দু'জন সঙ্গিনীর সঙ্গে এ কী করছিলেন‌ ব্র্যাভো, কেকেআর মেন্টর লক্ষ্যই করেননি মাইক অন‌ আছে! বলে ফেললেন বেফাঁস কথা!

আবারও শুরুতেই বিতর্ক দেখা গেল নাইট শিবিরে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো। শুক্রবার দলের এক সাংবাদিক বৈঠক শুরুর আগেই এক বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। তারপরেই হয় জলঘোলা।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Dwayne Bravo about 2 girls
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আর মাত্র ৬টা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে আইপিএল ২০২৬। তাই প্রত্যেকটি দল ইতিমধ্যেই নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোনো দলই নিজের এক ইঞ্চিও ছাড়তে চান না। কিন্তু এই মরসুমের আইপিএল শুরুর আগেই বেশ ফ্যাসাদে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। আবারও শুরুতেই বিতর্ক দেখা গেল নাইট শিবিরে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো। শুক্রবার দলের এক সাংবাদিক বৈঠক শুরুর আগেই এক বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। তারপরেই হয় জলঘোলা। এরপর কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে তাড়াহুড়ো করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে খুব একটা লাভের লাভ হয়নি। ব্র্যাভোর বেফাঁস মন্তব্য কার্যত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়।

আরো পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ ২০২৭-এর জন্য এখন থেকেই ভারতের ২০ জন ক্রিকেটারের তালিকা তৈরি, বিরাট-রোহিতের জায়গা হল কি?

আইপিএল ২০২৬ শুরুর আগেই বেফাঁস মন্তব্য করে বসলেন ব্র্যাভো!

আসলে, এই ঘটনাটি সাংবাদিক বৈঠক শুরুর আগেই ঘটে। চেয়ারে বসার পরে পরেই ব্র্যাভোকে বলতে শোনা যায় যে, ‘‘ওরা যখন আমাকে ফোন করেছিল, তখন আমার বাড়িতে দু’জন সঙ্গিনী ছিল।’’ আর সেই সময় মাইক অন থাকায় তাঁর কথা সকলেই শুনতে পেয়ে যান। কেকেআরের এই মেন্টর সম্ভবত খেয়ালই করেননি যে, তাঁর সামনের মাইক্রোফোনটি অন ছিল। 

অজিঙ্কা রাহানে‌ সাথে সাথে কী করলেন:

ব্র্যাভোর বেফাঁস মন্তব্যের পরে অজিঙ্কা রাহানে একেবারে দ্রুততার সঙ্গে ব্র্যাভোকে সতর্ক করে দেন। ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন অলরাউন্ডার হাসতে হাসতেই কথাটি বলেছিলেন তাঁরই দলের সহকারী কোচ শেন ওয়াটসনকে। যদিও ব্র্যাভো ঠিক কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

ব্র্যাভোর বেফাঁস মন্তব্যে কেন বিতর্ক হল?

হ্যাঁ, ব্র্যাভোর এই কথায় ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কেকেআর মেন্টরের মন্তব্য নিয়ে বেশ জলঘোলা হয়েছে। বিতর্ক তৈরি হওয়ায় কেকেআর কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠকের ওই অংশটি ইতিমধ্যেই সমাজমাধ্যম থেকে সরিয়েও দিয়েছে। যদিও তাঁদের অস্বস্তি ঢাকার এই চেষ্টায় বিশেষ কোনো লাভের লাভ হয়নি। ব্র্যাভোর সেই বিতর্কিত মন্তব্যের অংশ সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশই তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দলের পক্ষ থেকে কোনওপ্রকার কোনো মন্তব্য এ বিষয়ে করা হয়নি।

আরো পড়ুন: দেশের কথা না ভেবে পাক ক্রিকেটার আবরারকে সই করানো, এবার বিতর্কের মরদানে এন্ট্রি নিলেন 'মোদী'!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে