নতুন মরশুমে কীভাবে তিনি নিজেকে আরও বেশি ঘষামাজা করে ফের একবার নিজের সেরাটা দেন, সেটাই এখন দেখার।
আইপিএল ২০২৬-এ খেলার আগেই নতুন ট্যাটু করালেন কোহলি:
আইপিএল ২০২৬-এ ময়দানে নামার আগেই বিরাট কোহলি নতুন ট্যাটু করালেন। আর সেই ট্যাটু আঁকানোর প্রক্রিয়া পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ট্যাটু স্টুডিয়োতে ঢুকছেন কিং কোহলি। সেখানে তাঁর বাঁহাতে কী ট্যাটু হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। তার পর কয়েক জন মিলে ট্যাটু আঁকছেন কোহলির হাতে। আর বেশ কিছু ক্ষণ পরে তা শেষ হয়েছে। কোহলি আয়নায় ভালো করে দেখে নিচ্ছেন, কেমন লাগছে সেই ট্যাটু। সব শেষে যাঁরা ট্যাটু এঁকেছেন তাঁদের ধন্যবাদ দেন কোহলি।
আসলে, শুধু নতুন ট্যাটু আঁকা নয়, পুরনো একটি শিবের ট্যাটু আবার ভালো ভাবে আঁকিয়েছেন তিনি। একটি পদ্মফুল আঁকা হয়েছে কোহলির হাতে। সেই ট্যাটু প্রায় কাঁধ পর্যন্ত উঠেছে। কিন্তু তার মধ্যেও একটি বিশেষত্ব রয়েছে। ট্যাটু শেষ করেননি শিল্পী। তিনি জানিয়েছেন, কোহলির জীবনের সঙ্গে সঙ্গে এই ট্যাটুও একটু একটু করে বাড়বে।
আরো পড়ুন: Vaibhav Suryavanshi: আর ১৪-র রইল না বৈভব, জন্মদিনের দিনই বৈভবের জন্য চলে এল খুশির খবর!
ট্যাগ:


